তাছাড়া এ ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তীর মহান সাহারীগণের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক সাম্তুনাবাণীও বটে । মক্কার কাফেরদের পক্ষ হতে তাদেরকে ' ' নিরতিশয় দুঃখ-কষ্ট ভোগ করতে হচ্ছিল । সান্তনা দেওয়া হচ্ছে যে, হযরত ইউসুফ আলাইহি সম্মুখীন হতে হয়েছে । কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকেই সম্মান, প্রতিপত্তি ও সফলতা দান করেন। আর যারা তাকে নানাভাবে কষ্ট দিয়েছিল, তাদেরকে তীর সামনে এসে মাথা নোয়াতে হয়। এভাবেই মক্কা মুকাররমার কাফেরদের পক্ষ থেকে যদিও আপনাকে নানা রকম কষ্ট-র্লেশের সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু পরিশেষে এসব কাফেরকে আপনারই সম্মুখে মাথা নোয়াতে হবে এবং মিথ্যার বিপরীতে সত্যই জয়যুক্ত হবে। এছাড়াও এ ঘটনার ভেতর মুসলিমদের জন্য বহু শিক্ষা রয়েছে। সম্ভবত এ কারণেই আল্লাহ তাআলা এ ঘটনাটিকে বলেছেন সর্বোত্তম কাহিনী । Wwww.iscalibrary.com
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।