Contents দেয়া হয়। সেগুলো দ্বারা কোন কাজ নেয়া হয় না, যবেহ করাও উদ্দেশ্য থাকে না। বরং যবেহ করাকে হারাম মনে করে। এ শ্রেণীর পশু আলোচ্য দু’আয়াতের কোনটিরই আওতায় পড়ে না। এ শ্রেণীর পশুকে কোরআনের ভাষায় ‘বহীরা’ বা ‘সায়েবা’ নামে অভিহিত করা হয়েছে। এ ধরনের পশু সম্পর্কে হুকুম হচ্ছে যে, এ ধরনের কাজ অর্থাৎ, কারো নামে কোন পশু প্রভৃতি জীবস্ত উৎসর্গ করে ছেড়ে দেয়া কোরআনের সরাসরি নির্দেশ অনুযায়ী হারাম । যেমন বলা হয়েছে £ ERGO FETS TSG “আল্লাহ্ তাআলা বাহীরা বা “সায়েবা’ সম্পর্কে কোন বিধান দেননি। " তবে এ ধরনের হারাম আমল কিংবা সংশ্লিষ্ট পশুটিকে হারাম মনে করার ॥ঘ্বাস্ত বিশ্বাসের কারণেই সেটি হারাম হয়ে যাবে না। বরং হারাম মনে {ক্রাতেই তাদের একটা বাতিল মতবাদকে সমর্থন এবং শক্তি প্রদান করা { হয়। তাই এরূপ উৎসর্গক্ত পশু অন্যান্য সাধারণ পশুর মতই হালাল” শরীয়তের বিধান অনুযায়ী সংশ্লিষ্ট পশুর উপর তার মালিকের ঘালিকানা বিনষ্ট হয় না, যদিও সে ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিতে এরূপ মনে করে যে, এটি আমার মালিকানা থেকে বের হয়ে যে নামে উৎসর্গ করা হয়েছে তারই মালিকানায় পরিণত হয়েছে। কিন্তু শরীয়তের বিধানমতে মেহেতু তার সে উৎসগীর্করণই বাতিল, সুতরাং সে পশুর উপর তারই পরিপূর্ণ মালিকানা কায়েম থাকে। সে মতে উৎসর্গকারী যদি সে পশু কারো নিকট বিক্রয় করে কিংবা অন্য কাউকে দান করে, তবে তা ক্রেতা দানগ্রহীতার জন্য হালাল। পৌত্তলিক সমাজের অনেকেই মন্দির বা গব-দেবীর নামে পশু-পাথী উৎসর্গ করে সেগুলো পৃজ্জারী বা [সবায়েতদের হাতে তুলে দেয়। সেবায়েতরা সেসব পশু বিক্রয় করে ধ্কে। এরূপ পশু ক্রয় করা সম্পূর্ণ হালাল। } এক শ্রেণীর কুসংস্কারগ্রস্ত মুসলমানকেও পীর-বুযুর্গের মাজারে গল-মূরগী ইত্যাদি ছেড়ে আসতে দেখা যায়। মাযারের খাদেমরাই [ধারণতঃ উৎসগীর্কৃত সেসব জন্ত ভোগ-দখল করে। যেহেতু মুল মালিক মদের হ্যতে এগুলো ছেড়ে যায় এবং এগুলোর ব্যাপারে খাদেমদের [এখতিয়ার থাকে, সেহেতু এ শ্রেণীর জীব-জন্ত ক্রয় করা, যবেহ করে ওয়া, বিক্ৰয় করে লাভবান হওয়া সম্পূর্ণ হালাল। | গুরুত্বপূর্ণ জ্ঞাতব্য বিষয় £ এ ক্ষেত্রে কোরআন করীম মরণাপনু ধবস্থায়ও হারাম বস্তু খাওয়াকে হালাল বা বৈধ বলেনি; লছে £4783 “তাতে তার কোন পাপ নেই” । এর মর্ম এই যে, সব বস্তু তখনও যথারীতি হারামই রয়ে গেছে, কিন্তু যে লোক খাচ্ছে তার দিন্যোপায় অবস্থার প্রেক্ষিতে হারাম খাদ্য গ্রহণের পাপ থেকে তাকে ্যাহতি দেয়া হয়েছে। আলোচ্য আয়াতের দ্বারা বুঝা যাচ্ছে যে, যে ব্যক্তি ধন-সম্পদের তে শরীয়তের হুকুম-আহ্কাম পরিবর্তিত করে এবং তার বিনিময়ে যে পাম ধন-সম্পদ গ্রহণ করে, তা যেন সে নিজের পেটে জাহান্নামের ধল ভরে। কারণ, এ কাজের পরিণতি তাই। কোন কোন বিজ্ঞ "পযমের মতে প্রকৃতপক্ষে হারাম মাল বা ধন-সম্পদ সবই দোযখের "| অবশ্য তা যে আগুন, সে-কথা পার্থিব জীবনে উপলব্বি করা যায় কিন্তু মৃত্যুর পর তার সে কর্মই আগুনের রাপ ধরে উপস্থিত হবে। { হুদলযানদের কেবলা যখন বায়তুল-মোকাদ্দাসের দিক থেকে ই] ৮৯ সুরা আল বাক্বারা AA