তাফসীরে তাওযীহুল কুরআন (৩য় খণ্ড) মুফতী ত্বকী উসমানী — তাফসীরে তাওযীহুল কুরআন (২য় খণ্ড) মুফতী ত্বাকী উসমানী
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

Eat FOES PUES se ELEC Ere OO বাংলাদেশের বিভিন্ন সফরে জনাব মাওলানা হাবীবুর রহমান খান সাহেবের সাথে বান্দার পরিচয়। এ সূত্রেই জানতে পারলাম মাকতাবাতুল আশরাফ নামে তাঁর একটি অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠান আছে। এ প্রতিষ্ঠান থেকে তিনি উলামায়ে দেওবন্দের গুরুত্বপূর্ণ রচনাবলীর বাংলা তরজমা প্রকাশ করে থাকেন। ইতোমধ্যে হযরত হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ., মুফতী আজম হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ শফী রহ., হযরত মাওলানা সায়্যিদ আবুল হাসান আলী নদভী রহ. ও হযরত মাওলানা মুহাম্মাদ থেকে প্রকাশিত হয়েছে। তাছাড়া তিনি এই অকর্মন্যের যিকর ওয়া ফিকর, জাহানে দীদাহ, ইসলাহী মাজালিসসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনার মানসম্মত বঙ্গানুবাদ প্রকাশ করেছেন। এবারের এই সফরে দেখতে পেলাম বান্দার আসান তরজমায়ে কুরআন-এর প্রথম খণ্ডও মাওলানা আবুল বাশার সাহেবের অনুবাদে অত্যন্ত দৃষ্টিনন্দন মুদ্রণে প্রকাশিত হয়েছে, বাকি দুই খণ্ডও মুদরণাধীন । বাংলা ভাষা সম্পর্কে বান্দা পরিচিত নয়। তবে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য উলামায়ে কেরামকে দেখেছি তারা এসব অনুবাদের প্রতি যথেষ্ট আস্থাশীল । তাদের মতে এগুলো বাংলা ভাষাশৈলী ও বিশুদ্ধতার মানে উত্তীর্ণও বটে । অধিকতর আনন্দের বিষয় হল, সবগুলো বইয়ের লিপি ও মুদ্রণ আধুনিক রুচিসম্মত এবং এগুলোর বাহ্যিক অলংকরণও মাশাআল্লাহ উৎকৃষ্ঠ মানের । আলহামদুলিল্লাহ মাকতাবাতুল আশরাফ উন্মতের বিরাট খেদমত আঞ্জাম দিয়েছে এবং নিরবচ্ছিন্ন দিয়ে যাচ্ছে। উলামায়ে কেরাম ও জ্ঞানী-গুণীজনের এ খেদমতের বিশেষ সমাদর করা উচিত। অন্তর থেকে দুআ করি আল্লাহ্‌ তাআলা এসব মেহনত কবূল করে নিন এবং একে দ্বীনী খেদমতের মাধ্যম এবং সংশ্লিষ্ট সকলের জন্য আখেরাতের সঞ্চয় বানিয়ে দিন। বিনীত iad ALS Vie sf ২৬ জুমাদাল উলা ১৪৩১ হিজরী (বান্দা মুহাম্মাদ তাকী উসমানী) ৯ মে ২০১০ ঈসায়ী ঢাকায় অবস্থানকালে Wwwuw.iscalibrary.com

— পৃষ্ঠা ৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।