তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents S নলা আল কা EEE RTECS মুসলিম শরীফে হ্যরত আবু হোরায়রা (রাঃ) বর্ননা করেছেন যে, রসূল (সাঃ) এরশাদ করেছেন, আল্লাহ্‌ তা’ আলা এরশাদ করেছেন _ নামায (অথচ, সূরাতুল ফাতিহা) আমার এবং আমার বান্দাদের মধ্যে দু'ভাগে বিভক্ত। অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দাদের জ্ন্য। আমার বান্দাগণ যা চায়, তা তাদেরকে দেয়া হবে। অতঃপর রসূল (সাঃ) বলেছেন যে, যখন বান্দাগণ বলে 9১ তখন আল্লাহ্‌ বলেন যে, আমার বান্দাগণ আমার প্রশংসা করছে। আর যখন বলে £25103 তখন তিনি বলেন যে, তারা আমার মহত্ব ও আমার বান্দাগপ আমার গুণগান করছে। আর যখন বলে 254919025) তখন তিনি বলেন,এ আয়াতটি আমার এবং আমার বান্দাগণের মধ্যে সংযুক্ত । কেননা, এর এক অংশে আমার প্রশংসা এবং অপর অংশে বান্দাগণের দোয়া ও আরয রয়েছে। এ সঙ্গে এ কথাও বলা হয়েছে যে, বান্দাগণ যা চাইবে তারা তা পাবে। অতঃপর বান্দাগণ যখন বলে BE KLINE (শেষ পর্যন্ত) তখন আল্লাহ্‌ বলেন, এসবই আমার বান্দাগণের জন্য এবং তারা যা চাইবে তা পাবে।- (মাযহারী) DSA 9১১4০) (সকল প্রশংসা আল্লাহ্‌ তা’ আলার)। অর্থাৎ, দুনিয়াতে যে কোন স্থানে যে কোন বস্তুর প্রশংসা করা হয়, বাস্তবে তা আল্লাহরই প্রশংসা। কেননা, এ বিশৃ চরাচরে অসংখ্য মনোরম দ্শ্যাবলী, অসংখ্য মনোমুগুকর সৃষ্টিরাজি আর সীমাহীন উপকারী বস্তুসমূহ সর্বদাই মানব মনকে আল্লাহ্‌ তা’আলার প্রতি আকৃষ্ট করতে থাকে এবং তাঁর প্রশংসায় উদ্বুদ্ধ করতে থাকে! একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝা যায় যে, সকল বস্তুর অস্তরালেই এক অদৃশ্য সত্বার নিপুণ হাত সদা সক্রিয়! যখন পৃথিবীর কোথাও কোন বস্তুর প্রশংসা করা হয়, তখন প্রকৃতপক্ষে তা উক্ত বস্তুর সৃষ্টিকতরি প্রতিই বর্তায়। যেমন, কোন চিত্র, কোন ছবি বা নির্মিত বস্তুর প্রশংসা করা হলে প্রকৃতপক্ষে সে প্রশংসা প্রস্তুতকারকেরই করা হয়। এ ব্যাক্যটি প্রকৃতপক্ষে মানুষের সামনে বাস্তবতার একটি নতুন দ্বার উন্মুক্ত করে দেখিয়ে দিয়েছে যে, আমাদের সামনে যা কিছু রয়েছে এ সব কিছুই একটি একক সত্তার সাথে জড়িত এবং সকল প্রশংসাই সে অনন্ত অসীম শক্তির। এসব দেখে কারো অস্তরে যদি প্রশংসাবাণীর উদ্রেক হয় এবং মনে করে যে, তা অন্য কারে! প্রাপ্য, তবে এ ধারণা জ্ঞান_বুদ্ধির সংকীর্ণতারই পরিচায়ক। সুতরাং নিঃসন্দেহে একথাই বলতে হয় যে, 94% যদিও প্রশংসার জন্য ব্যবহৃত হয়েছে, কিন্তু এর মধ্যে অতি সুদ্ষ্মৃতার সাথে বর্ণনা করা হয়েছে যে, সকল সৃষ্টবস্তর উপাসনাই নিষিদ্ধ করা হলো। তাছাড়া এ দ্বারা অত্যন্ত আকর্ষণীয় পদ্ধতিতে এক- ত্ববাদের শিক্ষাও দেয়া হয়েছে। আল-কোরাআনের এ ক্ষুদ্র বাক্যটিতে একদিকে আল্লাহ্‌ তা’আলার প্রশংসা করা হয়েছে এবং অপরদিকে করতঃ যাবতীয় সৃষ্ট বস্তুর পুজজা-অর্চনাকে চিরতরে নিষিদ্ধ করা হয়েছে। এতদসঙ্গে অতি হেকমতের সাথে বা অকাট্যভাবে ঈমানের সর্বপ্রথম স্তম্ভ “তওহীদ’ বা একত্ববাদের পরিপূর্ণ নকশাও