অন্যান্য মক্কী সূরাসমূহের মত এ সূরারও আলোচ্য বিষয় হল ইসলামের মৌলিক আকীদা-বিশ্বাসকে সপ্রমাণ করা এবং তা অস্বীকার করার ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্ক করা । আরবের মুশরিকগণ হযরত ইবরাহীম আলাইহিস সালামকে মানত তাই সূরার শেষ রুকুর আগের রুকতে তার সেই আবেদনময় দুআ উল্লেখ করা হয়েছে, যে দু‘আয় তিনি সুস্পষ্ট ভাষায় '_. শিরক ও মূর্তিপূজার নিন্দা জানিয়ে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন, যেন তাঁকে ও __ তার সন্তানদেরকে মূর্তিপূজা থেকে মুক্ত রাখা হয়। এ কারণেই এ সূরার নাম ‘সূরা ইবরাহীম’ । Wwww.iscalibrary.com -
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।