তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ET Habe তফসীর মাআরেফুল ক্বোরআন tt T= HDA 0 FEBS SRBTROING 1; জ্ঞাতব্য £ যখন হযরত মূসা (আঃ)-কে ত্র পর্বতে তওরাত প্রদান করা হল, তখন তিনি ফিরে এসে তা বনী-ইসরাঈলকে দেখাতে ও শোনাতে আরস্ত করলেন। এতে হুক্মগুলো কিছুটা কঠোর ছিল কিন্তু তাদের অবস্থানুযায়ীই ছিল। এ সম্পর্কে প্রথম তারা একথাই বলেছিল যে, যখন স্বয়ং আল্লাহ্‌ তাআলা আমাদেরকে বলে দেবেন যে, ‘এটা আমার কিতাব’ তখনই আমরা মেনে নেব। ( যে বর্ণনা উপরে চলে গেছে ) মোটকথা, যে সত্তর জন লোক মূসা (আঃ)-এর সাথে গিয়েছিল, তারাও ফিরে এসে সাক্ষী দিল। কিন্তু তাদের সাক্ষ্যের সাথে এ এথাটিও নিজেদের পক্ষ হতে সংযুক্ত করে দিল যে, আল্লাহ্‌ তাআলা সর্বশেষে একথাও বলে দিয়েছেন, ‘তোমরা যতটুকু পার আমল কর, আর যা না পার, তা আমি ক্ষমা করে দেব।” তখন তা কতকটা তাদের স্বভাবগত দুরস্তপনা ও হঠকারিতা, হুকুমগুলোর কিছুটা কঠোরতা এবং কতকটা এ সংযোগের ফলে তাদের এক সুবর্ণ সুযোগ হয়ে গেল। তারা পরিষ্কারভাবে বলে দিল, আমাদের দ্বারা এ গ্রন্থের উপর আমল করা সম্ভব হবে না। ফলে আল্লাহ্‌ পাক ফেরেশতাদেরকে হুকুম করলেন, ‘তুর পর্বতের একটি অংশ তুলে নিয়ে তাদের মাথার উপর ঝুলিয়ে দাও এবং বল, হয় কিতাব মেনে নাও, নইলে এক্ষুণি মাথার উপর পড়ল ! অবশেষে নিরুপায় হয়ে মেনে নিতে হল। জ্ঞাতব্য £ আল্লাহ্র সাধারণ রহমত পৃথিবীতে বিশ্বাসী-অবিশ্বাসী, মুমিন-কাফের নির্বিশেষে সবার জন্যই ব্যাপক । তারই প্রভাব হল পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য ও শারীরিক সুস্থতা । তবে বিশেষ রহমতের বিকাশ ঘটবে আখেরাতে, যার ফলে মুক্তি ও আল্লাহ্র নৈকট্যলাভ সম্ভব হবে। বাহ্যিক দৃষ্টিতে আয়াতের ৬৪ শেষাংশের লক্ষ্য হল সে সমস্ত ইহুদী, যারা মহানবী (সাঃ)-এর সময়ে উপস্থিত ছিল। হুযুরে আকরাম (সাঃ)-এর উপর ঈমান না আনাও যেহেতু উল্লেখিত প্রতিজ্ঞা ভঙ্গেরই অন্তর্ভুক্ত, সেহেতু তাদেরকে পূর্বোক্ত প্রতিজ্ঞা ভঙ্গকারীদের আওতাভুক্ত করে উদাহরণসরূপ বলা হয়েছে যে, ‘এতদসস্বেও আমি দুনিয়াতে তোমাদের উপর তেমন কোন আযাব অবতীর্ণ করিনি, যেমনটি পূর্বকালে প্রতিজ্ঞা ভঙ্গকারীদের উপর অবতীর্ণ হয়ে থাকত। এটা একান্তই আল্লাহ্‌র রহমত। আর হাদীসের বর্ণনার ভিত্তিতে আযাব অবতীর্ণ না হওয়াটা যেহেতু মহনবী (সাঃ)-এরই বরকত, কাজেই কোন কোন তফসীরকার মহানবী (সাঃ)-এর আবির্ভাবকেই আল্লাহ্‌র রহমত ও করুণা বলে বিশ্লেষণ করেছেন। এ বিষয়টির সমর্থনকল্পে বিগত বেঈমানদের একটি ঘটনা পরবর্তী আয়াতে বিবৃত হচ্ছে $ ৬৫ আয়াতে বর্নিত এ ঘটনাটিও হযরত দাউদ (আঃ)-এর আমলেই সংঘটিত হয়। বনী- ইসরাঈলের জন্যে শনিবার ছিল পবিত্র এবং সাপ্তাহিক উপাসনার জন্য নির্ধারিত দিন। এ দিন মৎস্য শিকার নিষিদ্ধ ছিল। তারা সমুদ্রোপকুলের অধিবাসী ছিল বলে মৎস্য শিকার ছিল তাদের প্রিয় কাজ UNE TART LOTR ihe TL dG? 257 EIST ENE