তাফসীরে তাওযীহুল কুরআন (৩য় খণ্ড) মুফতী ত্বকী উসমানী — তাফসীরে তাওযীহুল কুরআন (২য় খণ্ড) মুফতী ত্বাকী উসমানী
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরা নাহ্‌ল পরিচিতি আল্লাহ তাআলা মানুষের কল্যাণার্থে বিশ্ব জগতে বহু নেয়ামত সৃষ্টি করেছেন। সে সব নেয়ামতের বিশদ বিবরণ দেওয়াই এ সূরার মূল আলোচ্য বিষয় । এ কারণেই এ সূরাকে $5১4 ॥1 (নেয়ামতরাজির বিবরণ সম্বলিত সূরা)-ও বলা হয়। সাধারণভাবে আরব মুশরিকগণ স্বীকার করত, এসব নেয়ামতের বেশির ভাগই আল্লাহ তাআলার সৃষ্টি । তা সত্ত্বেও তাদের বিশ্বাস ' ছিল, তারা যে দেবতাদের পূজা করে, তারাও আল্লাহ তাআলার প্রভুত্বের অংশীদার ৷ এ সূরায় আল্লাহ তাআলা তার নেয়ামতরাজির উল্লেখপূর্বক তাদেরকে তাওহীদের প্রতি ঈমান আনার দাওয়াত দিয়েছেন। সেই সঙ্গে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং ঈমান না আনলে যে কঠিন শাস্তি তাদেরকে ভোগ করতে হবে সে সপ্পর্কে সতর্ক করা হয়েছে। এ সূরাটি যখন নাযিল হয়, তখন কাফেরদের জুলুম-নির্যাতনে অতিষ্ঠ হয়ে বহু মুসলিম হাবশায় হিজরত করতে বাধ্য হয়েছিল । ৪২ নং আয়াতে তাদেরকে সাস্তুনা দেওয়া হয়েছে যে, তাদের দুঃখ-দুর্দশার দিন শীঘ্রই শেষ হয়ে যাবে। দুনিয়ায়ও তাদেরকে উৎকৃষ্ট ঠিকানা দেওয়া হবে এবং আখেরাতেও তারা লাভ করবে মহা প্রতিদান । সেজন্য শর্ত হল, তাদেরকে সবর করতে হবে এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে। সূরার শেষাংশে ইসলামী শরীয়তের কিছু গুরুত্বপূর্ণ বিধান বর্ণনা করা হয়েছে। বিধানগুলো ' এমন যে, প্রতিটি মুসলিমের উচিত নিজ জীবন পরিচালনায় সেগুলোকে মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা। | সূরাটির নাম ‘নাহল’ । আরবীতে মৌমাছিকে ‘নাহল’ বলে। এ সূরার ৬৮ নং আয়াতে আল্লাহ তাআলা নিজ নেয়ামতসমূহের বর্ণনা প্রসঙ্গে মৌমাছির কথা উল্লেখ করেছেন । দৃষ্টি. আকর্ষণ করা হয়েছে তার কর্মপন্থার দিকে যে, তা কিভাবে আল্লাহ তাআলার হুকুমে পাহাড়-পর্বত ও বন-বনানীতে চাক তৈরি করে ও তাতে মধু সংগ্রহ করে। সূরাটির নাম ‘নাহল’ রাখা হয়েছে এ হিসেবেই । Wwww.iscalibrary.com

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।