তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৫৯ সূরা আল বাক্নারা 9A GETS TA FGA ERT PD ACS RIEL RGF LSP TOL VET a VERSE DEOE5 এ ধরনের পরীক্ষার বিষয়বস্তুর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এই £ আল্লাহ্‌ তাআলার ইচ্ছা ছিল হযরত ইবরাহীম (আঃ)-কে স্বীয় বন্ধুত্বের বিশেষ মূল্যবান পোশাক উপহার দেয়া। তাই তাকে বিভিন্ন রকম কঠোর পরীক্ষার সম্মুখীন করা হয়। সমগ্র জাতি, এমন কি তার আপন পরিবারের সবাই মূর্তি পৃজ্জায় লিপ্ত ছিল। সবার বিশ্বাস ও রীতিনীতির বিপরীত একটি সনাতন ধর্ম তাকে দেয়া হয়। জাতিকে এ ধর্মের দিকে আহবান জানানোর গুরুদায়িত্ব তার কাঁধে অর্পন করা হয়! তিনি পয়গমবরসুলভ দৃঢ়তা ও সাহসিকতার মাধ্যমে নির্ভয়ে জাতিকে এক আল্লাহর দিকে আহবান জানান। বিভিন্ন পন্থায় তিনি মূর্তি পুজার নিন্দা ও কুৎসা প্রচার করেন। প্রকৃতপক্ষে কার্যক্ষেত্রে তিনি মূর্তিসমূহের বিরুদ্ধে জিহাদ করেন। ফলে সমগ্র জাতি তীর বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যত হয়। বাদশাহ্‌ নমরূদ ও তার পারিষদবর্গ তাকে অগ্নকুণ্ডে নিক্ষেপ করে জীবস্ত পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয়। আল্লাহ্‌র খলীল প্রভুর সম্তষ্টির জন্যে এসব বিপদাপদ সত্বেও হাসিমুখে নিজেকে আগুনে নিক্ষেপের জন্যে পেশ করেন। অতঃপর আল্লাহ্‌ তাআলা স্বীয় বন্ধুকে পরীক্ষায় উত্তীর্ণ হতে দেখে আগুনকে নির্দেশ প্রদান করলেন? ASAIO IIE অর্থাৎ, আমি হুকুম দিয়ে দিলাম £ হে অগ্নি, ইবরাহীমের উপর সুশীতল ও নিরাপত্তার কারণ হয়ে যাও। নমরূদের আগুন সম্পর্কিত এ নির্দেশের মধ্যে ভাষা ছিল ব্যাপক। বস্তুতঃ কোন বিশেষ স্থানে আগুনকে নিদিষ্ট করে এ নির্দেশ দেয়া হয়নি। এ কারণে সমগ্র বিশ্বে যেখানেই আগুন ছিল, এ নির্দেশ আসা মাত্রই স্ব স্ব স্থানে সব ঠাণ্ডা হয়ে গেল। নমরূদের আগুন- এর আওতায় পড়ে শীতল হয়ে গেল। ‘2 কোরআনে !3 (শীতল) শব্দের সাথে ৩১ (নিরাপদ) শব্দটি যুক্ত করার কারণ এই যে, কোন বস্তু সীমাতিরিক্ত শীতল হয়ে গেলে তাও বরফের ন্যায় শীতল হয়ে কষ্টদায়ক, বরং মারাত্মক হয়ে দীড়ায়। বলা না হলে অগুন বরফের ন্যায় শীতল হয়ে কষ্টদায়ক হয়ে যেতে পারত। এ পরীক্ষা সমাপ্ত হলে জন্মভূমি ত্যাগ করে সিরিয়ায় হিন্ঞরত করার পর দ্বিতীয় পরীক্ষা নেয়া হয়। ইবরাহীম (আঃ) আল্লাহ্র সস্তষ্টি লাভের আশায় স্বগোত্র ও মাতৃভূমিকেও হাসিমুখে ত্যাগ করে পরিবার-পরিজ্নসহ সিরিয়ায় হিজরত করলেন। মাতৃভূমি ও স্বজাতি ত্যাগ করে সিরিয়ায় অবস্থান শুরু করতেই নির্দেশ এল, বিবি হাজেরা (রাঃ) ও তার দুগ্নুপোষ্য শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে এখান থেকেও স্থানাস্তুরে গমন করুন। (ইবনে-কাসীর) জিবরাঈল (আঃ) আগমন করলেন এবং তাদের সাথে নিয়ে রওয়ানা হলেন। পথিমধ্যে কোন শস্যশ্যামল বনানী আসলেই হযরত খলীল বলতেন, এখানে অবস্থান করানো হোক। জিবরাঈল (আঃ) বলতেন, এখানে অবস্থানের নির্দেশ নেই_ গস্তব্যস্থল সামনে রয়েছে। চলতে চলতে যখন শুষ্ক পাহাড় ও উত্তপ্ত বালুকাময় প্রান্তর এসে গেল (যেখানে ভবিষ্যতে বায়তুল্লাহ্‌ নির্মাণ ও মক্কা নগরী আবাদ করা লক্ষ্য ছিল), তখন সেখানেই তাদের থামিয়ে দেয়া হল। আল্লাহ্‌র বন্ধু স্বীয় পালনকর্তার যহব্বতে মত্ত হয়ে এই জনশূন্য তৃণলতাহীন প্রান্তরেই বসবাস আরম্ভ ET EMEA SRA AEN ERE FT SERA FE EUR TLE STEER HA La XFS LL, SHAPE TURE DAE NUE