তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৬৭ সূরা আল বাক্বারা AY প্রতি পয়গমূরগণের বিশেষ মনোযোগের কথা বর্ণিত হয়েছে। প্রথমতঃ আয়াতে ইবরাহিম দ্বীনের শ্রেষ্ঠত্ব এবং এর দৌলতেই ইহকাল ও পরকালে ইবরাহীম (আঃ)-এর সম্মান লাভের কথা বর্ণনা করে বলা হয়েছে যে, যে ব্যক্তি এ ধর্ম থেকে বিমুখ হয়, সে নির্বোধদের স্বর্গে বাস করে। AALS ELA 2S? 19 ee 20 IE Lo) UB LLUSALLHILALELLIS অর্থাৎ, ইবরাহিমী ধর্ম থেকে সে ব্যক্তিই মুখ ফিরিয়ে নিতে পারে, যার বিন্দুযাত্রও বোধশক্তি নেই। কারণ, এ ধর্মাট হুবহু স্বভাব-ধর্ম। কোন সুস্থস্বভাব ব্যক্তি এ ধর্মকে অস্বীকার করতে পারে না। পরবর্তী আয়াতে এর কারণ বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে। এতেই এ ধর্মের সম্মান ও শ্রেষ্ঠত্ব বোঝা যায় যে, আল্লাহ তাআলা এ ধর্মের দৌলতেই হ্যরত ইবরাহীম (আঃ)-কে ইহকালে সম্মান ও মাহাত্ম্য দান করেছেন এবং পরকালেও। ইহলৌকিক সম্মান ও মাহাত্ঘ্য সারা বিশৃই প্রত্যক্ষ করেছে। নমরূদের মত পরাক্রমশালী সম্াট ও তার পারিষদবর্গ একা এই মহাপুরুষের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে, ক্ষমতার যাবতীয় কলা-কৌশল তার বিরুদ্ধে প্রয়োগ করেছে এবং সর্বশেষে ভয়াবহ অগ্নিকুন্ডে তাকে নিক্ষেপ করেছে, কিন্তু জগতের যাবতীয় উপাদান ও শক্তি যে অসীম ক্ষমতাবানের আস্ঞাধীন, তিনি নমরূদের সমস্ত পরিকল্পনাকে ধূলিস্মাৎ করে দিলেন। আল্লাহ তাআলা প্রচণ্ড আগুনকেও তার বন্ধুর জন্যে পুস্পোদ্যানে পরিণত করে দিলেন। ফলে বিশ্বের সমগ্র জাতি তার অপরিসীম মাহাত্ব্ের সামনে মাথা নত করতে বাধ্য হল। বিশ্বের সমস্ত মুমিন ও কাফির, এমনকি পৌত্তলিকেরাও এ মূর্তিসংহারকের প্রতি সম্মান প্রদর্শন অব্যাহত রেখেছে। আরবের মুশরিকরা আর যাই হোক, হযরত ইবরাহীমেরই সস্ভান-সস্ততি ছিল। এ কারণে মূর্তিপুজা সত্বেও হযরত ইবরাহিম (আঃ)-এর সম্মান ও মাহাত্ম্য মনে প্রাণে স্বীকার করত এবং তারই ধর্ম অনুসরণের দাবী করত। ইবরাহীমী ধর্মের কিছু অস্পষ্ট চিছ তাদের কাজ্েে-কর্মেও বিদ্যমান ছিল। হজ্ব, ওমরা, কেরবানী ও অতিথি পরায়ণতা এ ধর্মেরই নিদর্শন। তবে তাদের মূর্খতার কারণে এগুলো বিকৃত হয়ে পড়েছিল। বলাবাহুল্য, এটা এঁ নেয়ামতেরই ফলশ্রুতি_- যার দরুন খলীলুল্লাহকে (আঃ) ‘মানব নেতা’ উপাধি দেয়া হয়েছিলঃ LLG ইবরাহীম (আঃ) ও তার ধর্মের অপ্রতিরোধ্য প্রাধান্য ছাড়াও এ ধর্মের জনপ্রিয়তা ও স্বভাবধর্ম হওয়ার বিষয়টি সারা দুনিয়ার সামনে প্রতিভাত হয়ে গেছে। ফলে যার মধ্যে এতটুকুও বোধশক্তি ছিল, সে এ ধর্মের সামনে মাথা নত করেছিল। এই ছিল ইবরাহীম (আঃ)-এর ইহলৌকিক সম্মান ও মাহাত্য্যের বর্ণনা। পারলৌকিক ব্যাপারটি আমাদের সামনে উপস্থিত নেই, কিন্তু ইবরাহীম (আঃ)-এর মর্যাদা কোরআনের সে আয়াতেই ফুটে উঠেছে, যাতে বলা হয়েছে যে, আল্লাহ তাআলা ইহকালে তাকে যেমন সম্মান ও শ্রেষ্ঠত্ব দান করেছেন, তেমনি পরকালেও তার উচ্চাসন নির্ধারিত রয়েছে। ইবরাহিমী ধর্মের মৌলনীতি আল্লাহ্র আনুগত্য শুধু মাত্র ইসলামেই সীমাবদ্ধ £ অতঃপর দ্বিতীয় আয়াতে ইবরাহিমী ধর্মের ইবরাহিয়ী মূলনীতি বর্ণিত হয়েছে। তাতে বলা হয়েছেঃ [et ETON WES অর্থাৎ, ‘ইবরাহীমকে (আঃ) যখন তার পালনকর্তা বললেনঃ আনুগত্য অবলমৃন কর, তখন তিনি বললেন £ আমি বিশৃপালকের আনুগত্য অবলম্বন করলাম।’ এ বর্ণনা -ভঙ্গিতে একটি বিষয় প্ৰণিধানযোগ্য । আল্লাহ তাআলার ( 24] আনুগত্য অবলম্বন কর।) সম্মোধনের উত্তরে সম্মোধনেরই ভঙ্গিতে ৬! ৩! (আমি আপনার আনুগত্য অবলম্বন করলাম) বলা যেত, কিন্ত হযরত খলীল (আঃ) এ ভঙ্গি ত্যাগ করে বলেছেন, ৮2৩4] অর্থাৎ, আমি বিশৃপালকের আনুগত্য অবলম্বন করলাম। কারণ, প্রথমতঃ এতে শিষ্টাচারের প্রতি লক্ষ্য রেখে আল্লাহর স্থানোপযোগী গুণকীর্তনও করা হয়েছে। দ্বিতীয়তঃ এ বিষয়টিও ফুটিয়ে তোলা হয়েছে যে, আমি আনুগত্য অবলমৃন করে কারো প্রতি অনুগ্রহ করিনি; বরং এমন করাই ছিল আমার জন্য অপরিহার্য। কারণ, তিনি রাববুল আলামীন তথা সারা জাহানের পালনকর্তা তার আনুগত্য না করে বিশ্ব তথা বিশ্ববাসীর কোনই গত্যস্তর নেই। যে আনুগত্য অবলমৃন করে, সে শ্বীয় কর্তব্য পালন করে লাভবান হয়। এতে আরও জানা যায় যে, ইবরাহিমী ধর্মের মৌলনীতির যথার্থ স্বরূপ ও এক ‘ইসলাম’ শব্দের মধ্যেই নিহিত_-যার অর্থ আল্লাহ্‌র আনুগত্য। ইবরাহীম (আঃ)-এর ধর্মের সারমর্মও তাই। এসব পরীক্ষার সারমর্মও তাই, যাতে উত্তীর্ণ হয়ে আল্লাহর এ দোস্ত মর্যাদার উচ্চস্তর শিখরে পৌছেছেন। ইসলাম তথা আল্লাহর আনুগত্যের খাতিরেই সমগ্র সৃষ্টি। এরই জন্যে পয়গমৃরগণ প্রেরিত হয়েছিলেন এবং আসমানী গ্রন্থসমূহ নাযিল করা হয়েছে। এতে আরও বোঝা যায় যে, ইসলামই সমস্ত পয়গমবরের অভিন্ন ধর্ম এবং এক্যের কেন্দ্রবিন্দু! হযরত আদম (আঃ) থেকে শুরু করে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম পর্যন্ত আগমনকারী সমস্ত রসুল ইসলামের দিকেই মানুষকে আহবান করেছেন এবং তারা এরই ভিত্তিতে নিজ নিজ উল্মতকে পরিচালনা করেছেন। কোরআন স্পষ্টভাষায় বলেছে $ EADIE BNIMILs LMS +১০০ OR ‘ইসলামই আল্লাহ্‌র মনোনীত ধর্ম। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম অন্বেষণ করে, তা কখনও কবুল করা হবে না!’ জগতে পয়গ্রমবরগণ যত ধর্ম এনেছেন, নিজ নিজ সময়ে সে সবই আল্লাহ্‌র কাছে মকবুল ছিল। সুতরাং নিঃসন্দেহে সেসব ধর্মও ছিল ইসলাম যদিও সেগুলো বিভিন্ন নামে অভিহিত হতো! যেমন, মূসা (আঃ)-এর ধর্ম, ঈসা (আঃ)-এর ধর্ম, তথা ইহুদী ধর্ম, খ্রীষ্টান ধর্ম ইত্যাদি। কিন্তু সবগুলোর স্বরূপ ছিল ইসলাম, যার মর্ম আল্লাহর আনুগত্য। তবে এ ব্যাপারে ইবরাহিমী ধর্মের একটি বৈশিষ্ট্য ছিল এই যে, তিনি নিজ ধর্ষের নাম ‘ইসলাম’ রেখেছিলেন এবং স্বীয় উম্মতকে ‘উম্মতে মুসলিমাহ’ নামে অভিহিত করেছিলেন। তিনি দোয়া প্রসঙ্গে বলেছিলেন? SAME oss SAIL অর্থাৎ, ‘হে আমাদের পালনকর্তা, আমাদের উভয়কে ( ইবরাহীম ও ইসমাঈলকে) মুসলিম (অর্থাৎ, আনুগত্যশীল) কর এবং আমাদের বংশধর থেকেও এক দলকে আনুগত্যকারী কর!’ হ্যরত ইবরাহীম (আঃ) তীর সস্তানদের প্রতি ওসীয়ত প্রসঙ্গে বলেছেনঃ 634245553)63555 তোমরা মুসলমান হওয়া ছাড়া অন্য ধর্মের উপর মৃত্যুবরণ করো না। হযরত ইবরাহীম (আঃ)-এর পর তাঁরই প্রস্তাবক্রমে মুহাম্মদ (সাঃ)-এর উম্মত এ বিশেষ নাম লাভ করেছে! ফলে এ উম্মতের নাম হয়েছে ‘মুসলমান’ । এ উশ্মতের ধর্মও ‘মিল্লাতে-ইসলামিয়াহ” নামে wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।