এ সূরার মূল উদ্দেশ্য হযরত ঈসা আলাইহিস সালাম ও তার মা হযরত মারইয়াম আলাইহাস সালাম সম্পর্কে বিশুদ্ধ আকীদা তুলে ধরা ও তীদের সম্পর্কে খ্রিস্টানদের ধ্যান-ধারণা রদ করা । এ সূরা যেখানে নাযিল হয়েছে সেই মক্কা মুকাররমায় যদিও খিস্টানদের উল্লেখযোগ্য বসতি ছিল না, কিন্তু এখানকার পৌত্তলিকরা অনেক সময় মহানবী সাল্লান্মাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতকে মিথ্যা প্রমাণ করার লক্ষ্যে খ্রিস্টানদের সাহায্য গ্রহণ করত, তাছাড়া বহু সাহাবী মক্কায় কাফেরদের জুলুম-নিপীড়নে অতিষ্ঠ হয়ে যেহেতু হাবশায় হিজরত করেছিলেন, সেখানকার শাসনক্ষমতা ছিল খ্রিস্ট ধর্মারলম্বীদের হাতে, তাই হযরত ঈসা, হযরত মারইয়াম, হযরত যাকারিয়া ও হযরত ইয়াহইয়া আলাইহিমুস সালাম সম্পর্কে মুসলিমদের বস্তুনিষ্ঠ জ্ঞান থাকা জক ছল ৭ থা আলাচিা সূরায় এ কল নহায়া সংগে. যোজনা তথ্য-উপাত্ত উপস্থাপন করা. হয়েছে। খ্রিস্টানদের বিশ্বাস হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, কিন্তু তাদের এ দাবী যে সর্বেব ভ্রান্ত এবং তিনি আল্লাহ তাআলার পুত্র নন, বরং নবী-রাসূলগণের সুমহান ধারারই এক কীর্তিমান সদস্য, এটা পরিষ্কার করে দেওয়ার লক্ষ্যে তার সম্পর্কে আলোকপাতের পাশাপাশি সংক্ষেপে অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালামের বৃত্তান্তও উল্লেখ করা হয়েছে। তবে হযরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্ম এবং হযরত মারইয়াম আলাইহাস সালামের তখনকার মানসিক অবস্থা এ সূরায়ই সবচেয়ে বেশি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। আর সে কারণেই এ সূরার নাম রাখা হয়েছে ‘সূরা মারইয়াম’ । Wwwuw.iscalibrary.com
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।