ইমাম ইবনে জারীর তাবারী (রহ.) হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) থেকে এ সূরার যে শানে নুযুল বর্ণনা করেছেন তা নিম্নরূপ, তাওরাত ও ইনজীলের আলেমগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত দাবী সম্পর্কে কী বলে, তা জানার জন্য মক্কা মুকাররমার নেতৃবর্গ মদীনা মুনাওয়ারার ইয়াহুদীদের কাছে দু'জন লোক পাঠাল । ইয়াহুদী আলেমগণ তাদেরকে বলল, আপনারা হযরত মুহাম্মাদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি প্রশ্ন করুন। এর জবাব দিতে পারলে বুঝতে হবে তিনি সত্যিই আল্লাহ তাআলার নবী । আর তিনি যদি ‘সঠিক উত্তর দিতে ব্যর্থ হন, তবে প্রমাণ হবে, তীর নবুওয়াতের দাবী সঠিক নয়। ১. কোনও এক কালে যে একদল যুবক শিরক থেকে মুক্তির লক্ষ্যে জন্মভূমি ত্যাগ করে একটি পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিল, তাদের ঘটনা বলুন। ২. সেই ব্যক্তির বৃত্তান্ত বলুন, যে উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সমগ্র পৃথিবী ভ্রমণ করেছিল। ৩. রহের স্বরূপ কী? এই ' তিনটি প্রশ্ব আপনারা তাকে করুন । তাদের এ পরামর্শ নিয়ে লোক দু’টি মঙ্কা মুকাররমায় ফিরে আসল । সেমতে মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ প্রশ্নগুলো করল। তৃতীয় প্রশ্নটির উত্তর তো এর আগের সূরায় (১৭ ৪ ৮৫) চলে গেছে। আর প্রথমোক্ত দুই প্রশ্নের উত্তরে এ সূরাটি নাযিল হয়েছে। এতে গুহায় আত্মগোপনকারী যুবক দলের ঘটনা সবিস্তারে ' বৰ্ণিত হয়েছে। তাদেরকেই ‘আসহাকে কাহ্ফ’ বলা হয়। ‘কাহ্ফ’ অর্থ গুহা । ‘আসহাবে কাহ্ফ’' মানে গুহাবাসী । এ গুহার নামেই সূরাটিকে ‘সূরা কাহ্ফ’ বলা হয়। দ্বিতীয় প্রশ্নের উত্তরে এ যু যতে মাকণ নখ মন মদত জম গাজ কহ জম থক সা পৃথিবী সফর করেছিলেন। এ সূরাতেই হযরত খাজির আলাইহিস সালামের সাথে হযরত মূসা আলাইহিস সালামের সাক্ষাতকারের প্রসিদ্ধ ঘটনাটি বর্ণিত হয়েছে, যাতে হযরত মূসা আলাইহিস সালাম দীর্ঘ পথ পাড়ি দিয়ে তীর সঙ্গে সাক্ষাত করেছিলেন এবং কয়েক দিন তার সঙ্গে সফর করেছিলেন। উল্লিখিত ঘটনা তিনটি হল এ সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় । তাছাড়া ‘হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র’ -এই খ্রিস্টীয় বিশ্বাসকে বিশেষভাবে রদ করা হয়েছে এবং যারা সত্য অস্বীকার করে তাদেরকে শাস্তির সতর্কবাণী শোনানোর পাশাপাশি যারা সত্য শিরোধার্য করে তাদের শুভ পরিণামের সুসংবাদ দেওয়া হয়েছে। বিভিন্ন হাদীসে সূরা কাহ্ফের বিশেষ ফযীলত বর্ণিত হয়েছে। বিশেষত জুমুআর দিন এ সূরা তিলাওয়াত করার প্রভূত ফযীলত রয়েছে। এ কারণেই বুযুর্গানে দ্বীন প্রতি জুমুআর দিন এ সুরাটি : বিশেষ গুরুত্বের সাথে তিলাওয়াত করে থাকেন। [এক হাদীসে আছে, যে ব্যক্তি এ সূরার প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে, সে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকবে- মুসলিম, আহমদ, আবু দাউদ ও নাসায়ী । অপর এক হাদীসে আছে, যে ব্যক্তি সূরা কাহাফের শেষ দশ আয়াত পড়বে সে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকবে- আহমদ, নাসায়ী ৷] - Wwww.iscalibrary.com
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।