তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents i: তফসীর মাআরেফুল ক্রোরআনি AY সহজ মং নে ঘাত ওর যেয়ো করেনা নাশক 3-7 "জেল নরক বশর ১০৯ পতকা বউকে” সাব্যস্ত হতে পারে না। প্রশ্রের জবাবে এরূপ বলাতে এ আমলটি ওয়াজিব হওয়ার পরিপন্থী বুঝা যায় না। এলমে-ট্রীনের প্রকাশ ও প্রচার করা ওয়াজিব এবং গোপন করা ছারাম £ উল্লেখিত আয়াতে বলা হয়েছে যে, আল্লাহ্র যে সমস্ত প্রকৃষ্ট হেদায়েত অবতীর্ণ হয়েছে, সেগুলো মানুষের কাছে গোপন করা এত কঠিন হারাম ও মহাপাপ, যার জন্য আল্লাহ্‌ তা’ আলা নিজেও লা’নত বা অভিসম্পাত করে থাকেন এবং সমগ্র সৃষ্টিও অভিসম্পাত করে। এতে কয়েকটি বিষয় জানা যায় ঃ প্রথমতঃ যে জ্ঞানের প্রচার ও প্রসার বিশেষ জরুরী, তা গোপন করা হারাম। রসূলে-করীম (সাঃ) এরশাদ করেছেন ‘যে লোক দ্বীনের কোন বিধানের বিষয় জ্বানা সত্বেও তা জিজ্ঞেস করলে গোপন করবে, কেয়ামতের দিন আল্লাহ্‌ তা’আলা তার মুখে আগুনের লাগাম পরিয়ে দেবেন।’ - হাদীসটি হযরত আবু-হোরায়রা ও আমর ইবনে আস (রাঃ) থেকে ইবনে মাজা রেওয়ায়েত করেছেন। ফেকাহ্‌বিদগণ বলেছেন, এ অভিসম্পাত আরোপিত হবে তখনই, যখন অন্য কোন লোক সেখানে উস্থিত থাকবে না। যাদি অন্যান্য আলেম লোকও সেখানে উপস্থিত থাকেন, তবে একথা বলে দেয়া যেতে পারে যে, অন্য কোন আলেমকে জিজ্ঞেস করে নাও (কুরতুবী, জাস্‌সাস) দ্বিতীয়তঃ জ্ঞানা যায় যে, ‘জ্ঞানকে গোপন করার’ অভিসম্পাত সে সমস্ত জ্ঞান ও মাসআলা গোপন করার ব্যাপারেই প্রযোজ্ঞ্য, যা কোরআন ও সুন্নাহৃতে পরিস্কারভাবে উল্লেখ রয়েছে এবং যার প্রকাশ ও প্রচার করা কর্তব্য। পক্ষান্তরে এমন সুদ্ষ্ম ও জটিল মাসআলা সাধারণ্যে প্রকাশ না করাই উত্তম, যদ্বারা সাধারণ লোকদের মধ্যে ভুল বুঝাবুঝি ও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তখন তা ০ ১ বা জ্ঞানকে গোপন করার হুকুমের আওতায় পড়বে না ৷ উল্লেখিত আয়াতে ও১৩৯%)০৫ বাক্যের দ্বারাও তেমনি ইঙ্গিত পাওয়া যায়। তেমনিভাবে মাসআলা-মাসায়েল সম্পর্কে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেছেন, ‘তোমরা যদি সাধারণ মানুষকে এমনসব হাদীস শোনাও যা তারা পরিপূর্ণভাবে হৃদয়ঙ্গম করতে পারে না, তবে তাদেরকে ফেতনা-ফাসাদেরই সম্মুখীন করবে (কুরতুবী) সহীহ্‌ বোখারীতে হযরত আলী (রাঃ) থেকে উদ্ধৃত রয়েছে, তিনি বলেছেন যে,__ ‘সাধারণ মানুষের সামনে এলেমের শুধুমাত্র ততটুকু প্রকাশ করবে, যতটুকু তাদের জ্ঞান-বুদ্ধি ধারণ করতে পারে। মানুষ আল্লাহ্‌ ও রসূলকে মিথ্যা প্রতিপন্ন করুক; তোমরা কি এমন কামনা কর? কারণ, যেকথা তাদের বোধগম্য নয়, তাতে তাদের মনে নানারকম সন্দেহ-সংশয় সৃষ্টি হবে এবং তাতে করে তারা আল্লাহ্‌ ও রসূলকে অধীকারও করে বসতে পারে। কোন্‌ কোন্‌ পাপের জন্য সমগ্র সৃষ্টি লা’নত করে? 