Contents is KU nL ELE E M ETT ব্যাপারে এমন নিশ্চিত বিশ্বাস হলে যে, কোরআন ও সুন্নাহর জ্ঞানের সাথে সাথে তার মধ্যে এজতেহাদ (উদ্তাবন)-এর যোগ্যতাও রয়েছে, তবে এমন মুজতাহেদ আলেমের আনুগত্য-অনুসরণ করা জবায়েয। অবশ্য এ আনুগত্য তার ব্যক্তিগত হুকুম মানার জন্যে নয়, বরং আল্লাহ্র এবং তার হুকুম-আহকাম মানার জন্যেই হতে হবে। যেহেতু আমরা সরাসরি আল্লাহ্র সম্পর্কে ওয়াকেফহাল হতে পারি না, সেহেতু কোন মুজ্ঞতাহেদ আলেমের অনুসরণ করি, যাতেকরে আল্লাহ্র বিধি-বিধান অনুযায়ী আমল করাযায়। অন্ধ অনুসরণ এবং মুজ্ঞতাহেদ ইমামগণের অনুসরণের মধ্যে পার্থক্য £ উপরোক্ত বর্ণনার দ্বারা বুঝা যায় যে, যারা সাধারণভাবে নিজেরাই এ আয়াতের আসল প্রতিপাদ্য সম্পর্কে ওয়াকেফহাল নন। এ আয়াতের বিশ্লেষণ প্রসঙ্গে ইমাম কুরতুবী লিখেছেন, এ আয়াতে যে পূর্ব-পুরুষের আনুগত্য ও অনুসরণের কথা নিষেধ করা হয়েছে, তার প্রকৃত মর্ম হল ভ্রান্ত এবং মিথ্যা বিশ্বাস ও কার্যকলাপের ক্ষেত্রে বাপ-দাদা ও পূর্ব-পুরুষের অনুসরণ। যথার্থ ও সঠিক বিশ্বাস এবং সৎকর্মে তাদের অনুসরণ করা এর অন্তর্ভুক্ত নয়! যেষন, সূরা ইউসুফে হযরত ইউনুস (আঃ)-এর সংলাপ বর্ণনাপ্রসঙ্গে এ দু’টি বিষয়ের বিশ্লেষণ করা হয়েছেঃ ‘আমি সে জাতির ধর্মবিশ্বাসকে পরিহার করেছি, যারা আল্লাহ্র ‘প্রতি বিশ্বাস করে না এবং যারা আখেরাতকে অস্বীকার করে। পক্ষান্তরে ‘আমি অনুসরণ করেছি আমাদের পিতা ইবরাহীম, ইসহাক ও ইয়াকুব | (আঃ)-এরধর্মবিশ্বাসের ৷” এ আয়াতের দ্বারা প্রকৃষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে, মিথ্যা ও ভ্রান্ত যিয়ে বাপ-দাদাদের অনুসরণ করা হারাম, কিন্তু বৈধ ও সৎকর্মের বেলায় তাজায়েয ; বরং প্রশংসনীয়। ইমাম কুরতুবী এ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে মুজ্জতাহেদ ইমামগণের আনুগত্য ও অনুসরণ সম্পর্কিত মাসআলা-মাসায়েল এবং অন্যান্য বিধি-বিধানেরও উল্লেখ করেছেন। হালাল খাওয়ার বরকত ও হারাম খাদ্যের অকল্যাণ £ আলোচ্য আয়াতে যেমন হারাম খাওয়া নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে হালাল ও পবিত্র বস্তু খেতে এবং তা খেয়ে শুকয়িরা আদায় করতে অনুপ্রাণিত করা হয়েছে। কারণ, হারাম খেলে যেমন মন্দ অভ্যাস ও অসচ্চরিত্রতা সৃষ্টি হয়, এবাদতের আগ্রহ স্তিমিত হয়ে আসে এবং দোয়া কবুল হয় না, তেমনিভাবে হালাল খানায় অস্তরে এক প্রকার নূর সৃষ্টি হয়। তদ্বারা অন্যায়-অসচ্চরিত্রতার প্রতি ঘৃণাবোধ এবং সততা ও সচ্চরিত্রতার প্রতি আগ্রহ বৃদ্ধি পায়; এবাদত-বন্দেগীর প্রতি অধিকতর মনোযোগ আসে, পাপের কাজে মনে ভয় আসে এবং দোয়া কবুল হয়! এ কারণেই আল্লাহ্ তা’ আলা তার সমস্ত নবী-রসূলগণের প্রতি হেদায়েত করেছেন যে - LUTON EAA LES ‘হে আমার রসূলগণ ! তোমরা পবিত্র খাদ্য গ্রহণ কর এবং নেক আমল কর!’ এতে ইঙ্গিত করা হয়েছে যে, নেক আমলের ব্যাপারে হালাল খাদ্যের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনুরাপ হালাল খাদ্য গ্রহণে দোয়া কবুল হওয়ার আশা এবং হারাম খাদ্যের প্রতিক্রিয়ায় তা কবুল না হওয়ার আশঙ্কাই থাকে বেশী। রসূল (সাঃ)-এরশাদ করেছেন,_ বহু লোক দীর্ঘ সফর করে আসে এবং অত্যন্ত ব্যাকুলভাবে দু’ হাত তুলে আল্লাহ্র দরবারে বলতে থাকে, ইয়া পরওয়ারদেগার ! ইয়া রব!” কিন্তু যেহেতু সে ব্যক্তির পানাহার সামগ্রী হারাম উপার্জনের, পরিধেয় পোশাক-পরিচ্ছদ হারাম পয়সায় সংগৃহীত, এমতাবস্থায় তার দোয়া কি করে কবুল হতে পারে? - (মুসলিম, তিরমিধী, - ইবনে-কাসীর-এর বরাতে) wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।