Contents ৭ সূরা আল বাব্্গরা v০ NTE R= a TE ER A ক ক সেক রর» এর মা হক ররর টার রা রকম সারার সেস চখ রে লজ: রর সমর ৫ ৫ ক এ চস ০ সখ চন কমে: অর্থব্যবস্থা প্রবর্তন করেছে। ইসলামী শরীয়ত একদিকে ধন-সম্পদকে জীবনের লক্ষ্য মনে করতে বারণ করেছে এবং সম্মান, ইজ্জত ও কোন পদমর্যাদা লাভকে এর উপর নির্ভরশীল রাখেনি ; অপরদিকে সম্পদ বন্টনের নিক্কলুষ নীতিমালা প্রণয়ন করে দিয়েছে যাতে কোন মানুষ জীবন ধারণের প্রয়োজনীয় উপায়-উপকরণ থেকে বঞ্চিত না থাকে এবং কেউ সমগ্র সম্পদ কুক্ষিগত করে না বসে। এছাড়া সম্মিলিত মালিকানাভূক্ত বিষয়-সম্পত্তিকে যৌথ ও সাধারণ ওয়াক্ফের আওতায় রেখেছে। বিশেষ বস্তুর মধ্যে ব্যক্তিমালিকানার প্রতি সম্মান দেখিয়েছে। হালাল মালের শ্রেষ্ঠত্ব বৰ্ণনা করেছে এবং তা রাখার ও ব্যবহার করার পদ্ধতি শিক্ষা দিয়েছে। সাক্ষ্যদানের জন্যে ন্যায়ানুগ হওয়া শর্ত ঃ $548 ৮ মুসলিম সম্প্রদায়কে ভারসাম্যপূর্ণ তথা ন্যায়ানুগ করা হয়েছে যাতে তারা সাক্ষাদানের যোগ্য হয়। এতে বুঝা যায়, যে ব্যক্তি আদেল বা ম্যায়নুগ নয়, সে সান্ষ্যদানেরও যোগ্য নয়। আদেলের অর্থ সাধারণতঃ “নির্ভরযোগ্য” করা হয়। এর সম্পূর্ণ শর্ত ফেকাহ্ গ্রন্থসমূহে উল্লেখিত রয়েছে। ইজমা শরীয়তের দলীল $ ইমাম কুরতুবী বলেন, ইজমা (মুসলিম এঁকমত্য) যে শরীয়তের একটি দলীল, আলোচ্য আয়াতটি তার প্রমাণ। কারণ, আল্লাহ্ তা’ আলা এ সম্প্রদায়কে সাক্ষ্যদাতা সাব্যস্ত করে আপরাপর সম্প্রদায়ের বিপক্ষে তাদের বক্তব্যকে দলীল করে দিয়েছে। এতে প্রমাণিত হয় যে, এ সম্প্রদায়ের ইজমা বা এঁকমত্যও একটি দলীল এবং তা পালন করা ওয়াজিব। সাহাবীগণের ইজমা তাবেয়িগণের জন্যে এবং তাবেয়িগণের ইজমা তাদের পরবর্তীদের জন্যে দলীল স্বরূপ ৷ তফসীরে মাযহারীতে বর্ণিত আছে ? এ আয়াতের দ্বারা প্রমাণিত হয় যে, এ সম্প্রদায়ের যেসব ক্রিয়াকর্ম সর্বসম্মত, তা আল্লাহ্র কাছে প্রশংসনীয় ও গ্রহণীয়। কারণ, যদি মনে করা হয় যে, তারা ভ্রান্ত বিষয়ে একমত হয়েছে, তবে তাদের নির্ভরযোগ্য সম্প্রদায় বলার কোন অর্থ থাকে না। ইমাম জাস্সাস বলেন £ এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় যে, প্রত্যেক যুগের মুসলমানদের ইজযাই আল্লাহ্র কাছে গ্রহণীয় ! ‘ইজমা শরীয়তের দলীল’ _- এ কথাটি প্রথম শতাব্দী অথবা বিশেষ কোন যুগের সাথে বিশেষভাবে সম্পৃক্ত নয়। কারণ, আয়াতে সমগ্র সম্প্রদায়কেই সম্বোধন করা হয়েছে। যারা আয়াত নাযিলের সময়ে বিদ্যমান ছিলেন, তারাই শুধু মুসলিম সম্প্রদায় নন; বরং কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, তারা সবাই মুসলিম সম্প্রদায়ভূক্ত। সুতরাং প্রতি যুগের মুসলমানই ‘আল্লাহ্র সাক্ষ্যদাতা’ ৷ তাদের উক্তি দলীল। তারা কোন ভুল বিষয়ে একমত হতে পারেনা। কা'বা শরীফ সর্বপ্রথম কখন নামাযের কেবলা হয় ? হিজরতের পূর্বে মক্কা যোকাররমায় যখন নামায ফরয হয়, তখন কা’ বা গৃহই নামাযের জন্যে কেবলা ছিল, না বায়তুল-মোকাদ্দস ছিল_- এ প্রশ্নে সাহাবী ও তাবেয়িগণের মধ্যে মতভেদ রয়েছে। হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন £ ইসলামের শুরু থেকেই কেবলা ছিল বায়তুল-মোকাদ্দাস। হিজরতের পরও যোল/সতের মাস পর্যন্ত বায়তুল-মোকাদ্দাসই কেবলা ছিল। এরপর কা’বাকে কেবলা করার নির্দেশ আসে। তবে রসুলুল্লাহ (সাঃ) মক্কায় অবস্থানকালে হাজ্রে-আসওয়াদ ও রোকনেঁ-ইয়ামানীর মাঝখানে দাড়িয়ে নামায পড়তেন যাতে কা’বা ও বায়তুল-মোকাদ্দাস উভয়টিই সামনে থাকে। মদীনায় পৌছার পর এরূপ করা সম্ভবপর ছিল না। তাই তার মনে কেবলা পরিবর্তনের বাসনা দানা বাঁধতে থাকে।