পরিবর্তিত করে বায়তুল্লাহ্র দিকে নির্ধারণ করা হলো, তখন ইহুদী, করার ফিকিরে থাকতো, তারা তৎপর হয়ে উঠলো এবং নানাভাবে রসুলুল্লাহ (সাঃ) ও ইসলামের প্রতি অবিরাম নানা প্রশ্বাণ নিক্ষেপ করতে শুরু করল। এসব প্রশ্রের জবাব পূর্ববর্তী আয়াতসমূহে অত্যন্ত বিস্তারিতভাবে দেয়া হয়েছে। আলোচ্য একটি আয়াতে বিশেষ বর্ণনাভঙ্গির মাধ্যমে এ বিতর্কের যতি টেনে দেয়া হয়েছে। যার সারমর্ম হচ্ছে এই যে, নামাযে পূর্বদিকে মুখ করে দাড়াতে হবে কি পশ্চিমদিকে, এ বিষয় নির্ধারণকেই যেন তোমরা দ্বীনের একমাত্র লক্ষ্য স্থির করে নিয়েছ এবং এ ব্যাপারটিকে কেন্দ্র করেই তোমাদের যাবতীয় আলোচনা-সমালোচনা আবর্তিত হতে শুরু করেছে। মনে হয়, তোমাদের ধারণায় শরীয়তের অন্য কোন হুকুম-আহ্কামই যেন আর নেই! অন্য অর্থে এ আয়াতের লক্ষ্য মুসলমান, ইহুদী, নাসারা নির্বিশেষে সবাই হতে পারে! এমতাবস্থায় আয়াতের অর্থ দাড়াবে এই যে, প্রকৃত পুণ্য বা নেকী আল্লাহ্ তাআলার আনুগত্যের ভেতরেই নিহিত। যেদিকে মুখ করে তিনি নামাযে দাড়াতে নির্দেশ দেন, সেটাই শুদ্ধ ও পৃণ্যের কাজে পরিণত হয়ে যায়! অন্যথায়, দিক হিসাবে পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণের কোনই বৈশিষ্ট্য নেই। দিকবিশেষের সাথে কোন পুণ্যও সংশ্লিষ্ট নয়। পুণ্য-একাস্তভাবেই আল্লাহ্র প্রতি আনুগত্য প্রদর্শনের সাথে সম্পৃক্ত । তাই পড়তে নির্দেশ দিয়েছেন, ততদিন সেদিকে মুখ করাই ছিল পুণ্য। আবার যখন মসজিদুল হারামের দিকে মুখ করে দাড়ানোর হুকুম হয়েছে, এখন এ হুকুথের আনুগত্য করাই পুণ্যে পরিণত হয়েছে। আলোচ্য ১৭৭ তম আয়াত থেকে সূরা-বাক্ারার এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। এ অধ্যায়ে মুসলমানদের জন্য বিভিন্ন বিষয়ে তা’লীম ও হেদায়েত প্রদানই মুখ্য উদ্দেশ্য প্রসঙ্গতঃ এতে বিরুদ্ধবাদীদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাবও দেয়া হয়েছে। সে হিসেবে আলোচ্য এ আয়াতটিকে ইসলামের বিধি-বিধান বর্ণনার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যাপক অর্থবহ আয়াত বলে অভিহিত করা যায়। অতঃপর সূরার শেষ পর্যন্ত বিভিন্নভাবে এ আয়াতেরই ব্যাখ্যা করা হয়েছে। আলোচ্য এ আয়াতে এ’ তেকাদ বা বিশ্বাস, এবাদত, মোআমালাত বা লেনদেন এবং নৈতিকতা ও আখলাক সম্পর্কিত বিধি-বিধানের মূলনীতিসমূহের আলোচনা মোটামুটিভাবে এসে গেছে। প্রথম বিষয় _ ই’তেকাদ বা মৌলবিশ্বাস সম্পর্কিত আলোচনা 3১১০৫ শীর্ষক আয়াতে বিস্তারিতভাবে অলোচিত হয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবাদত এবং মোআমালাত সম্পর্কিত। তার মধ্যে এবাদত সম্পর্কিত আলোচনা £535 পৰ্যন্ত উল্লেখিত হয়েছে। # EEA Ud অতঃপর মোআমালাতের আলোচনা ০৫৩৮১ শীর্ষক আয়াতে করা হয়েছে। এরপর আখলাক সম্পর্কিত আলোচনা ০%) থেকে বৰ্ণিত হয়েছে। সবশেষে বলা হয়েছে যে, সে সমস্ত লোকই সত্যিকার মুমিন, যারা এসব নির্দেশাবলীর পরিপূর্ণ অনুসরণ করে এবং এসব লোককেই প্রকৃত মোত্তাকী বলা যেতে পারে। অতঃপর আলোচ্য আয়াতে প্রথমে ধন-সম্পদ ব্যয় করার দুটি গুরু wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।