তাফসীরে তাওযীহুল কুরআন (৩য় খণ্ড) মুফতী ত্বকী উসমানী — তাফসীরে তাওযীহুল কুরআন (২য় খণ্ড) মুফতী ত্বাকী উসমানী
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

পারা- ১৩ ৯১. তারা বলল, আল্লাহর কসম! আল্লাহ আমাদের উপর তোমাকে শ্রেষ্ঠত্‌ দিয়েছেন এবং আমরা নিশ্চয়ই অপরাধী ছিলাম । ৯২. ইউসুফ বলল, আজ তোমাদের বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হবে না। আল্লাহ তোমাদের ক্ষমা করুন । তিনি সকল দয়ালু অপেক্ষা শ্রেষ্ঠ দয়ালু । ৯৩. আমার এই জামা নিয়ে যাও এবং এটা আমার পিতার চেহারার উপর রেখে দিও। এর ফলে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে। আর তোমাদের পরিবারের সকলকে আমার কাছে নিয়ে এসো ।৫৭ [১০] ' ৯৪. যখন এ যাত্রীদল (মিসর থেকে কিনআনের দিকে) রওয়ানা হল, তখন (কিনআনে) তাদের পিতা (আশেপাশের লোকদেরকে) বলল, তোমরা যদি আমাকে না বল যে, বুড়ো অপ্রকৃতিস্থ তাফসীরে তাওযীহুল কুরআন % ১১৬ পঃ Hed 9 nNE~ LRT Su Bd ATT ০ ৰ ৰ ET ATES s BLN LION A323 Luss © el o>) 529 421 3 9% 39/2 423 B35 lhe et 1222) Crs 34233394 30 223789 Sse AL GHG te ৫৭. এস্থলে প্রশ্ন জাগে, ইউসুফ আলাইহিস সালাম নিশ্চয়ই জানতেন, তার বিচ্ছেদে তীর মহান পিতার কী অবস্থা হতে পারে। তা সত্বেও এত দীর্ঘকাল যাবৎ তিনি এমন নিরুদ্দেশের মত কাটিয়ে দিলেন যে, কোনও সূত্রেই পিতার কাছে নিজ সহীহ-সালামতে থাকার খবর পর্যন্ত পাঠানোর চেষ্টা করলেন না। অথচ তার পক্ষে এটা কোনও কঠিন কাজ ছিল না । প্রথমে তিনি ছিলেন আযীযের ঘরে। তখন খবর পাঠানোর জন্য কোনও না কোনও উপায় তার পেয়ে যাওয়ার কথা । মাঝখানে কয়েক বছর কারাবাসে থাকেন। মুক্তি লাভের পর তো মিসরের সর্বময় কর্তৃত্বই তার হাতে এসে গিয়েছিল। তখন প্রথমেই তিনি হযরত ইয়াকুব এবং এতদিনে ভাইদেরকে যে কথা বললেন, তা তাদের সঙ্গে প্রথম সাক্ষাতকালেই বলতে পারতেন। এর ফলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের দুঃখ-বেদনার কাল সংক্ষেপ হতে পারত । কিন্তু তিনি এসবের কিছুই করলেন না। তা কেন করলেন না? এর সোজা- সাপটা জবাব এই যে, এসব ঘটনার ভেতর আল্লাহ তাআলার অনেক বড়-বড় হিকমত ও রহস্য নিহিত ছিল। বিশেষত তিনি চাচ্ছিলেন তার প্রিয় বান্দা ও রাসূল হযরত ইয়াকুব আলাইহিস সালামের সবর ও সংযমের পরীক্ষা নিতে । তাই এ সুদীর্ঘ কালে হযরত ইউসুফ আলাইহিস সালামকে পিতার সাথে কোনও রকম যোগাযোগের অনুমতিই দেওয়া হয়নি। Wwww.iscalibrary.com

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।