তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৭৮ তফসীর TET AUT 0 LEAL এন খন পরা চোপা Barts £5 -এর স্থলে ঠন ও পড়েছেন বলে বর্ণিত রয়েছে। তফসীরের ইমামগণের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক আয়াতের অর্থ দাড়ায় এই,_প্রত্যেক জাতিরই এবাদতের সময় মুখ করার জন্য একটা নির্ধারিত কেবলা চলে আসছে। সে কেবলা আল্লাহ্‌র তরফ হতে নির্ধারিত করে দেয়া হয়েছে, অথবা তারা নিজেরাই তা নির্ধারণ করে নিয়েছে। মোটকথা, এবাদতের ক্ষেত্রে প্রত্যেক জাতিই কোন না কোন দিকে মুখ করে দীড়ায়। এমতাবস্থায় আখেরী নবীর উম্মতগণের জন্য যদি কোন একটা বিশেষ দিককে কেবলা নির্ধারণ করে দেয়া হয়ে থাকে, তবে তাতে আশ্চর্যান্বিত হওয়ার কি আছে? এ পৰ্যন্ত কেবলা পরিবর্তনসংক্রাস্ত আলোচনা চলে আসছিল। এখানে বিষয়টিকে এমন এক পর্যায়ে এনে সমাপ্ত করা হয়েছে, যাতে এ বিষয়টির ভূমিকায় কা’বা নির্মাতা হযরত ইবরাহীমের দোয়ার বিষয়টিও প্রাসঙ্গিকভাবে আলোচিত হয়ে গেছে। অর্থাৎ, হযরত ইবরাহীম (আঃ)-এর বংশধরদের মধ্যে এক বিশেষ মর্যাদায় মহানবী (সাঃ)-এর আর্বিভাব। এতে এ বিষয়েও ইঙ্গিত করা হয়েছে যে, রসুলে করীম (সাঃ)-এর আর্বিভাবে কা’বা নির্মাতার দোয়ারও একটা প্রভাব রয়েছে। কাজেই তার কেবলা যদি কা’বা শরীফকে সাব্যস্ত করা হয়, তাহলে তাতে বিস্য়ের কিংবা অশ্বীকারের কিছুই নেই। উঁঠ্রেন্ে _বাক্যে উদাহরণসুচক যে, “কাফ’ (এ ) বর্ণটি ব্যবহার করা হয়েছে, তার একটি ব্যাখ্যা তো উল্লেখিত তফসীরের মাধ্যমেই বুঝা গেছে। এছাড়াও আরেকটি বিশ্লেষণ রয়েছে, যা কুরতুবী গ্রহণ করেছেন। তা হল এই যে, ‘কাফ’-এর সম্পর্ক হল পরবর্তী আয়াত 35 - এর সাথে। অর্থাৎ, আমি যেমন তোমাদের প্রতি কেবলাকে একটি নেয়ামত হিসাবে দান করেছি এবং অতঃপর দ্বিতীয় নেয়ামত দিয়েছি রসূলের আবির্ভাবের মাধ্যমে, তেমনি আল্লাহ্‌র যিকিরও আরেকটি নেয়ামত । এসব নেয়ামতের শুকরিয়া আদায় কর, যাতে এসব নেয়ামতের অধিকতর প্রবৃদ্ধি হতে পারে। কুরতুবী বলেন, এখানে উঠা এর “কাফ’ টির ব্যবহার ঠিক তেমনি, যেমনটি সূরা আনফাল্রের ৮+! 5 এবং সূরা হেজরের (৮4412199 -_এর মধ্যে ব্যবহত হয়েছে। 283635 এতে ‘যিকির’- এর অর্থ হল স্মরণ করা, যার সম্পর্ক হল অস্তরের সাথে। তবে জ্রিহবা যেহেতু অস্তরের মৃখপাত্র, কাজেই মুখে স্মরণ করাকেও ‘যিকির’ বলা যায়। এতে বুঝা যায় যে, সে মৌখিক যিকিরই গ্রহণযোগ্য, যার সাথে মনেও আল্লাহ্র স্মরণ বিদ্যমান থাকবে। তবে এতদসঙ্গে একথাও মনে রাখা প্রয়োজন যে, কোন লোক যদি মুখে তসবীহ্‌ জপে ব্যস্ত থাকে, কিন্তু তার মন যদি অনুপস্থিত থাকে অর্থাৎ, যিকিরে না লাগে, তবুও তা একেবারে ফায়দাহীন নয়! হযরত আবু খগুসমান (রাহঃ)-এর কাছে জনৈক ভক্ত এমনি অবস্থায় অভিযোগ করেছিল যে, মুখে মুখে যিকির করি বটে, কিন্তু অস্তরে তার কোনই মাধুর্য অনুভব করতে পারি না। তখন তিনি বললেন, তবুও আল্লাহ্র শুকরিয়া আদায় কর যে, তিনি তোমার একটি অঙ্গ জিহবাকে তো অস্ততঃ তার যিকিরে নিয়োজিত করেছেন ।