১৪. মুমিনদের গোনাহ ও পাপের ব্যাপারে আমাদের অবস্থান মধ্যবর্তী । আমরা খারেজীদের মতে বিশ্বাস করি না, তাদের মতো গোনাহগার ও কবিরা গুনাহকারী মুসলিমদেরকে কাফের বলি না। আমরা মুরজিয়াদের মতে বিশ্বাস করি না, তাদের মতো বলি না যে, পাপ কখনোই ঈমানের ক্ষতি করে না; চাই তা যত বড়ই হোক না কেন! আমরা মুতাজিলাদের মতে বিশ্বাস করি না, তাদের মতো বলি না যে, গোনাহগার মুসলিম ঈমান ও কুফরের মাঝে অবস্থান করে । আমরা সদাচারণকারীর জন্য আল্লাহর রহম ও করুণার আশা করি । আমরা বিশ্বাস করি__ সাধারণ গোনাহকারী মুমিন মুমিনই থাকে । আমরা মুমিনের গোনাহর বিষয়টি আল্লাহর প্রতি সোপর্দ করি । আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবেন অথবা তিনি চাইলে তার দয়ায় তাকে মাফ করে দেবেন । আল্লাহ ক্ষমাশীল ও পরম করুণাময় । ১৫. আমরা বিশ্বাস করি___সকল সাহাবী-ই মর্ধাদাবান। তাদের কারো ব্যাপারে আমরা সীমালজ্ঘন করি না। সকলকেই তাদের সদগুণাবলীসমূহ উল্লেখ করি। তাদের দোষ-ত্রুটি বর্ণনা করা থেকে বিরত থাকি, তাদের মধ্যকার ঘটিত বিবাদ নিয়ে সমালোচনা থেকে বিরত থাকি । তাদের মর্যাদার স্বীকৃতি দান করি। আমরা বিশ্বাস করি___তারা সকলেই বিশ্বস্ত নির্ভরযোগ্য সকলেই সত্যের মাপকাঠি । আলী রাছিয়াল্লাহু আনহুম । তারপর আশারাতুল মুবাশশিরীনদের অবশিষ্ট সাহাবী সাদ, সাঈদ, তালহা, যুবাইর, আবু উবাইদাহ, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুম । তারপর আহলু বদর । তারপর বাইআতে রিদওয়ানে অংশগ্রহণকারী সাহাবীবৃন্দ। তারপর অন্য সকল সাহাবী রাদিয়াল্লাহু আনহুম । আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরিবারকে ভালোবাসি, পরস্পরে আমরা সবাই ওয়ালার বন্ধনে আবদ্ধ, আমরা তীদের ব্যাপারে সীমালজ্বন করি না, আমরা তাদের মর্যাদা ও নৈকট্য সম্পর্কে বিশ্বাস রাখি । আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সম্মানিত স্ত্রীগণ উম্মুল মুমিনদেরকে ভালোবাসি, তাদেরকে স্বীয় মর্যাদায় ভূষিত করি । রাদিয়াল্লাহু আনহুননা জামিআ। ১৬. গোনাহের কারণে অথবা কুফর নয় এমন কোন গোনাহকারী আহলে কিবলাকে আমরা কাফের বলি না, তাকে তাকফীর করি না। কিন্তু সে যদি উক্ত গোনাহকে হালাল স্বীকৃতি দিয়ে করে, তবে ভিন্ন কথা । কোন ব্যক্তি জরুরিয়াতে দীনের কোন একটিকে অস্বীকার করলো অথবা উম্মাহর ইজমায় বর্ণিত কোন হারামকে হালাল করলো, কিংবা কোন হালালকে হারাম করলো অথবা আল্লাহ বা তার রাসূলকে গালি দিলো, ক্রুশ পরিধান করলো কিংবা কোরআনের অসম্মান করার মতো এমন কোন কাজ করলো, যে কাজ কেবল কুফরীকেই প্রমাণিত করে, তবে এক্ষেত্রে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামআহর নির্ধারিত পন্থা অনুযায়ী যার মাঝে কুফরীর শর্ত পাওয়া গেছে এবং কাফের হওয়ার প্রতিবন্ধকতা শেষ হয়ে গেছে; তাকে আমরা কাফের সাব্যস্ত করি এবং তাকফীর করি । আমরা সে পন্থারই অনুসরণ করি, যে পন্থা উম্মাহর সালাফে সালেহীনের সত্যায়ন ও কার্ষকরণ থেকে প্রমাণিত। ১৭. আমরা আওলিয়ায়ে কেরামের কারামতে বিশ্বাস করি । আমরা বিশ্বাস করি___ প্রত্যেক মুমিনই আল্লাহর ওলী । তবে আল্লাহর অধিক নিকটবর্তী ও তার নিকট অধিক সম্মানিত সে ব্যক্তি, যে অধিক তাকওয়াবান, যে ব্যক্তি কিতাব ও সুন্নাহর অনুসরণে অধিক অগ্রসর | যার মাঝে আমরা কোন কারামত প্রত্যক্ষ করি, তার ব্যাপারে লক্ষ্য করি যে, তিনি কি কোরআন-সুনাহর যথাযথ অনুসারী কিনা । যদি তিনি কোরআন-সুনাহর উপরে অটল থাকা কোন ব্যক্তি হন, তবে তার থেকে প্রকাশিত বিষয়টিকে কারামত বলে সাব্যস্ত করি । আর যদি এমনটা না হয়; তবে তার থেকে প্রকাশিত বিষয়টিকে
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।