SEC HBALT করলেন। কিন্তু পরীক্ষার এখানেই শেষ হল না। অতঃপর হযরত ইবরাহীম (আঃ) নির্দেশ পেলেন যে, বিবি হাজেরা ও শিশুকে এখানে রেখে নিজে সিরিয়ায় ফিরে যাও। আল্লাহর বন্ধু নির্দেশ পাওয়া মাত্রই তা পালন করতে তৎপর হলেন এবং সিরিয়ার দিকে রওয়ানা হয়ে গেলেন। ‘আল্লাহ্র নির্দেশ মোতাবেক আমি চলে যাচ্ছি’ বিবিকে এতটুকু কথা বলে যাওয়ার দেরীও তিনি সহ্য করতে পারলেন না। হযরত হাজেরা তাকে চলে যেতে দেখে কয়েকবার ডেকে অবশেষে কাতরকণ্ঠে জিজ্ঞেস করলেন, আপনি এ জন-মানবহীন প্রান্তরে আমাদের একা ফেলে রেখে কোথায় যাচ্ছেন? কিন্ত হযরত ইব্রাহীম নির্বিকার কোন উত্তর নেই। অবশ্য হাজেরাও ছিলেন খনল্ল্লাহ্রই সহধর্মিনী ৷ ব্যাপার বুঝে ফেললেন। ডেকে বললেন, আপনি কি আল্লাহর কোন নির্দেশ পেয়েছেন? হযরত ইবরাহীম বললেন, হা! খোদায়ী নির্দেশের কথা জানতে পেরে হযরত হাজেরা খুশীমনে বললেন, যান। যে প্রভু আপনাকে চলে যেতে বলেছেন, তিনি আমাদের ধ্বংস হতে দেবেন না। অতঃপর হযরত হাজ্রেরা দুগ্বুপোষ্য শিশুকে নিয়ে জন-মানবহীন প্রান্তরে কালাতিপাত করতে থাকেন। এক সময় দারুণ পিপাসা তাকে পানির খোজে বের হতে বাধ্য করল। তিনি শিশুকে উম্মুক্ত প্রান্তরে রেখে ‘সাফা’ ও ‘মারওয়া’ পাহাড়ে বার বার ওঠানামা করতে লাগলেন। কিন্তু কোথাও পানির চিহ্নমাত্র দেখলেন না এবং এমন কোন মানুষ দৃষ্টিগোচর হল না, যার কাছ থেকে কিছু তথ্য জানতে পারেন। সাত বার ছোটাছুটি করার পর তিনি নিরাশ হয়ে শিশুর কাছে ফিরে এলেন। এ ঘটনাকে স্বরণীয় করার উদ্দেশেই ‘সাফা’ ও ‘মারওয়া’ পাহাড়দ্বয়ের মাঝখানে সাত বার দৌড়ানো কেয়ামত পৰ্যন্ত ভবিষ্যৎ বংশধরদের জন্যে হদ্ববের বিধি-বিধানে অত্যাবশ্যকীয় করা হয়েছে। হযরত হাজেরা যখন দৌড়াদৌড়ি শেষ করে নিরাশ হয়ে শিশুর কাছে ফিরে এলেন, তখন আল্লাহ্‌র রহমত নাযিল হল। জিবরাঈল (আঃ) আগমন করলেন এবং শুষ্ক মরুভূমিতে পানির একটি কর্ণাধারা বইয়ে দিলেন। বর্তমানে এ ধারার নামই যম্যম। পানির সন্ধান পেয়ে প্রথমে জীব-জস্ত আগমন করল। জ্বীব-জন্ত দেখে মানুষ এসে সেখানে আস্তানা গাড়ল। এভাবে মক্কায় জ্বনপদের ভিত্তি রচিত হয়ে গেল। জীবন ধারণের প্রয়োজনীয় কিছু আসবাবপত্রও সংগৃহীত হল। হযরত ইসমাঈল (আঃ) নামে খ্যাত এই সদ্যজ্জাত শিশু লালিত-পালিত হয়ে কাজ্-কর্মের উপযুক্ত হয়ে গেলেন । হযরত ইবরাহীম (আঃ) আল্লাহ্‌র ইঙ্গিতে মাঝে মাঝে এসে বিবি হাজেরা ও শিশুকে দেখে যেতেন। এ সময় আল্লাহ্‌ তাআলা স্বীয় বন্ধুর তৃতীয় পরীক্ষা নিতে চাইলেন। বালক ইসমাঈল অসহায় ও দীন-হীন অবস্থায় বড় হয়েছিলেন এবং পিতার সেনৃহ-বাৎসল্য থেকেও বঞ্চিত ছিলেন। এমতাবস্থায় পিতা খোলাখোলি নির্দেশ পেলেন £ এ ছেলেকে নিজ হাতে জবাই করে দাও। কোরআনে বলা হয়েছে £ --“বালক যখন পিতার কাঙ্জে কিছু সাহায্য করার যোগ্য হয়ে উঠল, তখন ইবরাহীম (আঃ) তাকে বললেন £ হে বৎস, আমি স্বপ্নে তোমাকে জবাই করতে দেখেছি। এখন বল, তোমার কি অভিপ্রায়? পিতৃভক্ত বালক আরয করলেন £’ পিতঃ, আপনি যে আদেশ পেয়েছেন, তা পালন করুন। আপনি আমাকেও ইনশাআল্লাহ্‌ এ ব্যাপারে ধৈর্যশীল পাবেন।’ এর পরবর্তী ঘটনা সবাই জ্ঞাত আছেন যে, হযরত খলীল (আঃ) পুত্রকে জবাই করার উদ্দেশে মিনা প্রান্তরে নিয়ে গেলেন। অতঃপর আল্লাহর আদেশ পালনে নিজের পক্ষ থেকে যা করণীয় ছিল, তা পুরোপুরিই সম্পন্ন করলেন। কিন্ত প্রণিধানযোগ্য যে, এখানে উদ্দেশ্য wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।