--- (ইবনে-কাসীর) অন্যান্য সাহাবী ও তাবেয়িগণ বলেন £ মক্কায় নামায ফরয হওয়ার সময় কা’বা গৃহই ছিল মুসলমানদের প্রাথমিক কেবলা । কেননা, হযরত ইবরাহীম ও ইসমাঈল (আঃ)- এর কেবলাও তাই ছিল। মহানবী (সাঃ) মক্কায় অবস্থানকালে কা’ বাগৃহের দিকে মুখ করেই নামায পড়তেন। মদীনায় হিজরতের পর ভার কেবলা বায়তুল-মোকাদ্দাস সাব্যস্ত হয়। তিনি মদীনায় ষোল/সতের মাস পর্যন্ত বায়তুল-মোকাদ্দাসের দিকে মুখ করে নামায পড়েন। এরপর প্রথম কেবলা অর্থাৎ, কা’ বাগৃহের দিকে যুখ করার নির্দেশ অবতীর্ণ হয়। বনু-সালমার মুসলমানরা যোহর অথবা আসরের নামায থেকেই কেবলা পরিবর্তনের নির্দেশ কার্যকর করে নেন। কিন্ত কেবার মসজিদে এ সংবাদ পরদিন ফজরের নামাযে পৌছালে তারাও নামাযের মধ্যেই বায়তুল-মোকাদ্দাসের দিক থেকে কা’বার দিকে মুখ করে নেন।- (ইবনে-কাসীর, জাসৃসাম)। £02156 - এখানে ‘ঈমান’ শব্দ দ্বারা ঈমানের প্রচলিত অর্থ মেয়া হলে আয়াতের মর্ম হবে এই যে, কেবলা পরিবর্তনের ফলে নির্বোধেরা মনে করতে থাকে যে, এরা ধর্ম ত্যাগ করেছে কিংবা এদের ঈমান নষ্ট হয়ে গেছে। উত্তরে বলা হয়েছে যে, আল্লাহ্ তা’ আলা তোমাদের ঈমান নষ্ট করবেন না। কাজেই তোমরা নির্বোধদের কথায় কর্ণপাত করো না। কোন কোন হাদীসে এবং মনীষীদের উক্তিতে এখানে ঈমানের অর্থ করা হয়েছে নামায। মর্মার্থ এই যে, সাবেক কেবলা বায়তুল-মোকাদ্দাসের দিকে মুখ করে যেসব নামায পড়া হয়েছে, আল্লাহ্ তা’আলা সেগুলো নষ্ট করবেন না; বরং তা শুদ্ধ ও মকবুল হয়েছে। সহীহ্ বোখারীতে ইবনে-আ’যেব (রাঃ) এবং তিরমিযীতে ইবনে-আব্বাস (রাঃ) থেকে বর্ণিত রয়েছে যে, কা’বাকে কেবলা করার পর অনেকেই প্রশ্ব করে যে, যেসব মুসলমান ইতিমধ্যেই ইস্তেকাল করেছেন, তাঁরা বায়তুল-মোকাদ্দাসের দিকে নামায পড়ে গেছেন-- কা’বার দিকে নামায পড়ার সুযোগ পাননি, তাদের কি হকে? এ প্রশ্নের প্রেক্ষিতেই অলোচ্য আয়াত নাযিল হয়। এতে নামাযকে ‘ঈমান’ শব্দ দ্বারা ব্যক্ত করে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে, তাদের সব নামাযই শুদ্ধ ও গ্রহণীয়। তাদের ব্যাপারে কেবলা পরিবর্তনের কোন প্রতিক্রিয়া হবে না। আলোচ্য ১৪৪ তম আয়াতের প্রথম বাক্যে কা’ বার প্রতি রসুলুল্লাহ্ (সাঃ)- এর আকর্ষণ এবং এর বিভিন্ন কারণ বর্ণিত হয়েছে। এসব কারণের মধ্যে কোন বিরোধ নেই -- সবই সম্ভবপর! উদাহরণত £ মহানবী (সাঃ) ওহী অবতরণ ও নবুওয়তপ্রাপ্তির পূর্বে স্বীয় স্বভাবগত ঝৌকে দ্বীনে-ইবরাহিমীর অনুসরণ করতেন। ওহী অবতরণের পর কোরআনও তার শরীয়তকে দ্বানে-ইবরাহিমীর অনুরূপ বলেই আখ্যা দিয়েছে! হযরত ইবরাহীম ও ইসমাঈল (আঃ)-এর কেবলাও কা’ বাই ছিল। আরও কারণ ছিল এই যে, আরব গোত্রগুলো মৌখিকভাবে হলেও দ্বীনে-ইবরাহীমী স্বীকার করত এবং নিজেদেরকে তার অনুসারী বলে দাবী করত । ফলে কা’ বা মুসলমানদের কেবলা হয়ে গেলে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারত! সাবেক কেবলা বায়তুল-মোকাদ্দাস দ্বারা wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।