-- (কুরতুবী) যিকিরের ফষীলত £ যিকিরের ফযীলত অসংখ্য। তন্মধ্যে এটাও কম ফযীলত নয় যে, বান্দা যদি আল্লাহ্‌কে স্মরণ করে, তাহলে আল্লাহ্‌ +0 128 00707500" 25 ত লো; অ দলা লাখে কল সয় ]? নল েথ ফেরেন এনে লে'পকসফ ত আনার লা ননদ ত জবস ন তন ড 8 205 VA তাকে স্ুরণ করেন। আবু ওসমান মাহদী (রহঃ) বলেছেন যে, আমি সে সময়টির কথা জানি, যখন আল্লাহ্‌ তা’ আলা আমাদিগকে স্মরণ করেন। উপস্থিত লোকেরা জিজ্ঞেস করল, আপনি তা কেমন করে জানতে পারেন? বললেন, তা এজন্যে যে, কোরআন করীমের ওয়াদা অনুসারে যখন কোন মুমিন বান্দা আল্লাহ্‌কে সূরণ করে, তখন আল্লাহ্‌ নিজেও তাকে স্বরণ করেন। কাজেই বিষয়টি জানা সবার জন্যই সহজ যে, আমরা যখন আল্লাহ্‌র সমুরণে আত্মনিয়োগ করব, আল্লাহ্‌ তা’আলাও আমাদের স্বরণ করবেন। আর আয়াতের অর্থ হল এই যে, তোমরা যদি আমাকে আমার হুকুমের আনুগত্যের মাধ্যমে স্মরণ কর, তাহলে আমিও তোমাদেরকে সওয়াব ও মাগফেরাত দানের মাধ্যমে সুরণ করব। হযরত সায়ীদ ইবনে জুবাইর (রঃ) ‘যিকরুল্লাহ্‌”র তফসীর প্রসঙ্গে বলেছেন যে, যিকিরের অর্থই হচ্ছে আনুগত্য এবং নির্দেশ মান্য করা। তার বক্তব্য হচ্ছে £ “যে ব্যক্তি আল্লাহ্‌র নির্দেশের আনুগত্য করে না, সে আল্লাহ্‌র যিকিরই করে না; প্রকাশ্যে যত বেশী নামায এবং তসবীহ্‌ই সে পাঠ করুক না কেন। ” যিকিরের তাৎপর্য $ মুফাস্‌সের কুরতুবী ইবনে-খোয়াইয-এর আহ্‌কামুল কোরআনের বরাত দিয়ে এ সম্পর্কিত একখানা হাদীসও উদ্ধৃত করেছেন। হাদীসটির মর্মার্থ হচ্ছে যে, রসূল (সাঃ) বলেন, যে ব্যক্তি আল্লাহ তা’ আলার আনুগত্য করে অর্থাৎ, তার হালাল ও হারাম সম্পর্কিত নির্দেশগুলোর অনুসরণ করে, যদি তার নফল নামায-রোযা কিছু কম হয়, সেই আল্লাহ্‌কে স্ূরণ করে। অন্যদিকে যে ব্যক্তি আল্লাহ্র নির্দেশাবলীর বিরুদ্ধাচরণ করে, সে নামাফ-রোয, তসবীহ্‌-তাহলীল প্রভৃতি বেশী করে করলেও প্রকৃতপক্ষে সে আল্লাহ্‌কে সুরণ করে না। হযরত যুন্নূন মিসরী বলেন $ “যে ব্যক্তি প্রকৃতই আল্লাহ্‌কে স্বরণ করে সে অন্যান্য সব কিছুই ভুলে যায়। এর বদলায় স্বয়ং আল্লাহ্‌ তা’ আলাই সবদিক দিয়ে তাকে হেফাযত করেন এবং সব কিছুর বদলা তাকে দিয়ে দেন!” হযরত মু’আয (রাঃ) বলেনঃ “আল্লাহ্‌র আযাব থেকে মুক্ত করার ব্যাপারে মানুষের কোন আমলই যিকরুল্লাহূর সমান নয়।” হ্যরত আবু হোরায়রা (রাঃ) বর্ণিত এক হাদীসে-কুদ্রসীতে আছে, আল্লাহ্‌ তা’আলা বলেন,_ “বান্দা যে পর্যন্ত আমাকে স্বরণ করতে থাকে বা আমার স্মরণে যে পর্যন্ত তার ঠোট নড়তে থাকে, সে পর্যন্ত আমি তার সাথে থাকি। ধৈর্য ও নামায যাবতীয় সংকটের প্রতিকার £ ১% ট344 “ধৈৰ্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর,’” -- এ আয়াতে বলা হয়েছে যে, মানুষের দুঃখ-কষ্ট, যাবতীয় প্রয়োজন ও সমস্ত সংকটের নিশ্চিত প্রতিকার দু’টি বিষয়ের মধ্যেই নিহিত। একটি ‘সবর’ বা ধৈর্য এবং অন্যটি “নামায” বর্ণনারীতির মধ্যে 13494! শব্দটিকে বিশেষ কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট না করে ব্যাপক অর্থে ব্যবহার করার ফলে এখানে যে মর্মার্থ দাড়ায় তা এই যে, মানব জাতির যে কোন সংকট বা সমস্যার নিশ্চিত প্রতিকারই ধৈর্য ও নামায। যে কোন প্রয়োজনেই এদু’টি বিষয়ের দ্বারা মানুষ সাহ্যয্য লাভ করতে পারে। তফসীরে মায্হারীতে শব্দ দু’টির ব্যাপক অর্থে ব্যবহারের তাৎপর্য এভাবেই বর্ণিত হয়েছে। প্রসঙ্গতঃ স্বতস্ত্রভাবে দু'টি বিষয়েরই তাৎপর্য অনুধাবন করা যেতে পারে। সবর-এর তাৎপর্য £ ‘সবর’ শব্দের অর্থ হচ্ছে সংযম অবলম্বন ও wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।