পারা- ১৫ তাফগীরে তাওধীহুল কুরআন 4% ২৫৩ সূরা কাহ্ফ তিনশ’ নয় বছর পর যখন তাদের চোখ খুলল, তখন তারা ধারণাই করতে পারেনি এতটা দীর্ঘ সময় তারা ঘুমে ছিল। সুতরাং যখন ক্ষুধা অনুভব হল নিজেদের একজনকে খাদ্য কেনার জন্য শহরে পাঠাল । তবে সতর্ক করে দিল যেন সাবধানে থাকে রাজার লোক যেন জানতে না পারে। ওদিকে আল্লাহ তাআলার ইচ্ছায় এই তিনশ’ বছর কালের ভেতর সেই জালেম রাজার মৃত্যু ঘটেছিল। তারপর বিশুদ্ধ আকীদা-বিশ্বাসের একজল ভালো লোক সিংহাসন লাভ করেছিল। এ যাবৎকালের ভেতর পরিবেশ-পরিস্থিতির বিপুল পরিবর্তন ঘটে গিয়েছিল। এহেন অবস্থায় প্রেরিত ব্যক্তি শহরে পৌছল এবং খাদ্য ক্রয়ের জন্য সেই তিনশ’ বছর আগের পুরানো মুদ্রা পেশ করল । দোকানী যখন সেই মুদ্রা দেখল তখন একে-একে সমস্ত ঘটনা প্রকাশ পেয়ে গেল । বুঝতে বাকি রইল না যে, যুবক দল একাধারে তিনশ’ বছর ঘুমের ভেতর পার করেছে। নতুন রাজা ঘটনা জানতে পেরে তাদেরকে অত্যন্ত সম্মানজনকভাবে নিজের কাছে ডেকে নিলেন । পরিশেষে যখন তাদের ওফাত হয়ে গেল, তিনি তাদের স্মৃতি স্বরূপ সেখানে একটি মসজিদ নির্মাণ করলেন। খৃষ্ট সম্পৃদায়ে এ ঘটনাটি Seven 51eePerও (সপ্ত ঘুমন্ত) নামে প্রসিদ্ধ । বিখ্যাত ধঁতিহাসিক এডওয়ার্ড গিবন ‘রোমান সাম্বাজ্যের উত্থান ও পতন’ নামক প্রসিদ্ধ গহে বলেন, সেই রাজার নাম ছিল ‘ডোসিস’। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদের উপর সে কঠিন জুলুম-নির্যাতন চালাত । আর এ ঘটনাটি ঘটেছিল তুরস্কের ‘আফসুস’ নামক শহরে । যেই ন্যায়পরায়ণ রাজার আমলে তাদের ঘুম ভেঙ্গেছিল, গিবনের বর্ণনা অনুযায়ী তার নাম থিওডোসিস । মুসলিম এঁতিহাসিক ও মুফাসসিরগণ ঘটনার যে বিবরণ দিয়েছেন তা গিবনের বৰ্ণনারই কাছাকাছি । তারা জালেম রাজার নাম বলেছেন ‘দিক্য়ানুস’। কোন কোন আধুনিক গবেষকের মতে এ ঘটনা ঘটেছিল জর্ডানের রাজধানী আস্মানের নিকটবতী এক স্থানে । সেখানে একটি গুহার ভেতর কয়েকটি লাশ অদ্যাবধি বিদ্যমান। আমি আমার ‘জাহানে দীদাহ’ নামক সফরনামায় তাদের সে গবেষণা-প্রতিবেদন সবিস্তারে উল্লেখ করেছি । কিন্তু এসব মতামতের কোনওটিই এমন প্রমাণসিদ্ধ নয়, যার উপর পরিপূর্ণ নির্ভর করা যেতে পারে। কুরআন মাজীদের রীতি হল ঘটনার কেবল শিক্ষণীয় অংশটুকুই বর্ণনা করা । তার অতিরিক্ত ঘটনার খুঁটিনাটি বিবরণ সে কখনও দেয় না। কাজেই আমাদেরও তার পেছনে পড়ার কোনও দরকার নেই । সে যুবক দল গুহায় আশ্রয় নিয়েছিল বলে তাদেরকে আসহাবে কাহাফ (গুহাবাসী) বলা হয় । এতটুকু তো স্পষ্ট । কিন্তু তাদেরকে ‘রাকীমবাসী’ বলার কারণ কী? এ সম্পর্কে মুফাসরিদের মধ্যে মতভিন্নৃতা রয়েছে। কারও মতে ‘রাকীম’ হল সেই গুহার নিম্নস্থ উপত্যকার নাম। কেউ বলেন, রাকীম হল ফলকলিপি ৷ যুবক দলটি মারা যাওয়ার পর একটি ফলকে তাদের নাম-পরিচয় লিখে দেওয়া হয়েছিল । তাই তাদেরকে ‘আসহাবুর রাকীম’ও বলা হয়। আবার কেউ মনে করেন, তারা যে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল সেই পাহাড়টির নাম ছিল রাকীম ৷ আল্লাহ তাআলাই ভালো জানেন। 8. যারা সে যুবক দলটি সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল, তারা একথাও বলেছিল যে, তাদের ঘটনা বড়ই আশ্চর্যজনক । এ আয়াতে তাদের সে কথারই বরাত দিয়ে বলা হচ্ছে, আল্লাহ তাআলা অসীম কুদরত ও ক্ষমতার অধিকারী ৷ তীর কুদরতের প্রতি লক্ষ্য করলে এ ঘটনা অতি বিস্ময়কর কিছু নয়। কেননা তীর কুদরতের কারিশমা তো অগণন । সে কারিশমার তালিকায় এর চেয়েও বিস্ময়কর বহু ঘটনা আছে। Wwwuw.iscalibrary.com
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।