সূরা ইউনুস পরিচিতি এ সুরাটি মক্কা মুকাররমায় নাযিল হয়েছিল। তবে কোনও কোনও মুফাসসির এর তিনটি. আয়াত (আয়াত নং ৪০, ৯৪ ও ৯৫) সম্পর্কে মনে করেন যে, তা মদীনা মুনাওয়ারায় নাযিল হয়েছিল। কিন্তু এর সপক্ষে বিশ্বস্ত কোনও প্রমাণ নেই । হযরত ইউনুস আলাইহিস সালামের নামে: এ সূরার নামকরণ. করা হয়েছে। ৯৮ নং আয়াতে তার সম্পর্কে আলোচনা আছে । মক্কা মুকাররমায় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইসলামের আকীদা-বিশ্বাসকে প্রতিষ্ঠিত করা। এ '' ' কারণেই অধিকাংশ মক্কী সূরায় তাওহীদ, রিসালাত ও আখেরাত সংক্রান্ত বিষয়বস্তুর উপরই বেশি ' গুরুত্ব দেওয়া হয়েছে। এ সূরারও কেন্্রীয় বিষয়বস্তু এগুলোই । সেই সঙ্গে আরব মুশরিকদের পক্ষ . থেকে ইসলামের উপর যেসব আপত্তি তোলা হত, এ সূরায় তার জবাবও দেওয়া হয়েছে এবং পাশাপাশি তাদের ভ্রান্ত কার্যাবলীরও নিন্দা করা হয়েছে। কেবল নিন্দা জানিয়েই শেষ করা হয়নি; ‘ বরং তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে, তারা যদি জেদ ও হঠকারিতা পরিত্যাগ না করে, তবে দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন শাস্তি আসতে ' পারে। এ প্রসঙ্গেই পূর্ববর্তী আম্বিয়া কেরামের মধ্য থেকে হযরত মূসা. আলাইহিস সালামকে 5 . অমান্য করার পরিণামে ফিরাউনের নিমজ্জিত হওয়ার ঘটনা :সবিস্তারে এবং হযরত নূহ আলাইহিস . সালাম ও হযরত ইউনুস আলাইহিস সালামের ঘটনা সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। এসব ঘটনার ' ভেতর কাফেরদের জন্য এই শিক্ষা রয়েছে যে, তারা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে চলছে তাতে তাদেরও একই পরিণতি ঘটতে পারে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের জন্য রয়েছে এই সাস্বনা ও আশ্বাস বাণী যে, ত Wwww.iscalibrary.com |
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.