তাফসীরে তাওযীহুল কুরআন (৩য় খণ্ড) মুফতী ত্বকী উসমানী — তাফসীরে তাওযীহুল কুরআন (২য় খণ্ড) মুফতী ত্বাকী উসমানী
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

পারা- ১৪ ৯৯. যারা ঈমান এনেছে এবং নিজ প্রতিপালকের উপর ভরসা রাখে, তাদের - উপর তার কোন আধিপত্য চলে না। ১০০. তার আধিপত্য চলে কেবল এমন সব লোকের উপর যারা তাকে বন্ধুরূপে গ্রহণ করেছে এবং যারা আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত । ' [১৩] ১০১. আমি যখন এক আয়াতকে অন্য আয়াত দ্বারা পরিবর্তন করি-৪৪ আর আল্লাহই ভালো জানেন তিনি কী নাযিল করবেন, তখন তারা (কাফেরগণ) বলে, তুমি তো আল্লাহর প্রতি অপবাদ দিচ্ছ। অথচ তাদের অধিকাংশেই প্রকৃত বিষয় তাফসীরে তাওযীহুল কুরআন % ২০৯ সূরা নাহল hid PE i ES HIHENN ্‌ sl CESS TU জানে না। ১০২. বলে দাও, এটা (অর্থাৎ কুরআন মাজীদ) তো রূহুল কুদ্‌স (জিবরাঈল আলাইহিস সালাম) তোমার তাফসীরে তাওযীহুল কুরআন (২য় খণ্ড) ১৪/ক পারে না, তাই এ আয়াতে তার প্রতিকারের ব্যবস্থা দেওয়া হয়েছে। কুরআন তিলাওয়াতও একটি সৎকর্ম । বলা হয়েছে, তোমরা কুরআন তিলাওয়াতের আগে শয়তান থেকে আল্লাহ তাআলার আশ্রয় গহণ করবে। অর্থাৎ বলবে- = ০৮ 41 4 ১,৮০। ‘আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি’ ৷ বিশেষভাবে কুরআন তিলাওয়াতের কথা উল্লেখ করা হয়েছে এ কারণে যে, কুরআন মাজীদই সমস্ত সৎকর্মের পথনির্দেশ করে ও উৎসাহ যোগায়। তবে শয়তান থেকে আশ্রয় প্রার্থনার বিষয়টা কেবল কুরআন তিলাওয়াতের মধেই সীমাবদ্ধ নয়। বরং এটা একটা সাধারণ নির্দেশ । যে-কোনও সৎকর্ম শুরুর আগে শয়তান থেকে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনার অভ্যাস গড়ে তুললে ইনশাআল্লাহ তার কারসাজি থেকে রক্ষা পাওয়া যাবে। আল্লাহ তাআলা পরিবেশ-পরিস্থিতির পার্থক্যের প্রতি লক্ষ্য করে অনেক সময় নিজ বিধানাবলীর মধ্যে রদ-বদল করেন। সূরা বাকারায় কিবলা পরিবর্তন প্রসঙ্গে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। কিন্তু এটাও কাফেরদের একটা আপত্তির বিষয় হয়ে দাড়ায় । তারা প্রশ্ন করত এ কুরআন ও এর বিধানসমূহ যদি আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, তবে এতে এত রদবদল কেন? বোঝা যাচ্ছে, এটা আল্লাহর কালাম নয়; বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকেই এসব দিচ্ছেন (নাউযুবিল্লাহ) । এ. আয়াতে তাদের সে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে, কখন কোন বিধান নাযিল করতে হবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। Wwwuw.iscalibrary.com

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।