Contents ৬০ তফসীর মাআরেফুল ক্বোর আন x পুত্রকে জবাই করানো ছিল না, বরং পুত্রবৎসল পিতার পরীক্ষা নেয়া উদ্দেশ্য ছিল। স্বপ্নের ভাষা সম্পর্কে চিন্তা করলে দেখা যায় যে, হযরত ইবরাহীম (আঃ) স্বপ্নে ‘জবাই করে দিয়েছেন’ দেখেন নি, বরং জবাই করছেন অর্থাৎ, জবাই করার কাজ্দটি দেখেছেন। অতঃপর হযরত ইবরাহীম (আঃ) তা’ই বাস্তবে পরিণত করেছিলেন। প্রত্যক্ষ করার মাধ্যমে কাজটি দেখানো হয়েছে। এ কারণেই ৬23150 বলা হয়েছে যে, স্বপ্নে যা দেখেছিলেন আপনি তা পূর্ণ করে দিয়েছেন। হযরত ইবরাহীম (আঃ) যখন এ পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ্ তাআলা বেহেশত থেকে এর পরিপুরক নাযিল করে তা কোরবানী করার আদেশ দিলেন। এ রীতিটিই পরে ভবিষ্যতের জন্য একটি চিরস্তুন রীতিতে পরিণতি লাভ করে। এগুলো ছিল বড়ই কঠিন পরীক্ষা, যার সম্মুখীন হযরত খলীলুল্লাহ্কে করা হয়। এর সাথে সাথেই আরও অনেকগুলো কাজ এবং বিধি-বিধানের বাধ্যবাধকতাও তার উপর আরোপ করা হল। তন্ধ্যে দশটি কাজ খাসায়েলে ফিতরত (প্রকৃতিসুলভ অনুষ্ঠান) নামে অভিহিত। এগুলো জন্যেও এগুলো স্থায়ী বিধি-বিধানে পরিণত হয়েছে। সর্বশেষ পয়গমূর হযরত মূহাম্মদ (সাঃ)-ও তার উশ্মতকে এসব বিধি-বিধান পালনের জোর তাকিদ দিয়েছেন। ইবনে-কাসীর হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত একটি রেওয়য়াতে উদ্ৃত করেছেন। এতে বলা হয়েছে £ সমস্ত ইসলাম ত্রিশটি অংশে সীমাবদ্ধ । তন্মধ্যে দশটি সূরা বারাআতে, দশটি সুরা আহ্যাবে এবং দশটি সূরা মু’ মিনূনে বর্ণিত হয়েছে। হযরত ইবরাহীম (আঃ) এগুলো পূর্ণরূপে পালন করেছেন এবং সব পরীক্ষায়ই উত্তীর্ণ হয়েছেন। সুরা বারাআতে মু’মিনদের গুণাবলী বর্ণনা প্রসঙ্গে মুসলমানের দশটি বিশেষ লক্ষণ ও গুণ এভাবে বর্ণিত হয়েছে $ “তারা হলেন তওবাকারী, এবাদতকারী, প্রশংসাকারী, রোযাদার, রুক্-সেজদাকারী, সৎকাজের আদেশকারী, অসৎকাজে বাধা-দানকারী, আল্লাহ্র নির্ধারিত সীমার হেফাযতুকারী_- এহেন ঈমানদারদের সুসংবাদ শুনিয়েদিন।” সূরা মু'মিনুনে বর্ণিত দশটি গুণ হল এই $ “নিশ্চিতরূপেই এসব মুসলমান কৃতকার্য, যারা নামাযে বিনয় ও নম্রতা অবলম্বন করে, যারা অনর্থক বিষয় থেকে দূরে সরে থাকে, যারা নিয়মিত যাকাত প্রদান করে, যারা স্বীয় লজ্জবাস্থানের রক্ষণাবেক্ষণ করে, কিন্ত আপন স্ত্রী ও যাদের উপর বিধিসম্মত অধিকার রয়েছে তাদের ব্যতীত। কারণ, এ ব্যাপারে তাদের অভিযুক্ত করা হবে না। যারা এদের ছাড়া অন্যকে তালাশ করে, তারাই সীমালজ্ঘনকারী। যারা স্বীয় আমানত ও এমন লোকেরাই উত্তরাধিকারী হবে। তারা হবে জ্ঞাননতুল ফেরদাউসের উত্তরাধিকারী। সেখানে তারা অনস্তকাল বাস করবে।” সূরা আহ্ষাবে বর্ণিত দশটি গুণ হল $ - “নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী, ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী, আনুগত্যশীল পুরুষ ও আনুগত্যশীলা নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদিনী নারী, ধৈর্যশীল পুরুষ ও দৈর্যশীলা নারী, বিনয় অবলমবনকারী পুরুষ ও বিনয় অবলমৃনকারিনী নারী, খয়রাতকারী পুরুষ ও balks iY অধিক পরিমাণে আল্লাহ্র যিকরকারী পুরুষ ও যিকরকারিনী নারী তাদের সবার জন্যে আল্লাহ্ তাআলা মাগফেরাত ও বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন।” উপরোদ্ধৃত উক্তির দ্বারা বোঝা গেল যে, মুসলমানদের জন্যে যেসব জ্ঞান এবং কর্মগত ও নৈতিক গুণ অর্জন করা দরকার, তার সবই এ তিনটি সুরার কয়েকটি আয়াতে সন্নিবেশিত হয়েছে। এগুলোই কোরআনোক্ত ৩৪ যেসব বিষয়ে হযরত খলীলুল্লাহ্র পরীক্ষা নেয়া হয়েছে। 922003 আয়াতের ইঙ্গিতও এসব বিষয়ের দিকেই। এ পৰ্যন্ত আয়াত সম্পর্কিত পাচটি প্রশ্নের মধ্যে দু'টির উত্তর সম্পন্ন হল! তৃতীয় প্রশ্ন ছিল এ পরীক্ষায় হযরত ইবরাহীম (আঃ)-এর সাফল্যের প্রকার ও শ্রেণী সম্পর্কে। এর উত্তর এই যে, স্বয়ং কোরআনই বিশেষ ভঙ্গিতে তাকে সাফল্যের স্বীকৃতি ও সনদ প্রদান করেছে £ 63422273 আর ইবরাহীম পরীক্ষায় পরিপূর্ণ সাফল্য অর্জন করেছে। অর্থাৎ, প্রতিটি পরীক্ষায় সম্পূর্ণ ও একশ’ ভাগ সাফল্যের ঘোষণা আল্লাহ্ দিয়েছেন। চতুৰ্থ প্রশ্ন ছিল, এই পরীক্ষার পুরস্কার কি পেলেন? এরও বর্ণনা এই আয়াতেই রয়েছে_ বলা হয়েছে? 6349280] - পরীক্ষার পর আল্লাহ্ বলেন_ “আমি তোমাকে মানব সমাজের নেতৃত্বদানকরব।” এ আয়াত দ্বারা একদিকে বোঝা গেল যে, হযরত খলীল (আচ)-কে সাফল্যের প্রতিদানে মানবসমাজের নেতৃত্ব দেয়া হয়েছে, অপরদিকে মানবসমাজের নেতা হওয়ার জন্যে যে পরীক্ষা দরকার, তা পার্থিব পাঠশালা বা বিদ্যালয়ের পরীক্ষার অনুরূপ নয়। পার্থিব পাঠশালাসমূহের পরীক্ষায় কতিপয় বিষয়ে তথ্যানুসন্ধান ও চুলচেরা বিশ্লেষণকেই সাফল্যের মাপকাঠি বিবেচনা করা হয়। কিন্তু নেতৃত্ব লাভের পরীক্ষায় আয়াতে বর্ণিত ত্রিশটি নৈতিক ও কর্মগত গুণে পুরোপুরি গুণাব্বিত হওয়া লর্ত। কোরআনের অন্য এক জ্রায়গায় এ বিষয়টি এভাবে বর্ণিত হয়েছেঃ _ “যখন তারা শরীয়তবিরুদ্ধ কাজে সংযমী হল এবং আমার নিদর্শনাবলীতে বিশ্বাসী হল, তখন আমি তাদেরকে নেতা করে দিলাম, যাতে আমার নির্দেশ অনুযায়ী মানুষকে পথ প্রদর্শন করে।” এই আয়াতে ৮ (সংযম) ও ৬% বিশ্বাস) শব্দদবয়ের মধ্য পূর্বোক্ত ত্রিশটি গুণ সন্নিবেশিত করে দেয়া হয়েছে। +” হল শিক্ষাগত ও বিশ্বাসগত পূৰ্ণতা আর ৮% কর্মগত ও নৈতিক পূর্ণতা। পঞ্চম প্রশ্ন ছিল এই যে, পাপাচারী ও যালেমকে নেতৃত্বলাভের সম্মান দেয়া হবে না বলে ভবিষ্যত বংশধরদের নেতৃত্বলাভের জন্যে যে বিধান ব্যক্ত হয়েছে, তার অর্থ কি? এর ব্যাখ্যা এই যে, নেতৃত্ব এক দিক দিয়ে আল্লাহ্ তাআলার খেলাত তথা প্রতিনিধিত্ব। আল্লাহ্র অবাধ্য ও বিদ্রোহীকে এ পদ দেয়া যায় না। এ কারণেই আল্লাহ্র অবাধ্য ও বিল্রোহীকে স্বেচ্ছায় নেতা বাপ্রতিনিধি নিযুক্ত না করা মুসলমানদের অবশ্য কর্তব্য । wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।