Contents ৬৮ অভিহিত। কোরআনে বলা হয়েছে £ NYE CR CALBI LR aD 2H ‘_- এটা তোমাদের পিতা ইবরাহীমের ধর্ম। তিনিই ইতিপূর্বে তোমাদের ‘মুসলমান’ নামকরণ করেছেন এবং এতেও ( অর্থাৎ, কোরআনেও) এ নামই রাখা হয়েছে।’ ধর্মের কথা বলতে গিয়ে ইছদী, খ্রীষ্টান এবং আরবের মুশরিকরাও বলে যে, তারা ইবরাহিী ধর্মের অনুসারী, কিন্তু এসব তাদের ভুল ধারণা অথবা মিথ্যা দাবী মাত্র। বাস্তবে মুহাম্মদী ধর্মই শেষ যমানায় ইবরাহিমী ধর্ম তথা স্বভাব-ধর্মের অনুরূপ। মোটকথা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যত পয়গম্বর আগমন করেছেন এবং যত আসমানী গ্রন্থ ও শরীয়ত অবতীর্ণ হয়েছে, সে সবগুলোর প্রাণ হচ্ছে ইসলাম তথা, আল্লাহর আনুগত্য। এ আনুগত্যের সারমর্ম হল রিপুর কামনা-বাসনার বিপরীতে আল্লাহ্র নির্দেশের আনুগত্য এবং স্বেচ্ছাচারিতার অনুসরণ ত্যাগ করে হেদায়েতের অনুসরণ। পরিতাপের বিষয়, আজ ইসলামের নাম উচ্চারণকারী লক্ষ লক্ষ মুসলমান এ সত্য সম্পর্কে অজ্ঞ! তারা ধর্মের নামেও স্বীয় কামনা- বাসনারই অনুসরণ করতে চায়! কোরআন ও হাদীসের এমন ব্যাখ্যাই তাদের কাছে পছন্দ, যা তাদের কামনা-বাসনার সাথে সামনঞ্জস্যপূর্ণ। তারা পরিয়ে দেয়ার চেষ্টা করে--যাতে বাহ্যদৃষ্টিতে শরীয়তেরই অনুসরণ করছে বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা কামনারই অনুসরণ। গাফেলরা জ্ঞানে না যে, এসব অপকৌশল ও অপব্যাখ্যার দ্বারা সৃষ্টিকে প্রতারিত করা গেলেও স্রষ্টাকে ধোঁকা দেয়া সম্ভব নয়; তার জ্ঞান প্রতিটি অণু-পরমাণুতে পরিব্যাপ্ত। তিনি মনের গোপন ইচ্ছা ও ভেদকে পর্যস্ত দেখেন ও জানেন। তীর কাছে খাটি আনুগত্য ছাড়া কোনকিছুই গ্রহণীয় নয়। এখন আলোচ্য আয়াতসমূহে, আরও একটি বিষয় প্ৰণিধানযোগ্য যে, ইবরাহীমের ধর্ম বলুন, আর ইসলামই বলুন, তা সমগ্র জাতি বরং সমগ্র বিশ্বের জন্যেই এক অনন্য নির্দেশনামা। এমতাবস্থায় আয়াতে যে বিশেষভাবে ইবরাহীম ও ইয়াকুব (আঃ) কর্তৃক সম্তানদের সম্বোধন করার কথা বলা হয়েছে এবং উভয় মহাপুরুষ ওসীয়তের মাধ্যমে স্বীয় সন্তানদেরকে যে ইসলামে সুদৃঢ় থাকার নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে, এর কারণ কি? উত্তর এই যে, এতে বুঝা যায় যে, সন্তানের ভালবাসা ও মঙ্গলচিন্তা রেসালত এমনকি বন্ধুত্বের স্তরেরও পরিপন্থী নয়! আল্লাহ্র বন্ধু যিনি এক সময় পালনকর্তার ইঙ্গিতে স্বীয় আদরের দুলালকে কোরবানী করতে কোমর বেঁধেছিলেন, তিনিই অন্য সময় সন্তানের ইহলৌকিক পারলৌকিক মঙ্গলের জন্যে তার পালনকর্তার দরবারে দোয়াও করেন এবং দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় সস্তানকে এমন বিষয় দিয়ে যেতে চান, যা তার দৃষ্টিতে সর্ববৃহৎ নেয়ামত অর্থাৎ, ইসলাম। উল্লেখিত আয়াত লজ লালতণৰ M3 Fed Es. XA 2525124841533 আর আয়াত ৩34%7435) GOB ILIL LIAIIEILIN! এর সারমর্মও তাই। পার্থক্য এতটুকু যে, সাধারণ মানুষের দৃষ্টিতে নেয়ামত ও ধন-সম্পদ হচ্ছে দুনিয়ার ধ্বংসশীল ও নিকৃষ্ট বস্তু নিশ্চয় । অথচ পয়গমবরগণের দৃষ্টি অনেক উর্ধ্বে । তাদের কাছে প্রকৃত এশৃর্য হচ্ছে ঈমান ও সৎকর্ম তথা ইসলাম। তফসীর মাআরেফুল ক্বোরআন lA সাধারণ মানুষ মৃত্যুর সময় সম্ভানকে বৃহত্তম ধন-সম্পদ দিয়ে যেতে চায়। আজকাল একজন বিত্তশালী ব্যবসায়ী কামনা করে, তার সন্তান মিল-ফ্যাক্টরীর মালিক হোক, আমদানী ও রফতানীর বড় বড় লাইসেন্স লাভ করুক, লক্ষ লক্ষ এবং কোটি কোটি টাকার ব্যাংক-ব্যালেন্স গড়ে তুলুক। একজন চাকুরীজীবী চায়, তার সস্তান উচ্চপদ ও মোটা বেতনে চাকুরী করুক। অপরদিকে একজন শিল্পপতি মনে প্রাণে কামনা করে, তার সম্তান শিল্পক্ষেত্রে চূড়ান্ত সাফল্য অৰ্জ্জন করুক। সে সস্তানকে সারা জ্বীবনের অভিজ্ঞতালবব কলা-কৌশল বলে দিতে চায়। এমনিভাবে পয়গম্বর এবং তাদের অনুসারী ওলীগণের সর্ববৃহৎ বাসনা থাকে, যে বস্তুকে তারা সত্যিকার চিরস্থায়ী এবং অক্ষয় সম্পদ মনে করেন, তা সন্তানরাও পুরো লাভ করুক। এজন্যই তারা দোয়া করেন এবং চেষ্টাও করেন। অস্তিম সময়ে এরই জন্য ওসীয়ত করেন। ধর্ম ও নৈতিকতার শিক্ষা, সস্তানের জন্য বড় সম্পদ $ পয়গমৃরগণের এই বিশেষ আচরণের মধ্যে সাধারণ মানুষের জন্যেও একটি নির্দেশ রয়েছে। তা এই যে, তারা যেভাবে সম্তানদের লালন-পালন ও পার্থিব আরাম-আয়েশের ব্যবস্থা করে, সেভাবে; বরং তার চাইতেও বেশী তাদের কার্যকলাপ ও চরিত্র সংশোধনের ব্যবস্থা করা দরকার। মন্দ পথ ও মন্দ কার্যকলাপ থেকে ধাচিয়ে রাখার জন্যে আপ্রাণ চেষ্টা করা আবশ্যক। এরই মধ্যে সস্তানদের সত্যিকার ভালবাসা ও প্রকৃত শুভেচ্ছা নিহিত এটা কোন বুদ্ধিমানের কাজ নয় যে, সন্তানকে রোৌদ্রের তাপ থেকে বাঁচাবার জন্যে সর্বশক্তি নিয়োগ করবে, কিন্তু চিরস্থায়ী অগ্নি ও আযাবের কবল থেকে রক্ষা করার প্রতি ভ্রচ্ষেপও করবে না। সম্ভানের দেহ থেকে কাঁটা বের করার জন্যে সর্ব প্রযত্বে চেষ্টা করবে, কিন্তু তাকে বন্দুকের গুলি থেকে রক্ষা করবে না। পয়গমূরদের কর্মপদ্ধতি থেকে আরও একটি মৌলিক বিষয় জানা যায় যে, সর্বপ্রথম সন্তানদের মঙ্গলচিস্তা করা এবং এর পর অন্য দিকে মনোযোগ দেয়া পিতা-মাতার কর্তব্য । পিতা-মাতার নিকট থেকে এটাই সস্তানদের প্রাপ্য। এতে দু’টি রহস্য নিহিত রয়েছে প্রথমতঃ প্রাকৃতিক ও দৈহিক সম্পর্কের কারণে তারা পিতা-মাতার উপদেশ সহজে ও দ্রুত গ্রহণ করবে। অতঃপর সংস্কার প্রচেষ্টায় ও সত্য প্রচারে তারা পিতামাতার সাহায্যকারী হতে পারবে। দ্বিতীয়ত £ এটাই সত্য প্রচারের সব চাইতে সহজ ও উপযোগী পথ যে, প্রত্যেক পরিবারের দায়িত্বশীল ব্যক্তি আপন পরিবার-পরিজনের সংশোধনের কাজে মনে-প্রাণে আত্মুনিয়োগ করবে। এভাবে সত্য প্রচার ও সত্য শিক্ষার ক্ষেত্র সংকুচিত হয়ে পরিবারের দায়ত্বশীল ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়। ফলে পরিবারের লোকজনের শিক্ষার মাধ্যমে সমগ্র জ্ঞাতিরও শিক্ষা হয়ে যায়। এ সংগঠন-পদ্ধতির প্রতি লক্ষ্য করেই কোরআন বলেঃ LLANE GHES = ‘হে মুমিনগণ, নিজেকে এবং পরিবার-পরিজনকে আগুন থেকে রক্ষাকর।’ মহানবী (সাঃ) ছিলেন সার! বিশ্বের রসূল। তার হোদায়েত কিয়ামত পর্যন্ত সবার জন্যে ব্যাপক । তাকেও সর্বপ্রথম নির্দেশ দেয়া হয়েছে $ 918673539 অৰ্থাৎ, নিকট আত্মীয়দেরকে আল্লাহ্ শাস্তির ভয় প্রদর্শন করুন । আরও বলা হয়েছে £ ০১১৩) ১ ৩50745 অর্থাৎ, পরিবার-পরিজনকে নামায পড়ার নির্দেশ দিন এবং নিজেও নামায অব্যাহত রাখুন। wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।