তাফসীরে তাওযীহুল কুরআন (৩য় খণ্ড) মুফতী ত্বকী উসমানী — তাফসীরে তাওযীহুল কুরআন (২য় খণ্ড) মুফতী ত্বাকী উসমানী
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

পারা- ১৩ আব্বাজী! এই হল আমার স্বপ্নের ব্যাখ্যা, যা আমার প্রতিপালক সত্যে পরিণত করেছেন ।৬৩ তিনি আমার প্রতি বড়ই অনুগ্রহ করেছেন যে, আমাকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন এবং আপনাদেরকে দেহাত থেকে এখানে নিয়ে এসেছেন। অথচ ইতঃপূর্বে আমার ও আমার ভাইদের মধ্যে শয়তান অনর্থ সৃষ্টি করেছিল ।৬৪ বস্তুত আমার প্রতিপালক যা ইচ্ছা করেন, তার জন্য অতি সুক্ষ ব্যবস্থা করেন। নিশ্চয়ই তিনিই সেই সত্তা, যার জ্ঞানও পরিপূর্ণ, হিকমতও পরিপূর্ণ । ১০১. হে আমার প্রতিপালক! তুমি আমাকে রাজত্বেও অংশ দান করেছ এবং স্বপ্ন- ব্যাখ্যার জ্ঞান দ্বারাও আমাকে ধন্য করেছ। হে আকাশমণ্ডুল ও পৃথিবীর তাফসীরে তাওযীহুল কুরআন *% ১১৯ সূরা ইউসুফ 1G eS , oS Rd EUS 24 2 aos EEN? EUs SETS SG, eG ৬৩. ৬৪. ফেরেশতাগণ হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল। এরূপ সিজদা হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে জায়েয ছিল। কিন্তু মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে এরূপ শ্রদ্ধাজ্ঞাপনমূলক সিজদাও জায়েয নয়। অর্থাৎ, যে নেও লা দাগ হয়ছ্র তাহারা বোঝানো হয়েছিল পিতা-মাতাকে আর নক্ষত্ৰসমূহ দ্বারা এগার ভাইকে । এমী বিরহের কালে হয়ত ছক তরিহিজি সালকে যে লকর রি ভাগের সম্মুখীন হতে হয়েছিল, যদি অন্য কেউ সে রকম বিপদে পড়ত, তবে পিতা-মাতার সাথে সাক্ষাতের পর সর্বপ্রথম নিজের সেই দুঃখ-দুর্দশার কাহিনীই শোনাত । কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখুন সেসব মুসিবত সম্পর্কে একটি শব্দও উচ্চারণ করছেন না। ঘটনাবলী উল্লেখ করছেন তো কেবল তার ভালো-ভালো দিকই করছেন আর সে জন্য আল্লাহ তাআলার শোকর আদায় করছেন। কারাবাস করেছেন, কিন্তু তার উল্লেখ না করে উল্লেখ করছেন কারাগার থেকে মুক্তিলাভের কথা । পিতা-মাতা হতে কতকাল বিচ্ছিন্ন থাকতে হয়েছে, কিন্তু সে কথার দিকে না গিয়ে তাদের মিসর আগমনের কথা ব্যক্ত করছেন এবং সেজন্য আল্লাহ তাআলার শোকর আদায় করছেন। ভাইয়েরা তার উপর যে জুলুম করেছিল, সেজন্য তাদের বিরুদ্ধে নালিশ না জানিয়ে, বরং সেটাকে শয়তানের সৃষ্ট ফ্যাসাদ সাব্যস্ত করে কথা শেষ করে দিচ্ছেন। এর দ্বারা বড় মূল্যবান শিক্ষা লাভ হয়। আর তা এই যে, প্রতিটি মানুষের উচিত সে যত কঠিন পরিস্থিতিরই সম্মুখীন হোক, সর্বদা ঘটনার ইতিবাচক দিকের প্রতি নজর রাখবে এবং সেজন্য আল্লাহ তাআলার শোকর আদায় করবে। Wwwuw.iscalibrary.com

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।