তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents 8» সুরা আল বাকারা £A সত্যজ্ঞান সবার চাইতে বেশী! তাই বলে সে ঈমানদার হয়ে যাবে কি? জানাসত্বে অস্বীকার করার কারণে কুফরের তীব্রতাই বৃদ্ধি পেয়েছে। পরবর্তী আয়াতে তাদের শত্রুতাকে কুফরের কারণ বলে অভিহিত করা হয়েছে। এখানে এক ক্রোধ কুফরের কারণে এবং অপর ক্রোধ হিংসার কারণে। এ জন্যেই ক্রোধের উপর ক্রোধ বলা হয়েছে। শাস্তির সাথে অপমানজনক শব্দ যোগ করে বলা হয়েছে যে, এ শাস্তি কাফেরদের জন্যেই নিদিষ্ট কেননা, পাপী ঈমানদারকে যে শাস্তি দেয়া হবে, তা হবে, তাকে পাপমুক্ত করার উদ্দেশে, অপমান করার উদ্দেশে নয়। পরবর্তী আয়াতে তাদের যে উক্তি উদ্ধৃত হয়েছে তা থেকে কুফর প্রমাণিত হয় এবং হিংসাও বুঝা যায়! ‘আমরা শুধু তওরাতের প্রতিই ঈমান আনব, অন্যান্য গ্রন্থের প্রতি ঈমান আনব না,’ ইহুদীদের এ উক্তি সুস্পষ্ট কুফর সেই সাথে তাদের উক্তি ‘যা (তওরাত) আমাদের প্রতি নাযিল করা হয়েছে’'__ এ থেকে প্রতিহিংসা বোঝা যায়। এর পরিষ্কার অর্থ হচ্ছে এই যে, অন্যান্য গ্রন্থ প্রতি ঈমান আনব না। আল্লাহ্‌ তাআলা তিন পন্থায় তাদের এ উক্তি খণ্ডন করেছেন। প্রথমতঃ অন্যান্য গ্রন্থের সত্যতা ও বাস্তবতা যখন অকাট্য দলীল দ্বারা প্রমাণিত, তখন সেগুলো অস্বীকার করার কোন কারণ থাকতে পারে না। অবশ্য দলীলের মধ্যে কোন আপত্তি থাকলে তারা তা উপস্থিত করে দূর কের নিতে পারত! অহেতুক অশ্বীকারের কোন অর্থ হয় না। দ্বিতীয়তঃ অন্যান্য গ্রন্থের মধ্যে একটি হচ্ছে কোরআন মজীদ, যা তও্রাতেরও সত্যায়ন কর। সুতরাং কোরাঅন যজীদকে অস্বীকার করলে তওরাতের অসশ্বীকৃতিও অপরিহার্য হয়ে পড়ে। তৃতীয়তঃ সকল খোদায়ী গ্রন্থের মতেই পয়গল্মরদের হত্যা করা কুফর। তোমাদের সম্প্রদায়ের লোকেরা কয়েকজন পয়গষ্বরকে হত্যা করেছে। অথচ তারা বিশেষভাবে তওরাতের শিক্ষাই প্রচার করতেন! তোমরা সেসব হত্যাকারীকেই নেতা ও পুরোহিত মনে করেছ। এভাবে কি তোমরা তওরাতের সাথেই কুফরি করনি? সুতরাং তওরাতের প্রতি তোমাদের ঈমান আনার দাবী অসার প্রমাণিত হয়ে যায়। মোটকথা, কোন দিক দিয়েই তোমাদের কথা ও কাজ শুদ্ধ ও সামঞ্জস্যপূর্ণ নয়। করা হয়েছে। ঘটনাটি ঘটে তওরাত অবতরণের পূর্বে। তখন মুসা (আঃ)-এর নবুওতের সত্যতা প্রমাণ করার জ্রন্যে যেসব যুক্তি প্রযাণ প্রতিষ্ঠিত ছিল, আয়াতে ০৬ বলে সেগুলোকেই বোঝানো হয়েছে। যেমন, লাঠি, জ্যোৰ্তিময় হাত, সাগর দ্বি-খন্ডিত হওয়া ইত্যাদি। ইহুদীদের দাবীর খন্ডনে আয়াতে বলা হয়েছে যে, তোমরা একদিকে ঈমানের দাবী কর, অন্যদিকে প্রকাশ্য শিরকে লিপ্ত হও! ফলে শুধু মুসা (আঃ)-কেই নয়, আল্লাহ্‌কেও মিথ্যা প্রতিপন্ন করে চলেছ। কোরআন অবতরণের সময় হযরত মুহাম্মদ (সাঃ)-এর আমলে যেসব ইহুদী ছিল, তারা গোবৎসকে উপাস্য নিধারণ করেনি সত্য ; কিন্তু তারা নিজেদের পূর্বপুরুষদের সমর্থক ছিল। অতএব তারাও মোটামুটিভাবে এ আয়াতের লক্ষ্য। আয়াতে বর্ণিত কারণ ও ঘটনাসমূহের সারমর্ম এই যে, ভূমধ্যসাগর পাড়ি দেয়ার পর তারা একটি কুফরী বাক্য উচ্চারণ করে। পরে মূসা (আঃ)-এর শাসানোর ফলে যদিও তওবা করে নেয়, কিন্তু তওবারও বিভিন্ন স্তর রয়েছে! উচ্চস্তরের তওবার অভাবে তাদের অস্তরে কুফরের কালিমা থেকেই যায়। পরে সেটাই বেড়ে গিয়ে গোবৎস পূজার কারণ হয়ে দাড়ায়। কোন কোন টীকাকারের বর্ণনা মতে গোবৎস পূজা থেকে তওবা করতে গিয়ে তাদের কিছু লোককে হত্যা বরণ করতে হয় এবং কিছু লোক ক্ষমা প্রাপ্ত হয়। এদের তওবাও সম্ভতঃ দুর্বল ছিল। এছাড়া যারা গোবৎস পুজ্ায় জড়িত ছিল না, তারাও অস্তরে গোবৎস পুজারীদের প্রতি প্রয়োজনীয় ঘৃণা পোষণ করতে পারেনি। ফলে তাদের অস্তরে শিরকের প্রভাব কিছু না কিছু অবশিষ্ট ছিল। মোটকথা, তওবার দুর্বলতা ও শিরকের প্রতি প্রয়োজনীয় ঘৃণার অভাব-- এতদুভয়ের প্রতিক্রিয়ায় তাদের অস্তরে ধর্মের প্রতি শৈথিল্য দানা বেধে উঠেছিল! এ কারণেই অঙ্গীকার নেওয়ার জন্য তূর পর্বতকে তাদের মাথার উপর ঝুলিয়ে রাখার প্রয়োজন দেখা দেয়। wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।