Contents ৬৬ তফসীর মাআরেফুল ক্বোরআন by পুল এআ: কত অর ৷ ক". 2 ক, কি ক, ন O৪০ মে "+" aT T+ v6 c= SEE SPR. YS STE 17 st A TE Scar. A NRE RT SINE SNEED NETRA 2.5 রা 7 রস (মাপার ৪ = ০৪. 4: : লম লক্ষ মানুষ এ রাস্তায় বের হয়েছে এবং হচ্ছে। পক্ষান্তরে এমন কিছু লোক রয়েছে; যারা কোরআন ও হ্যদীসের শিক্ষা অর্জনের জন্য কোন ওস্তাদ ও অভিভাবকের প্রয়োজনই মনে করে না । তারা বলে £ ‘আল্লাহ্র কিতাব কোরআনই আমাদের জন্য যথেষ্ট” এটাও আরেক পথল্রষ্টতা। এর ফল হচ্ছে ধর্মচ্যুত হয়ে মানবীয় প্রবৃত্তির শিকারে পরিণত হওয়া। কেননা, কাজ। এরূপ ব্যক্তি অবশ্যই ভুল বোঝাবুঝির শিকারে পরিণত হয়! এ ভূল বোঝাবুঝি কোন কোন সময় তাকে ধর্মচ্যৃুতও করে দেয়। কোরআন সম্পর্কে বলা হয়েছেঃ EAISITINUTILISSL অৰ্থাৎ, “ আমিই কোরআন নাযিল করেছি এবং আমিই এর হেফাযত করব!” এ ওয়াদার ফলেই কোরআনের প্রতিটি যের ও যবর পর্যন্ত সম্পূর্ণ সংরক্ষিত রয়েছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে। সুন্নাহর ভাষা যদিও এভাবে সংরক্ষিত নয়, কিন্তু সমষ্টিগতভাবে সুন্নাহ্এবং হাদীসেরও সংরক্ষিত হওয়া উল্লেখিত আয়াতদৃষ্টে অপরিহার্য বাস্তবে সুন্নাহ এবং হাদীসও সংরক্ষিত রয়েছে। যখনই কোন পক্ষ থেকে এতে কোন বাধা সৃষ্টি অথবা মিথ্যা রেওয়ায়েত সংমিশ্রিত করা হয়েছে, তখনই হাদীস বিশেষজ্ঞরা এগিয়ে এসেছেন এবং দুধ ও পানিকে পৃথক করে দিয়েছেন। কেয়ামত পৰ্যন্ত এ কর্মধারা অব্যাহত থাকবে। রসুলুল্লাহ (সঃ) বলেন, আমার উম্মতে কেয়ামত পর্যন্ত সত্যপন্থী এমন একদল আলেম থাকবেন, যারা কোরআন € হাদীসকে বিশুদ্ধ অবস্থায় সংরক্ষিত রাখবেন এবং সকল বাধা-বিপত্তির অবসান ঘটাবেন। মোটকথা, কোরআন বাস্তবায়নের জন্যে রসূলের শিক্ষা অপরিহার্য। কোরআনের বাস্তবায়ন কেয়ামত পর্যন্ত ফরয। কাজেই রসূলের শিক্ষাও কেয়ামত পৰ্যন্ত সংরক্ষিত থাকা অবশ্যস্তাবী। অতএব, উল্লেখিত আয়াতে কেয়ামত পৰ্যন্ত রসূলের শিক্ষা সংরক্ষিত হওয়ারও ভবিষ্যদ্বাণী রয়েছে। আল্লাহ্ তাআলা সাহাবায়ে কেরামের আমল থেকে নিয়ে আজ্ধ পর্যন্ত একে হাদীস বিশারদ ওলামা ও বিশুদ্ধ গ্রস্থাদির মাধ্যমে সংরক্ষিত রেখেছেন। সাম্প্রতিককালে কিছু লোক ইসলামী বিধি-বিধান থেকে গা বাঁচানোর উদ্দেশে একটি অজুহাত আবিস্কার করেছে যে, হাদীসের বর্তমান