Contents SD EENEERETS EEE lia Lba LSA SULE LN OLLIE EE nl এবং মর্ম ও ভাব প্রকাশের জন্য শব্দই অপরিহার্য বলে বিবেচিত হয়। এ ধরনের উক্তি ও বাণীর ক্ষেত্রে শব্দগত পরিবর্তনও জায়েয নয়। যেমন, আযানের জন্য নির্ধারিত শব্দের স্থলে সমার্থবোধক অন্য কোন শব্দ পাঠ করা জায়েয নয়। অনুরূপভাবে নামাযের মাঝে নির্দিষ্ট দোয়াসমূহ। যেমন, সানা, আত্তাহিয়্যাতু, দোয়ায়ে-কুনুত ও রুকু সেজ্দার তসবীহসমূহ। এগুলোর অর্থ সম্পূর্ণভাবে ঠিক রেখেও কোন রকম শব্দগত পরিবর্তন জায়েয নয়। তেমনিভাবে সমগ্র কোরআন মজিদের শব্দাবলীরও একই হুকুম। অর্থাৎ, কোরআন তেলাওয়াতের সংগে যেসব হুকুম সম্পর্কযুক্ত, তা শুধু এ শব্দাবলীতেই তেলাওয়াত করতে হবে, যাতে কোরআন নাযিল হয়েছে। যদি কোন ব্যক্তি এসব শব্দাবলীর অনুবাদ অন্য এমন সব শব্দের দ্বারা করে পাঠ করতে থাকে, যাতে অর্থ পুরোপুরিই ঠিক থাকে, তবে একে শরীয়তের পরিভাষায় কোরআন তেলাওয়াত বলা যাবে না। কোরআন পাঠ করার জন্য যে সওয়াব নির্দিষ্ট রয়েছে, তাও লাভ করতে পারবে না। কারণ, কোরআন শুধু অর্থের নাম নয় বরং অর্থের সাথে সাথে যে শব্দবলীতে তা নাযিল হয়েছে, তার সমষ্টির নামই কোরআন। আলোচ্য আয়াতের ভাষ্যে দৃশ্যতঃ বোঝা যায় যে, তাদেরকে তওবার উদ্দেশে যে শব্দটি বাতুলে দেয়া হয়েছিল, তার উচ্চারণও করণীয় ছিল; সেগুলোতে পরিবর্তন সাধন ছিল পাপ। আর তারা যে পরিবর্তন করেছিল তা ছিল শব্দের সাথে সাথে অর্থেরও পরিপন্থী। কাজেই তারা আসমানী আযাবের সম্মুখীন হয়েছিল। কিন্তু যে উক্তি ও ব্যাক্যাংশে অর্থই মূল উদ্দেশ্য শব্দ নয়, যদি সেগুলোতে শব্দগত এমন পরিবর্তন করা হয় যাতে অর্থের ক্ষেত্রে কোন প্রতিক্রিয়ার সৃষ্টি করে না, তবে অধিকাংশ মুহাদ্দেসীন ও ফুকাহার যতে এ পরিবর্তন জায়েয । ইমাম মালেক, শাফেয়ী ও ইমাম আযম (রাঃ)-থেকে ইমাম কুরতুবী উদ্ধৃত করেন যে, হাদীসের অর্থভিত্তিক বর্ণনা জায়েয, কিন্ত শর্ত হচ্ছে এই যে, বর্ণনাকারীকে আরবী ভাষায় পারদর্শী হতে হবে এবং হাদীস বর্ণনার স্থান-কাল-পাত্র সম্পর্কে পুরোপুরি জ্ঞাত থাকতে হবে_- যাতে তার ভুলের কারণে অর্থের ক্ষেত্রে কোন পার্থক্য সৃষ্টি না হয়। উল্লেখিত ৬০ তম আয়াতে বলা হয়েছে, হযরত মূসা (আঃ) নিজ ব্যবস্থা করে দিলেন। পাথরের উপর লাঠির আঘাতের সাথে সাথে প্রধ্ববণ প্রবাহিত হয়ে পড়ল। এতে বোঝা গেল যে, এস্তেস্কা (পানির জন্য প্রার্থনা)-এর মূল হল দোয়া। মুসা (আঃ)-এর শরীয়তেও বিষয়টিকে শুধু দোয়াতেই সীমিত রাখা হয়েছে। যেমন, ইমাম আযম আবু হানীফা (রহঃ) বলেন যে, এস্তেস্কার মূল হলো পানির জন্য দেয়া করা। এ দোয়া কোন কোন সময়ে এস্তেস্্কার নামাযের আকোরেও করা হয়েছে। যেমন, এস্তেস্কার নামাযের উদ্দেশে হুযুর (সাঃ)-এর ঈদগাহে তশরীফ নেয়া এবং সেখানে নামায, খুৎবা ও দোয়া করার কথা বিশুদ্ধ হাদীসে বর্ণিত রয়েছে। আবার কখনও নামায বাদ দিয়ে শুধু বাহ্যিক অর্থে দোয়া করেই ক্ষান্ত করেছেন। যেমন, বুখারী ও মুসলিম শরীফে বর্নিত আছে যে, হুযুর (সাঃ) জুমার খুতবায় পানির জন্য দোয়া করেন ফলে আল্লাহ্ পাক বৃষ্টি বর্ষণ করেন। একথা সর্ববাদিসম্মত যে, এস্তেসকা নামাযের আকারে হোক বা দোয়া রূপে হোক তা ক্রীয়াশীল