তাফসীরে তাওযীহুল কুরআন (৩য় খণ্ড) মুফতী ত্বকী উসমানী — তাফসীরে তাওযীহুল কুরআন (২য় খণ্ড) মুফতী ত্বাকী উসমানী
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

পারা- ১৫ (শরীয়ত অনুযায়ী) তোমরা তার অধিকার লাভ করলে ভিন্ন কথা ।২' তার অলিকে (কিসাস গ্রহণের) অধিকার ‘দিয়েছি। সুতরাং সে যেন হত্যাকার্যে সীমালংঘন না করে।** নিশ্চয়ই সে এর উপযুক্ত যে, তার সাহায্য করা হবে। ৩৪. এবং ইয়াতীম যতক্ষণ না পরিপন্ধতায় উপনীত হয়, তার সম্পদের কাছেও যেও না, তবে এমন পন্থায় যা (তার পক্ষে) উত্তম ।১* আর অঙ্গীকার পূরণ করো। নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে (তোমাদের): জিজ্ঞাসাবাদ করা হবে। ৩৫. যখন পরিমাপ পাত্র দ্বারা কাউকে কোন জিনিস মেপে দাও, তখন পরিপূর্ণ মাপে দিও আর ওজন করার জন্য সঠিক দাড়িপাল্লা ব্যবহার করো। এ পদ্থাই সঠিক এবং এরই পরিণাম উৎকৃষ্ট । তাফসীরে তাওযীহুল কুরআন *ু ২২৮ সূরা বনী ইসরাঈল SHC rr HEEL Hs £29 TSA) ১১১৬ £3997 ©2406) 24 43d 043244437 eal Ld Eton ৰ CASE ON we A997 EUs 26 র্ঘ lls eRe ASE YS sok 2229 { ১৭. কাউকে হত্যা করার অধিকার লাভ হয় মাত্র কয়েকটি অবস্থায় । তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অবস্থার কথা পরবর্তী বাক্যে উল্লেখ করা হয়েছে। তা হল, কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তবে তার অলি অর্থাৎ ওয়ারিশগণ আদালতী অনুষ্ঠানাদির পর হত্যাকারীকে হত্যা করা বা করানোর অধিকার সংরক্ষণ করে। পরিভাষায় একে ‘কিসাস’ বলা হয়। ১৮. নিহতের ওয়ারিশগণ কিসাসস্বরূপ ঘাতককে হত্যা: করার অধিকার সংরক্ষ ণ করে বটে, কিন্তু সে ক্ষেত্রেও সীমালংঘন জায়েয নয়। অর্থাৎ, হত্যার সাথে তার হাত-পা কেটে দেওয়া বা বাড়তি কষ্ট দেওয়ার জন্য অধিকতর কঠিন পন্থায় হত্যা করার অনুমতি নেই । এরূপ করলে কুরআন মাজীদের দৃষ্টিতে তা সীমালংঘনরূপে গণ্য হবে। ১৯. ইয়াতীমদের আত্মীয়-স্বজন, বিশেষত তার অভিভাবকদের লক্ষ্য করে বলা হচ্ছে, ইয়াতীম যদি তার মৃত পিতার রেখে যাওয়া সম্পদের কোন অংশ পায়, তবে তাকে আমানত মনে করবে। সে সম্পদে ইয়াতীমের পক্ষে যা লাভজনক কেবল সে রকম কাজ-কারবারই জায়েয হবে। এমন কোনও কাজ তাতে করা যাবে না, যাতে তার ক্ষতি হওয়ার আশংকা থাকে যেমন তা থেকে কাউকে ঝণ দেওয়া বা তার পক্ষ হতে কাউকে কিছু উপহার দেওয়া ইত্যাদি । অবশ্য সে যখন পরিপক্কধতায় উপনীত হবে, অর্থাৎ সাবালকত্ব লাভ করবে এবং নিজের লাভ-ক্ষতি উপলব্ধি করার মত বুঝ-সমঝ তার ভেতর এসে যাবে, তখন তার সম্পদ তার হাতে বুঝিয়ে দেওয়া অবশ্য কর্তব্য । সূরা নিসায় (৪ ৪ ২) এ মাসআলা বিস্তারিতভাবে বৰ্ণিত হয়েছে। Wwww.iscalibrary.com

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।