পারা- ১২ ১১. (সুতরাং) তারা (তাদের পিতাকে) বলল, আব্বা! আপনার কী হল যে, আপনি ইউসুফের ব্যাপারে আমাদের উপর বিশ্বাস রাখেন না? অথচ এতে কোনও সন্দেহ নেই যে, আমরা তার পরম শুভাকাঙ্ফী?* ১২. আগামীকাল তাকে আমাদের সাথে (বেড়াতে) পাঠান। সে খাবে-দাবে এবং ক্ষাণিকটা খেলাধুলা করবে। বিশ্বাস করুন, আমরা তাকে হেফাজত করব । ১৩. ইয়াকুব বলল, তোমরা তাকে নিয়ে গেলে আমার (বিরহজনিত) কষ্ট হবে’ এবং আমার এই ভয়ও আছে যে, কখনও তার প্রতি তোমরা অমনোযোগী হলে নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলবে ।৮ ১৪. তারা বলল, আমরা একটি সুসংহত দল হওয়া সত্বেও যদি নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলে, তবে তো আমরা বিলকুল শেষ হয়ে গেছি। ১৫. অতঃপর তারা যখন তাকে সাথে নিয়ে গেল আর তারা তো সিদ্ধান্ত স্থির করেছিল তাকে গভীর কুয়ায় নিক্ষেপ করবে (সেমতে তারা নিক্ষেপও করল), তখন আমি ইউসুফের কাছে ওহী পাঠালাম, (একটা সময় আসবে, যখন) তাফসীরে তাওযীহুল কুরআন % ৮৭ সূরা ইউমুফ Eee ACT dete 6m 0s ৰোডৰ ৪ প8/০20,50 গ্ৰ 223? . 4 6 ys 3S Gana dl হই sp) Oeil FA 18S I ERI YI 35. od Ss Pol B27 3930, * [ / pI © Obs dis ols SPN ASL ) j % CAA LS 2 EE C90. S310) ht SANGER oH BSD 2a EE ELIS A IIB IA LOSS] ৬. অনুমান করা যায় যে, ইউসুফ আলাইহিস সালামকে তীর ভাইয়েরা এর আগেও নিজেদের সঙ্গে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাতে সম্মতি দেননি। ৭. অর্থাৎ, অন্য কোন বিপদ না ঘটলেও সে যদি আমার চোখের আড়াল হয়, সেটাও আমার জন্য পীড়াদায়ক হবে। বোঝা গেল বিশেষ প্রয়োজন না হলে প্রিয় সন্তানের দূর গমন পিতা-মাতার পসন্দ নয়। কারণ তাতে তাদের মানসিক কষ্ট হয়। ৮. কোন কোন রিওয়ায়াতে আছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন একটি নেকড়ে বাঘ হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর আক্রমণ করছে। সেই স্বপ্ন-জনিত আশঙ্কাই তার এ কথায় প্রকাশ পেয়েছে। Wwww.iscalibrary.com
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।