Aqeedah
/ ১০
📝 লেখা 📖 পিডিএফ

আমরা খারেজি না, আমরা মুরজিয়া না, আমরা মুতাজিলা বা শিয়াও না। আমরা হচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ*র আকীদাই হচ্ছে আমাদের আকীদাহ । সালাফে সালেহীনের আকীদাহ-ই হচ্ছে আমাদের আকীদাহ । নিম্রে সালাফে সালেহীনের আকীদাহ'র আলোকে আমাদের আকীদাহপগ্ডলো তুলো ধরা হলো : ০১. আমরা সাক্ষ্য দিচ্ছি যে, 415)9 ০০৮ 09 এ ৬০১৮০ 3. ০০০৩ এ 3 এ! এ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোন মাবুদ নেই । তিনি একক, তার কোন শরীক নেই; এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । ০২. আমরা ঈমান এনেছি__আল্লাহ তাআলার প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, কেয়ামত দিবস ও মৃত্যুর পর পুনরুখান দিবসের প্রতি, তাকদীরের ভালো-মন্দের প্রতি । ০৩. আমরা বিশ্বাস করি__আল্লাহ আমাদের রব, তিনি এক ও অদ্বিতীয়। আমরা বিশ্বাস করি__তিনি আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের রিযকদাতা। তিনি প্রথমবার-সৃষ্টিকর্তা। তিনি পুনরায়-সৃষ্টিকর্তা। তিনি রাজাধিরাজ। সমস্ত জগতের তিনিই রব; অন্য কেউ নয়। ০৪. আমরা বিশ্বাস করি___তিনিই একমাত্র উপাস্য । তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের সত্য মাবুদ । তিনি ব্যতীত দ্বিতীয় কোন মাবুদ নেই । ০৫. আল্লাহর রয়েছে অতি সুন্দর গুণবাচক নামসমূহ। এসকল গুণের তিনিই একক অধিকারী । কোনরূপ তাহরীফ, তা'তীল, তাকয়ীফ, তামছীল করা ব্যতীত, তার সম্মানিত কিতাবের মাঝে ও স্বীয় রাসূলের মুখ নিঃসৃত বাণীতে উপস্থাপিত তার সন্তাগত ও গুণবাচক নামসমূহের প্রতি আমরা ঈমান এনেছি। যেমনি আল্লাহ তাআলা স্বীয় সত্তার বর্ণনায় ইরশাদ করেন: শি] ৪১৫৭ 5৯ ইডি এ ও “কোন কিছুই তাঁর সদৃশ নয় । তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা ৷” [সূরা শুরা : ১১] ০৬. আল্লাহর সন্তাগত ও গুণবাচক নামসমূহের প্রতি আমরা সেরকমই বিশ্বাস রাখি, যেমন বিশ্বাস লালন করেছেন সাহাবায়ে কেরাম এবং সালাফে সালেহীন রাদিয়াল্লাহু আনহুম । তারা আল্লাহর সত্তাগত ও গুণবাচক নামসমূহ জানতেন, কিন্তু তারা এ নামসমূহের কাইফিয়াত বা আকৃতি-প্রকৃতি আল্লাহর উপর ন্যস্ত করেছেন। এ নামগুলোর প্রতি তারা ঠিক সেভাবেই ঈমান এনেছিলেন যেমনি আল্লাহ এগুলো দ্বারা উদ্দেশ্য করেছিলেন । তারা বিশ্বাস করতেন, রূপক নয় বরং সত্যিকারার্থে আল্লাহ এসকল গুণে গুণান্বিত। তবে আকৃতি-প্রকৃতি আল্লাহর শান অনুযায়ী; যেভাবে হলে তার উপযুক্ত হয় এ নামসমূহ ঠিক তেমনি প্রযোজ্য ৷ তার সদৃশ কোন কিছু নেই।

— পৃষ্ঠা ৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।