ভাণ্ডার সংরক্ষিত ও নির্ভরযোগ্য নয়। উপরোক্ত বক্তব্যের মাধ্যমে তাদের ধর্মদ্রোহিতার স্বরূপই ফুটে উঠেছে। তাদের বোঝা উচিত যে, হাদীসের ভাণ্ডার থেকে আস্থ৷ উঠে গেলে কোরআনের উপরও আস্থা রাখার উপায় থাকেনা। সংশোধনের নিমিত্ত বিশুদ্ধ শিক্ষাই যথেষ্ট নয়, চারিত্রিক প্রশিক্ষণও আবশ্যক $ পবিত্রকরণকে একটি স্বতন্ত্র কর্তব্য সাব্যস্ত করার মধ্যে ইঙ্গিত দান করা হয়েছে যে, শিক্ষা যতই বিশুদ্ধ হোক না কেন, প্রশিক্ষণ প্রাপ্ত মুরুব্বীর অধীন কার্যতঃ প্রশিক্ষণ লাভ না করা পর্যন্ত শুধু শিক্ষা দ্বারাই চরিত্র সংশোধিত হয় না। কারণ, শিক্ষার কাজ্দ হল প্রকৃতপক্ষে সরল ও নির্ভুল পথ প্রদর্শন। এ কথা সুস্পষ্ট যে, পথ জানা থাকাই গস্তব্যস্থলে পৌঘার জন্যে যথেষ্ট নয়। এ জন্যে সাহস করে পা বাড়াতে হবে এবং চলতেও হবে। সাহসী বুযুর্গদের সংসর্গ ও আনুগত্য ছাড়া সাহস অর্জ্জিত হয় না। যে সব সৌভাগ্যবান ব্যক্তি রসুলুল্লাহ (স)-এর সামনে শিক্ষা অর্জন করেছেন, শিক্ষার সাথে সাথে তাদের আত্মিক পরিশুদ্ধিও সম্পন্ন হয়েছে। এভাবে তার প্রশিক্ষণাধীনে সাহাবিগণের যে একটি দল তৈরী হয়েছিল, একদিকে তাদের জ্ঞান-বুদ্ধির গভীরতা ছিল বিস্ময়কর বিশ্বের দর্শন তাদের সামনে হার মেনেছিল এবং অন্যদিকে তাদের আত্মিক পবিত্রতা, আল্লাহ্র সাথে সম্পর্ক এবং আল্লাহ্র উপর ভরসাও ছিল অভাবনীয়। স্বয়ং কোরআন তাদের প্রশংসায় বলেঃ ‘যারা পয়গমৃবরের সঙ্গে রয়েছে, তারা কাফেরদের প্রতি কঠোর এবং পরস্পর সদয়। তুমি তাদের রুকু সেজদা করতে দেখবে। তারা আল্লাহর কৃপাও সস্তষ্টি অন্বেষণ করে।’ এ কারণেই ভারা যে দিকে পা বাড়াতেন, সাফল্য ও কৃতকাৰ্যতা তাঁদের পদচুম্বন করত এবং আল্লাহ্র সাহায্য ও সমর্থন তাদের সাথে থাকত। তাদের বিস্ময়কর কীর্তিসমূহ আজও জাতিধর্ম নির্বিশেষে সবার মস্তিস্ককে মোহাচ্ছন্ন করে রেখেছে। বলাবাহুল্য, এগুলো শিক্ষা ও প্রশিক্ষণেরই ফল বর্তমান পৃথিবীতে শিক্ষার মনোনয়নের লক্ষ্যে পাঠ্যসূচী পরিবর্তনের চিস্তা সবাই করেন। কিন্ত শিক্ষার প্রাণ সংশোধনের দিক মোটেই মনোযোগ দেয়া হয় না। অর্থাৎ, শিক্ষক ও শিক্ষাুরুর চারিত্রিক সংশোধন এবং সংস্কারক সুলভ প্রশিক্ষণের উপর জোর দেয়া হয় না। ফলে হাজারো চেষ্টাযত্নের পরও এমন কৃতী পুরুষের সৃষ্টি হয় না, যার চারিত্রিক বৈশিষ্ট্য ও