ও গুরুত্ববহ হওয়ার জন্য পাপ থেকে তওবা, নিজের দীনতা-হীনতা ও দাসত্বসুলভ আচরণের অভিব্যক্তি একাস্ত আবশ্যক । পাপে অটল এবং আল্লাহ্র অবাধ্যতায় অনড় থেকে দোয়া করলে তা ক্রিয়াশীল হবে বলে আশা করার অধিকার কারো নেই। te, BETES UO ee মান্না ও সালওয়ার প্রতি বীতশ্রদ্ধ হয়েই তারা ওসব সব্দ্রী ও শস্যের জন্য আবেদন করল। এ প্রান্তরের সীমাস্তব্তী এলাকায় একটি শহর ছিল। সেখানে গিয়ে চাষাবাদ করে উৎপন্ন ফসলাদি ভোগের নির্দেশ দেয়া হলো। তাদের লাক্করনা-গঞ্জনার মধ্যে এটাও একটা যে, কেয়ামত পর্যন্ত সময়ের জন্য ইহুদীদের থেকে রাজ্য ছিনিয়ে নেয়া হলো। অবশ্য দলের ন্যায় অনিয়মিত ও আইন-শৃংখলা বিবর্জিত, ইহুদীদের কিঞ্চিৎ ক্ষমতা ও প্রতিপত্তি প্রতিষ্ঠিত হবে। একে কোন বুদ্ধিমান ও বিবেকবানই রাজ্য বলেত পারবে না। আল্লাহ্ পাক হযরত মুসা (আঃ)-এর মাধ্যমে পূর্বেই তাদেরকে সাবধান করে দিয়েছিলেন যে, যদি নির্দেশ অমান্য কর, তবে চিরকাল তোমরা অন্য জ্ঞাতির দ্বারা শাসিত হতে থাকবে! যেমন_- সূরা আরাফে বলা হয়েছে ncn FA 5 OL LEGIT SIH তত EES ‘এবং সে সময়টি স্মরণ করুন, যখন আপনার পালনকর্তা জ্ঞানিয়ে দিয়েছিলেন যে, নিশ্চয় তিনি ইহুদীদের উপর কেয়ামত পর্যন্ত এমন শাসক প্রেরণ (নিয়োগ) করতে থাকবেন, যারা তাদের প্রতি কঠিন শাস্তি পৌছাতে থাকবে!’ বস্তুতঃ বর্তমান ইসরাঈল রাষ্ট্রের মর্যাদাও আমেরিকা ও বৃটেনের গোলাম বৈ আর কিছু নয়। তাছাড়াও বহু নবী বিভিন্ন সময়ে ইহুদীদের হাতে নিহত নিগৃহিত হয়েছেন_- যা নিতান্ত অন্যায় বলে তারা নিজেরাও উপলব্ধি করত, কিন্ত প্রতিহিংসা ও হঠকারিতা তাদেরকে অন্ধ করে রেখেছিল। ইহুদীদের চিরস্থায়ী লাম্ছনার অর্থ, বর্তমান ইসরাঈল রাষ্ট্রের ফলে উদ্ধৃত সন্দেহ ও তার উত্তর £ উল্লেখিত আয়াতসমূহে ইহুদীদের শাস্তি, ইহকালে চিরস্থায়ী লাঞ্চনা-গঞ্জনা এবং ইহকাল ও পরকালে খোদায়ী গযব ও রোষের বিষয় বর্ণনা করা হয়েছে। বিশিষ্ট তফসীরকারগণ, সাহাবায়ে কেরাম ও তাবেয়ীনের বর্ণনানুসারে ওদের স্থায়ী লাঙ্কনা-গঞ্জনার প্রকৃত অর্থ, কোরআনের প্রখ্যাত ভাষ্যকার ইবনে কাসীরের ভাষায় £ “তারা যত ধন-সম্পদের অধিকারীই হোক না কেন, বিশ্-সম্প্রদায়ের মাঝে তুচ্ছ ও নগণ্য বলে বিবেচিত হবে। যার সংস্পর্শে আসবে সেই তাদেরকে অপমানিত করবে এবং তাদেরকে দাসত্বের শৃঙ্খলে জড়িয়ে রাখবে।” বিশিষ্ট তফসীরকার ইমাম যাহ্হাকের ভাষায় এ লাঞ্ছানা-অবমাননার অর্থ £ ইহুদীরা সর্বদা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরের দাসত্বের শৃষ্খলে আবদ্ধ থাকবে। একই মর্মে সূরা ‘আলে-ইমরানের’ এক আয়াতে রয়েছে £ BEES EU AIIM GE LS SMGAYSS “আল্লাহ্ প্রদত্ত ও মানব প্রদত্ত মাধ্যম ব্যতীত, তারা যেখানে যাবে সেখানেই তাদের জন্য লাঙ্কনা ও অবমাননা পুঞ্জীভূত হয়ে থাকবে।” আল্লাহ্ প্রদত্ত ও মানব প্রদত্ত মাধ্যমের অর্থ এই যে, যাদেরকে আল্লাহ্ পাক নিজের বিধান অনুসারে আশ্রয় ও অভয় দিয়েছেন। যেমন অপ্রাপ্ত বয়স্ক বালকগণ বা রমণীকুল বা এমন সাধক ও উপাসক যে মুসলমানদের সাথে যুদ্ধে অবতীর্ণ হয় না , তারা নিরাপদে থাকবে। আর মানবপ্রদত্ত wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।