Contents Ved ০০০০ তফসীর মাআরেফুল কোরআন + (আঃ) যখন মিসর থেকে বনী-ইসরাঈলকে নিয়ে বের হলেন, তখন তার সাথে ইয়াকুব (আঃ)-এর সস্তানদের মধ্য থেকে প্রত্যেক ভাইয়ের সন্তান হাজার হাজার সদস্যের সমন্বয়ে একটি গোত্র ছিল। তাঁর বংশে আল্লাহ্ তা'আলা আরও একটি বরকত দান করেছেন এই যে, দশজ্রন নবী ছাড়া সব নবী ও রসূল ইয়াকুব (আঃ)-এর বংশধরের মধ্যেই পয়দা হয়েছেন। বনী-ইসরাঈল ছাড়া অবশিষ্ট পয়গম্বরগণ হলেন, আদম (আঃ)-এর পর হযরত নূহ, শোয়াইব, হুদ, সালেহ, লূত, ইবরাহীম, ইসহাক, ইয়াকুব, ইসমাঈল ও মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। চি 331৩ (যদি তারা অদ্রাপ ঈমান আনে, যেরূপ তোমরা ঈমান এনেছ) - সূরা বাক্কারার প্রথম থেকে এ পর্যন্ত ঈমানের স্বরূপ কোথাও সংক্ষেপে এবং কোথাও বিস্তারিতভাবে বণিত হয়েছে। এ আয়াতের বর্ণনা সংক্ষিপ্ত হলেও তাতে বিশদ বিবরণ ও ব্যাখ্যার প্রতি ইঙ্গিত নিহিত রয়েছে। কেননা, ‘তোমরা ঈমান এনেছ’ বাক্যে রসূলুল্লাহ্ (সাঃ) ও সাহাবায়ে-কেরামকে সম্বোধন করা হয়েছে। আয়াতে তাদের ঈমানকে আদর্শ ঈমানের মাপকাঠি সাব্যস্ত করে নির্দেশ দেয়া হয়েছে যে, আল্লাহ্র কাছে গ্রহণযোগ্য ও স্বীকৃত ঈমান হচ্ছে সে রকম ঈমান, যা রসূলুল্লাহ (সাঃ)-এর সাহাবায়ে কেরাম অবলম্বন করেছেন। যে ঈমান ও বিশ্বাস এ থেকে চুল পরিমাণও ভিন্ন, তা আল্লাহ্র কাছে গ্রহণযোগ্য নয়। এর ব্যাখ্যা এই যে, যে সব বিষয়ের উপর তারা ঈমান এনেছেন, তাতে হাস-বৃদ্ধি হতে পারবে না। তারা যেরূপ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ঈমান এনেছেন, তাতেও প্রভেদ থাকতে পারবে না। নিষ্ঠায় পার্থক্য হলে তা ‘নিফাক’ তথা কপট বিশ্বাসে পর্যবসিত হবে। আল্লাহ্র সত্তা, গুণাবলী, ফেরেশতা, নবী-রসূল, আল্লাহ্র কিতাব ও এ সবের শিক্ষা সমৃন্ধে যে ঈমান ও বিশ্বাস রসূলুল্লাহ (সাঃ) অবলম্বন করেছেন, একমাত্র তাই আল্লাহ্র কাছে গ্রহণযোগ্য । এ সবের বিপরীত ব্যাখ্যা করা অথবা ভিন্ন অর্থ নেয়া আল্লাহ্র কাছে গ্রহণযোগ্য নয়। রসুলুল্লাহ্ (সাঃ)-এর উক্তি ও কর্মের মাধ্যমে ফেরেশতা ও নবী-রসূলগণের যে মর্তবা, মর্যাদা ও স্থান নির্ধারিত হয়েছে, তা হাস করা অথবা বাড়িয়ে দেওয়াও ঈমানের পরিপন্থী। এ ব্যাখ্যার ফলে কতিপয় ভ্রান্ত সম্প্রদায়ের ঈমানের ক্রটি সুস্পষ্ট হয়ে উঠেছে। তারা ঈমানের দাবীদার, কিন্তু ঈমানের স্বরূপ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। ঈমানের মৌখিক দাবী মুর্তিপুজ্জক, মুশরিক, ইহুদী, খীষ্টানরাও করত এবং প্রতিটি যুগে ধর্মত্রষ্ট বিপথগামীরাও করেছে। যেহেতু আল্লাহ্, নয়, যেমন রসুলুল্লাহ (সাঃ)-এর ঈমান, এ কারণে আল্লাহ্র কাছে তা ধিক্ত ও গ্রহণের অযোগ্য সাব্যস্ত হয়ে যায়। ইহুদী ও খ্ৰীষ্টানদের কোন কোন দল পয়গমবরদের অবাধ্যতা করেছে। এমনকি কোন কোন পয়গস্বরকে হত্যাও করেছে। পক্ষান্তরে কোন কোন দল পয়গমবরদের সম্মান ও মহত্ব বৃদ্ধি করতে গিয়ে তাদেরকে ‘খোদা’ অথবা ‘খোদার পুত্র’ অথবা খোদার সমপর্যায়ে নিয়ে স্থাপন করেছে। এ উভয় প্রকার ক্রটি ও বাড়াবাড়িকেই পথত্রষ্টতা বলে অভিহিত করা