বলিষ্ঠতা অন্যের উপরও প্রভাব বিস্তার করতে পারে এবং অন্যকে প্রশিক্ষণ দিতে পারে। একথা অনস্বীকার্য যে, শিক্ষকবর্গ যে ধরনের জ্ঞানগরিমা € চরিত্রের অধিকারী হবেন, তাদের শিক্ষাধীন ছাত্রসযাজও বেশীর চেয়ে বেশী তাদের মতই হতে পারবে। একারণে শিক্ষাকে কল্যাণকর ও উন্নৃত করতে হলে পাঠ্যসুচীর পরিবর্তন-পরিবর্ধনের চাইতে শিক্ষকদের শিক্ষাগত, কর্মগত ও চরিত্রগত অবস্থার প্রতি অধিক নজর দেয়া আবশ্যক এ পর্যন্ত নবুওয়ত ও রিসালতের তিনটি উদ্দেশ্য বর্ণিত হল। পরিশেষে সংক্ষেপে আরও জানা প্রয়োজন যে, রসুলুল্লাহ (সাঃ)-এর উপর অর্পিত তিনটি কর্তব্য তিনি কতদুর বাস্তবায়িত করেছেন; এ ব্যাপারে তার সাফল্য কতটুকু হয়েছে? এর জন্য এতটুকু জানাই যথেষ্ট যে, তার তিরোধানের সময় সমগ্ন আরব উপত্যকার ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হত। হাজার হাজার হাফেজ ছিলেন। শত শত লোক দৈনিক অথবা প্রতি তৃতীয় দিনে কোরআন খতম করতেন। কোরআন ও হিকমত শিক্ষার ব্যবস্থা ছিল। বিশ্বের সমগ্ন দর্শন কোরআনের সামনে নিম্প্রভ হয়ে গিয়েছিল। তওরাত ও ইঞ্জীলের বিকৃত সংকলনসমূহ গল্প-কাহিনীতে পর্যবসিত হয়েছিল, কিন্তু কোরআনের নীতিমালাকে সম্মান ও শিষ্টাচারের মানদন্ড গণ্য করা হত। অপরদিকে ‘তাযকিয়া’ তথা পবিত্রকরণও চরম উৎকর্ষ লাভ করেছিল। এককালের দুশ্চরিত্র ব্যক্তিরাও চরিত্র দর্শনের শ্রেষ্ট গুরুর আসনে আসীন হয়েছিলেন। চরিত্রহীনতার রোগীরা শুধু রোগমুক্তই হয়নি, সফল চিকিৎসকের পর্যায়ে উন্নীত হয়েছিল। যারা দস্যু ছিল তারা পথপ্রদর্শক হয়ে গেল। মূর্তিপূজারীরা মুর্তমান ত্যাগ ও সহানুভূতি হয়ে গিয়েছিল। কঠোরতা ও যুদ্ধলিপ্সার স্থলে নম্রতা ও পারস্পরিক শান্তি বিরাজমান ছিল। এক সময় ডাকাতিই যাদের পেশা ছিল, তারাই মানুষের ধন-সম্পদের রক্ষকে পরিণত হয়েছিল। মোটকথা, হযরত খলীলুল্লাহ্ (আঃ)-এর দোয়ার ফলে যে তিনটি কর্তব্য রসুলুল্লাহ্ (সাঃ)-এর উপর অর্পিত হয়েছিল, তাতে তিনি স্বীয় জীবদ্দশায়ই পরিপূর্ণ সাফল্য অর্জন করেছিলেন। তার তিরোধানের পর ভার সহচরগণ এগুলোকে পূর্ব থেকে পশ্চিমে, দক্ষিণ থেকে উত্তরে তথা সার বিশ্বে সম্প্রসারিত করে দিয়েছিলেন। আলোচ্য আয়াতসমূহে সন্তানদের ধর্মীয় ও আধ্যাত্মিক প্রশিক্ষণের wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।