2৫৭53 63% আয়াতে কোরআনে-করীম লা’ নত বা অভিসম্পাতকারীদের নিৰ্দিষ্টভাবে চিহ্নিত করেনি! তফসীর শাস্ত্রের ইমাম হযরত মুজাহিদ ও ইকরিমা (রাঃ) বলেছেন, এভাবে বিষয়টি অনির্ধারিত রাখাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, দুনিয়ার প্রতিটি বস্তু এবং প্রতিটি সৃষ্টিই তাদের উপর অভিসম্পাত করে থাকে। এমনকি জীব-জন্ত, কীট_পতঙ্গও তাদের প্রতি অভিসম্পাত করে। কারণ, তাদের অপকর্মের দরুন সেসব সৃষ্টিরও ক্ষতিসাধিত হয়। হযরত বারা’ ইবনে আযেব (রাঃ) বর্ণিত এক হাদীসেও তার সমর্থন পাওয়া যায়। তাতে রসূলে করীম (সাঃ) বলেছেন, 6% এর অর্থ হল সমগ্র পৃথিবীতে বিচরণশীল সমস্ত জ্রীব (কুরতুবী) কোন নিদিষ্ট ব্যক্তির প্রতি লা’নত করা ততক্ষণ পর্যন্ত জায়েষ নয় যতক্ষণ না তার কাফের অবস্থায় মৃত্যুবরণের বিষয় নিশ্চিত হওয়া যায় $ IEEE IHLS _বাক্যাংশের দ্বারা জ্ঞাস্‌সাস ও কুরতুবী প্রমুখ উদ্াবন করেছেন যে, যে কাফের কুফর অবস্থায় মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত নয়, তার প্রতি লা’নত করা বৈধ নয়। আর আমাদের পক্ষে যেহেতু কারও শেষ পরিণতির (মৃত্যুর) নিশ্চিত অবস্থা সম্পর্কে অবগত হওয়ার কোন উপায় নেই, সেহেতু কোন কাফেরের নাম নিয়ে তার প্রতি লা’নত বা অভিসম্পাত করাও জায়েয নয়। বস্তুতঃ রসূলে করীম (সাঃ) যে সমস্ত কাফেরের নামোল্লেখ করে লা’নত করেছেন, কুফর অবস্থায় তাদের মৃত্যু সম্পর্কে আল্লাহ্‌ তা’আলার পক্ষ থেকে তিনি অবহিত হয়েছিলেন। অবশ্য সাধারণ কাফের ও জ্ঞালেমদের প্রতি অনি্দিষ্টভাবেলা’ নত করা জায়েয । এতে একথাও প্রতীয়মান হয়ে যায় যে, লা’নতের ব্যাপারটি যখন এতই কঠিন ও নাযুক যে, কুফর অবস্থায় মৃত্যু সম্পর্কে নিশ্চিত না হয়ে কোন কাফেরের প্রতিও লা’নত করা বৈধ নয়, তখন কোন মুসলমান কিংবা কোন জ্বীব-জ্তর উপর কেমন করে লা’ নত করা যেতে পারে? পক্ষান্তরে সাধারণ মানুষ, বিশেষতঃ আমাদের নারী সম্প্রদায় একান্ত গাফলতিতে পড়ে আছে। তারা কথায় কথায় নিজেদের আপনজনদের প্রতিও অভিসম্পাত বা লা’নত বাক্য ব্যবহার করতে থাকে এবং শুধু লা’নত বাক্য ব্যবহার করেই সস্তষ্ট হয় না; বরং তার সমার্থক যে সমস্ত শব্দ জানা থাকে সেগুলোও ব্যবহার করতে কসুর করে না। লা’নতের প্রকৃত অর্থ হল, আল্লাহ্‌র রহমত থেকে দুরে সরিয়ে দেয়া। কাজেই কাউকে ‘মরদুদ’, “আল্লাহর অভিশপ্ত’ প্রভৃতি শব্দে গালি দেয়াও লা’ নতেরই সমপর্যায়ভুক্ত। আয়াত ওঁ শুনল, তখন বিস্মিত হয়ে বলতে লাগল, সারা বিশ্বেরই কি একজন মাত্র উপাস্য হতে পারে? যদি এ দাবী যথার্থ হয়ে থাকে, তবে তার কোন প্রযাণ উপস্থাপন করা উচিত। সুতরাং আল্লাহ্‌ তা’আলা তারই প্রমাণ পেশ করেছেন আলোচ্য আয়াতে। তওহীদের মর্মার্থ £$ 9% বিভিন্নভাবেই আল্লাহ তাআলার তওহীদ বা একত্ববাদ সপ্রমাণিত রয়েছে। উদাহরণতঃ তিনি একক, সমগ্র বিশ্বে না আছে তার তুলনা, না আছে কোন সমকক্ষ । সুতরাং একক উপাস্য হওয়ার অধিকারও একমাত্র তারই। দ্বিতীয়তঃ উপাস্য হওয়ার অধিকারেও তিনি একক। অর্থাৎ, তাকে ছাড়া অন্য আর কেউই এবাদতের যোগ্য নয়। তৃতীয়তঃ সত্তার দিক দিয়েও তিনি একক অর্থাৎ অংশী-বিশিষ্ট নন। তিনি অংলী ও অঙ্গ-প্রত্যঙ্গ থেকে পবিত্র । তীর বিভক্তি কিংবা ব্যবচ্ছেদ হতে পারে না! চতুর্থতঃ তিনি তার আদি ও অনস্ত সত্তার দিক দিয়েও একক ৷ তিনি তখনও বিদ্যমান ছিলেন, যখন অন্য কোন কিছুই ছিল না এবং তখনও বিদ্যমান থাকবেন যখন কোন কিছুই থাকবে না। অতএব, তিনিই একমাত্র wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।