VU MC MEET EEO EE COREE তাআলার পক্ষ থেকে ‘মস্থ’ তথা বিকৃতি বা রূপান্তরের শাস্তি নেমে আসে। তিন দিন পর এদের সবাই মৃত্যুমুখে পতিত হয়। এ ঘটনার দর্শক ও শ্রোতা দুই শ্রেণীতে বিভক্ত। অবাধ্য শ্রেণী ও অনুগত শ্ৰেণী। অবাধ্যদের জন্যে এ ঘটনাটি ছিল অবাধ্যতা থেকে তওবা করার উপকরণ। এ কারণে একে J ‘শিক্ষাপ্রদ দৃষ্টান্ত” বলা হয়েছে। অপরদিকে অনুগতদের জন্যে এটা ছিল আনুগত্যে অটল থাকার কারণ। এজন্যে একে ০১ ‘উপদেশপ্রদ’ ঘটনা বলে আখ্যায়িত করা হয়েছে। আকৃতি রূপান্তরের ঘটনা £ তফসীরে কুরতুবীতে বলা হয়েছে, ইছ্‌দীরা প্রথম প্রথম কলা-কৌশলের অস্তরালে এবং পরে সাধারণ পদ্ধতিতে ব্যাপকভাবে মৎস্য শিকার করতে থাকে। এতে তারা দুই দলে বিভক্ত হয়ে যায়। একদল ছিল সৎ ও বিজ্ঞ লোকদের। তারা এ অপকর্মে বাধা দিলেন! কিন্তু প্রতিপক্ষ বিরত হল না। অবশেষে তারা এদের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে পৃথক হয়ে গেলেন। এমনকি বাসস্থানও দুই ভাগে ভাগ করে নিলেন। একভাগে অবাধ্যরা বসবাস করত আর অপর ভাগে সৎ ও বিজ্ঞ জ্রনেরা বাস করতেন। একদিন তারা অবাধ্যদের বস্তিতে অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করলেন। অতঃপর সেখানে পৌছে দেখলেন যে, সবাই বিকৃত হয়ে বানরে রূপাস্তরিত হয়ে গেছে। হযরত কাতাদাহ্‌ (রাঃ) বলেন, তাদের যুবকরা বানরে এবং বৃদ্ধরা শূকরে পরিণত হয়ে গিয়েছিল। রূপান্তরিত বানররা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনত এবং তাদের কাছে এসে অঝোরে অশ্ বিসর্জন করত । রূপান্তরিত সম্প্রদায়ের বিলুপ্তি £ সহীহ্‌ মুসলিমে আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ (রাঃ) কর্তৃক বর্ণিত আছে যে, কয়েকজন সাহাবী একবার রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন £ হুযুর ! আমাদের যুগের বানর ও শুকরগুলো কি সেই রূপাস্তরিত ইহুদী সম্প্রদায়? তিনি বললেন, আল্লাহ্‌ তা’ আলা যখন কোন সম্প্রদায়ের উপর আকৃতি রূপান্তরের আযাব নাযিল করেন, তখন তারা ধরাপৃষ্ঠ থেকে বিলুপ্ত হয়ে যায়। তিনি আরও বললেন, বানর ও শূকর পৃথিবীতে পূর্বেও ছিল ভবিষতেও থাকবে। এদের সাথে রূপাস্তরিত বানর ও শূকরদের কোন সম্পর্ক নেই। জ্ঞাতব্য £ ঘটনার বিবরণ এই যে, বনী-ইসরাঈলদের মধ্যে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। মিশকাতের টীকা গ্রন্থ মিরকাতের বর্ণনা অনুযায়ী এর কারণ ছিল বিবাহজনিত। জনৈক ব্যক্তি নিহত ব্যক্তির কন্যার পাণিগ্রহণ করার প্রস্তাব করে প্রত্যাখাত হয় এবং এই পাণিপ্রার্থী কন্যার পিতাকে হত্যা করে গা ঢাকা দেয়। ফলে হত্যাকারী কে? তা জানা কঠিন হয়ে দাড়ায়। মাআলী (রহঃ) কাল্বী (রাঃ)- এর বর্ণনার উদ্ধৃতি দিয়ে বলেন, তখন পর্যন্তও তওরাতে হত্যা সম্পর্কে কোন আইন বিদ্যমান ছিল না। এতে বোঝা যায়, ঘটনাটি তওরাত অবতীর্ণ হওয়ার পূর্বেকার wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।