তুলে ধরা হয়েছে। একটু চিন্তা করলে বুঝা যায় যে, বাক্যটিতে যে দাবী করা হয়েছে, সে দাবীর স্বপক্ষে দলীলও দেয়া হয়েছে। ৩5 এ ক্ষুদ্ৰ বাক্যটির পরেই আল্লাহ্‌ তা’আলার প্রথম গুণবাচক নাম ‘রাববুল আলামীন’-এর উল্লেখ করা হয়েছে। আরবী ভাষায় 4 শব্দের আভিধানিক অর্থ হচ্ছে পালনকর্তা। লালন-পালন বলতে বুঝায়, কোন বস্তুকে তার সমস্ত মঙ্গলামঙ্গলের প্রতি লক্ষ্য রেখে ধীরে ধীরে বা পর্যায়ক্রমে সামনে এগিয়ে নিয়ে উন্নতির চরম শিখরে পৌছে দেয়া । এ শব্দটি একমাত্র আল্লাহ্‌র জন্যই নি্দিষ্ট। সন্বন্ধপদ রূপে অন্যের জন্যেও ব্যবহার করা চলে, সাধারণভাবে নয়। কেননা, প্রত্যেকটি প্রাণী বা সৃষ্টি প্রতিপালিত হওয়ার মুখাপেক্ষী, তাই সে অন্যের প্রকৃত প্রতিপালনের দায়িত্ব নিতে পারে না। | শব্দটি 0 শব্দের বহুবচন। এতে পৃথিবীর যাবতীয় সৃষ্টিহই অন্তর্ভুক্ত । যথা আকাশ-বাতাস, চন্দ্র-সূ্য, তারকা-নক্ষত্ররাজ্জি, বিজ্ঞলী, বৃষ্টি, ফেরেশতাকুল, জ্বিন, জমীন এবং এতে যা কিছু সৃষ্টি হয়েছে। জীবজস্ত, মানুষ, উদ্ভিদ, জড়পদার্থ সব কিছুই এর অন্তৰ্ভুক্ত । অতএব (%%%]/5 এর অর্থ হচ্ছে_ আল্লাহ্‌ তা’ আলা সমস্ত সৃষ্টির পালনকর্তা। তাছাড়া একথাও চিন্তার উর্ধ্বে নয় যে, আমরা যে দুনিয়াতে বসবাস করছি এর মধ্যেও কোটি কোটি সৃষ্টবত্ রয়েছে। এ সৃষ্টি গুলোর মধ্যে যা কিছু আমাদের দৃষ্টিগোচর হয় এবং যা আমরা দেখি না সে সবগুলোই এক একটা আলম বা জগত। তাছাড়া আরো কোটি কোটি সৃষ্টি রয়েছে, যা সৌরজগতের বাইরে, যা আমরা অবলোকন করতে পারি না। ইমাম রাযী তফসীরে-কবীরে লিখেছেন যে, এ সৌরজগতের বাইরে আরো সীমাহীন জগত রয়েছে। যুক্তি দ্বারা প্রমাণিত এবং একথা সর্বজনবিদিত যে, সকল বস্তুই আল্লাহ্র ক্ষমতার অধীন। সুতরাং তাঁর জন্য সৌরজগতের অনুরূপ আরো সীমাহীন কতকগুলো জগত সৃষ্টি করে রাখা অসম্ভব মোটেই নয়। উপরোক্ত আলোচনা দ্বারা পরিষ্কারভাবে বুঝা যাচ্ছে যে, ৩5 - এর নিখুত প্রতিপালন নীতিই পূর্বের বাক্য 3% -এর দলীল বা প্রমাণ। সমগ্র সৃষ্টির লালন-পালনের দায়িত্ব একই পবিত্র সত্তার; তাই তারিফ-প্রশংসারও প্রকৃত প্রাপক তিনিই; অন্য কেউ নয়। এজন্য প্রথম আয়াত 55% এ তারীফ প্রশংসার সাথে ঈমানের প্রথম স্তম্ভ আল্লাহ্‌ তা’আলার একত্ব বা তওহীদের কথা অতি সূক্ষমভাবে এসে গেছে। দ্বিতীয় আয়াতে তাঁর গুণ, দয়ার প্রসঙ্গ ৬১৩ ১ শব্দদৃয়ের দ্বারা বর্ণনা করেছেন। উভয় শব্দই ‘গুণের আধিক্যবোধক বিশেষণ’ যাতে আল্লাহ্‌র দয়ার অসাধারণত্ব ও পূর্ণতার কথা বুঝায়। এ স্থলে এ গুণের উল্লেখ সম্ভবতঃ এজন্য যে, আল্লাহ্‌ তা'আলা যে সমগ্ব সৃষ্টিজগতের লালন-পালন ভরণ_পোষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্‌ স্বয়ং গ্রহণ করেছেন এতে তাঁর নিজস্ব কোন প্রয়োজন নেই বা অন্যের দ্বারা প্রাকৃতিক সৌন্দর্যে নিমগ্ন মানব মনকে এক অতিবাস্তবের দিকে আকৃষ্ট | প্রভাবান্বিত হয়েও নয়; বরং তাঁর রহমত বা দয়ার তাগিদেই করেছেন। যদি wwuwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।