আল্লাহর সত্তাগত ও গুণবাচক নামসমূহের প্রতি আমরা তেমনি ঈমান এনেছি যেমনটি ইমাম মালেক রহ. আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং ফিরকাতুন নাজিয়ার আকীদা সম্পর্কে বর্ণনা করেছেন। যখন কেউ একজন তার কাছে আল্লাহর আরশে সমাসীন হওয়া এবং তার ধরণ সম্পর্কে জানতে চাইলেন, তিনি বললেন: 4 4০ ০1৮09 তেস্সিত এ এট এ ০2 ০১০০ ৪9০) “সমাসীন হওয়ার বিষয়টি জানা আছে। কিন্তু তার ধরণ-প্রকৃতি জানা নেই । এ বিষয়ে ঈমান রাখা ফরয, কিন্ত প্রশ্ন করা বেদআত ।' আমরা বিশ্বাস করি__ হাত, দৃষ্টিশক্তি, বণশক্তিসহ আল্লাহ নিজের জন্য যা সাব্যস্ত করেছেন, তা তার শান অনুযায়ী বিদ্যমান রয়েছে। তার হাত আমাদের হাতের মতো নয়। তার দৃষ্টি আমাদের দৃষ্টির মতো নয়। আমরা বিশ্বাস করি__আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে সেভাবে অবতরণ করেন, যেভাবে তার শান মোতাবেক হয় । তার ধরণ-প্রকৃতি আমাদের জানা নেই । আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেভাবেই হাসেন, যেভাবে তার শান মোতাবেক হয়। তিনি যে কোন মাধ্যম, সীমা-পরিসীমা, আওতা ও পরিধি থেকে মুক্ত । আমরা বিশ্বাস করি__আরশ ও কুরসী সত্য । এবং বিশ্বাস করি আল্লাহ__এগুলো থেকেও অমুখাপেক্ষী ৷ আল্লাহ তাআলা সকল কিছুকে পরিবেষ্টনকারী, সকল কিছুর উর্ধে । ০৭. আমরা বিশ্বাস করি__আল্লাহ তাআলা আরশে সমাসীন। তিনি স্বীয় সৃষ্টি সম্পর্কে স্পষ্টভাবে অবগত । তিনি সপ্ত আসমানের উপরে । তিনি সময় ও স্থানের সীমার উধ্র্বে। আমরা বিশ্বাস করি__তিনি শ্রবণ, দর্শন ও জানার দিক থেকে সর্বদাই তার সৃষ্টির সাথে রয়েছেন । ০৮. আমরা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি। আমাদের বিশ্বাস___তারা আল্লাহর সৃষ্টির একটি অংশ। তারা আল্লাহ হিসাব রাখা । তাদের কর্মসমূহ সম্পর্কে কোরআনুল কারীমে বর্ণিত ও হাদীসে বর্ণিত প্রতিটি বিষয়ের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। তাদের মধ্যে কেউ ওহীসংক্রান্ত দায়িত্ৃপ্রাপ্ত। কেউবা মানুষের রূহ কবযের দায়িত্বপ্রাপ্ত । কেউ বৃষ্টির ব্যাপারে দায়িতৃপ্রাপ্ত, কেউ পাহাড়ের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত । তারা যিকরের মজলিসে উপস্থিত হন, তারা আমল নিয়ে আকাশপানে যাত্রা করেন, তাদের মধ্যকার কোন শ্রেণী মানুষের হেফাজতের দায়িতে নিয়োজিত হয়ে মানুষের সাথেই রয়েছেন ।... ০৯. আমরা ঈমান এনেছি__কোরআন-সুন্নাহয় বর্ণিত আল্লাহর কিতাবসমূহের প্রতি । আমরা ইবরাহীম আলাইহিস সালাম এর সহীফাগুলোর প্রতি ঈমান এনেছি। মুসা আলাইহিস সালাম এর উপর অবতীর্ণ তাওরাত, দাউদ আলাইহিস সালাম এর উপর নাযিলকৃত যাবুর, ঈসা আলাইহিস সালাম এর উপর নাধিলকৃত ইনজীল, এবং সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপরে অবতীর্ণ কিতাৰ কোরআনের প্রতি ঈমান এনেছি । এক্ষেত্রে বিশেষ দুটি কথা হলো: ক. কোরআনের পূর্বে অবতীর্ণ কিতাবসমূহ আল্লাহর কাছ থেকে অবতীর্ণ হয়েছে । অতঃপর এগুলো মানুষের হাতে পাদ্রি ও ধর্মযাজকদের হাতে বিকৃত ও পরিবর্তিত হয়েছে । তবে শেষ কিতাব পবিত্র কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন । তিনি ইরশাদ করেন:
— পৃষ্ঠা ৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।