তাফসীরে তাওযীহুল কুরআন (৩য় খণ্ড) মুফতী ত্বকী উসমানী — তাফসীরে তাওযীহুল কুরআন (২য় খণ্ড) মুফতী ত্বাকী উসমানী
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

পারা- ১৪. কিয়ামত অবশ্যম্ভাবী । সুতরাং (হে নবী! তাদের আচার-আচরণকে) উপেক্ষা কর সৌন্দর্যমণ্ডিত* উপেক্ষায় । ৮৬. নিশ্চয়ই তোমার প্রতিপালকই সকলের স্রষ্টা, সব কিছুর জ্ঞাতা । ৮৭. আমি তোমাকে এমন সাতটি আয়াত দিয়েছি, যা বারবার পড়া হয়ণ২ এবং দিয়েছি মর্যাদাপূর্ণ কুরআন । ৮৮. আমি তাদের (অর্থাৎ কাফেরদের) বিভিন্ন লোককে মজা লুটার যে উপকরণ দিয়েছি, তুমি তার দিকে কখনও চোখ . তুলে তাকিও না এবং যারা ঈমান এনেছে তাদের প্রতি মনোক্ষু্ব হয়ো না। তুমি তাদের জন্য তোমার বাৎসল্যের ডানা বিস্তার করে দাও । ৮৯. এবং (যারা কুফরে লিপ্ত তাদেরকে) . বলে দাও, আমি তো কেবল এক স্পষ্টভাষী সতর্ককারী । তাফসীরে তাওযীহুল কুরআন 4% ১৭৯ সুরা হিজর © fl ed “3 Bis? Ld) ঠ) oa GEARS Ss UE SCLIN I lb ্ ext . GEHL SGU Ns RL IS O83 DE C5 VS 00s © iss EN 38 SCL LIU BL SS ৩০. উপেক্ষা করার অর্থ এ নয় যে, তাদের মধ্যে দাওয়াতী কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। বরং বোঝানো উদ্দেশ্য, তাদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব আপনার নয়। মক্কী জীবনে তাদের সাথে যুদ্ধ করার তো নয়ই, এমনকি তারা যে জুলুম-নির্যাতন চালাত তার প্রতিশোধ গ্রহণেরও অনুমতি ছিল না । বরং হুকুম ছিল ক্ষমা প্রদর্শনের, অর্থাৎ, এখন তাদের-থেকে প্রতিশোধ গ্রহণ থেকে বিরত থাক । এভাবে কষ্ট-ক্লেশের চুল্লিতে ঝালাই করে মুসলিমদের ' আখলাক-চরিত্রের উৎকর্ষ সাধন করা হচ্ছিল। _ ৩১. এর দ্বারা সূরা ফাতিহার সাত আয়াত বোঝানো হয়েছে। প্রতি নামাযে তা বারবার পড়া ' হয় । এস্থলে বিশেষভাবে সূরা ফাতিহার কথা বলার কারণ খুব সম্ভব এই যে, এ সূরার আয়াত £৬5 96৮ 235 450 ‘আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই’-এর মাধ্যমে বান্দাকে শেখানো হয়েছে, সে যেন প্রতিটি জিনিস আল্লাহ তাআলার কাছেই চায়। তো এ সূরার বরাত দিয়ে যেন নির্দেশনা দেওয়া হচ্ছে, যখন কোন মুসিবত বা দুঃখ-কষ্ট দেখা দেয়, তখন আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে তারই কাছে সাহায্য চাবে এবং ‘সীরাতে মুস্তাকীম’-এর উপর প্রতিষ্ঠিত থাকার জন্য তারই কাছে দুআ করবে। . Www.iscalibrary.com

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।