হয়েছে। ৯% আয়াতে। ওল চর ইসলামী শরীয়তে রসুলের মহত্ব ও ভালবাসা ফরয তথা অপরিহার্য কর্তব্য। এর অবর্তমানে ঈমানই শুদ্ধ হয় না। কিন্তু রসূলকে এলেম, কুদূরত ইত্যাদি গুণে আল্লাহ্র সমতুল্য মনে করা একান্তই পথভ্রষ্টতা ও শিরক। আজকাল কোন কোন মুসলমান রসুলুল্লাহ্ (সাঃ)-কে ‘আলেমুল-গায়েব’ ‘আল্লাহ্র মতই সর্বত্র বিরাজমান’ উপস্থিত ও দর্শক (হাযির ও নাযির) বলেও বিশ্বাস করে। তারা মনে করে যে, এভাবে তারা মহানবী (সাঃ)-এর মহত্ব ও মহব্বত ফুটিয়ে তুলছে। অথচ এটা স্বয়ং রসুলুল্লাহ্ (সাঃ)-এর নির্দেশ ও আন্বীবন সাধনার প্রকাশ্য বিরোধিতা। আলোচ্য আয়াতে এসব মুসলমানের জন্যেও শিক্ষা রয়েছে। আল্লাহ্র কাছে মহানবী (সাঃ)-এর মহত্ব ও মহব্বত এতটুকু কাম্য যতটুকু সাহাবায়ে-কেরামের অস্তরে তার প্রতি ছিল। এতে ক্রটি করাও অপরাধ এবং একে বাড়িয়ে দেয়াও বাড়াবাড়ি ও পথত্রষ্টতা। নবী ও রসূলের ষেকোন রকম মনগড়া প্রকারভেদই পৃথভ্রষ্টতা এমনিভাবে কোন কোন সম্প্রদায় খতমে নবুওয়ত অস্বীকার করে নতুন নবীর আগমনের পথ খুলে দিতে চেয়েছে। তারা কোরআনের সুস্পষ্ট বর্ণনা “খাতামুন্নাবিয়ীন’ (সর্বশেষ নবী)-কে উদ্দেশ্য সাধনের পথে প্রতিবন্ধক মনে করে নবী ও রসুলের অনেক মনগড়া প্রকার আবিষ্কার করেছে। এসব প্রকারের নাম রেখেছে ‘নবী-যিল্লী’ (ছায়া-নবী) ‘নবী-বুরুখী’ প্রেকাশ্য-নবী) ইত্যাদি! আলোচ্য আয়াতটি তাদের অবিমৃশ্যকারিতা ও পথন্ৰষ্টতার মুখোশটিকেও উল্মোচিত করে দিয়েছে। কারণ, রসূলুল্লাহ (সট) রসূলগণের উপর যে ঈমান এনেছেন, তাতে ‘যিল্লী-বুরুষী” বলে কোন নাম-গন্ধও নেই সুতরাং এটা পরিষ্কার ধর্মদ্রোহিতা। আখেরাতের উপর ঈমান সম্পর্কে কোন অপব্যাখ্যা গ্রহণযোগ্য নয় £ কিছুসংখ্যক লোকের মস্তিস্ক ও চিন্তা-ভাবনা শুধু বস্তু ও বস্তুবাচক বিষয়াদির মধ্যেই নিম্জিত। অদৃশ্যজ্রগত ও পরজ্গগতের বিষয়াদি তাদের মতে অবাস্তর ও অযৌক্তিক । তারা এসব ব্যাপারে নিজে থেকে নানাবিধ ব্যাখ্যা করতে প্রবৃত্ত হয় এবং একে দ্বীনের খেদমত বলে মনে করে। তারা এসব জটিল বিষয়কে বোধগম্য করে দিয়েছে বলে মনে করে গর্বও করে। কিন্তু এসব ব্যাখ্যা ৮৯৮%; উক্তির পরিপন্থী হওয়ার কারণে বাতিল ও অ-গ্রহণযোগ্য। আখেরাতের অবস্থা ও ঘটনাবলী কোরআন ও হাদীসে যেভাবে বর্ণিত হয়েছে, বিনা দ্বিধায় ও বিনা ব্যাথ্যায় তা বিশ্বাস করাই প্রকৃতপক্ষে ঈমান। হাশরের পুনরুখানের পরিবর্তে আত্মিক পুনরুখান স্বীকার করা এবং আযাব, সওয়াব, আমল, ওজন ইত্যাদি বিষয়ে নিজের পক্ষ থেকে ব্যাখ্যা বর্ণনা করা সবই গোমরাহী ও পথভ্রষ্টতার কারণ। এখলাসের তাৎপর্য £ SIE LCS বাক্যটিতে মুসলিম সম্প্রদায়ের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে যে, তারা আল্লাহ্র ব্যাপারে নিষ্ঠাবান। নিষ্ঠা বা এখলাসের অর্থ হযরত সায়ীদ ইবনে যুবায়ের (রাঃ)-এর বর্ণনা মতে ধর্মে নিষ্ঠাবন হওয়া অর্থাৎ, আল্লাহ্র সাথে কাউকে অংশীদার না করা এবং একমাত্র আল্লাহ্র জন্যে সৎকর্ম করা, মানুষকে দেখানোর জন্যে অথবা মানুষের প্রশংসা অর্জনের জন্যে নয়। wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।