তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents las i - ্‌ EEN AERL. y pa ET aT it MEL At CO a : Cy & Ey ' করলো এবং তার কাছে পূর্ব থেকে সংরক্ষিত জিবরাঈল (আঃ)-এর জীবস্ত হয়ে উঠলো এবং অশিক্ষিত বনী-ইসরাঈলরা তারই পুজ্ঞা করতে আরস্ত করে দিল। এ তওবার বর্ণনা পরবর্তী তৃতীয় আয়াতে রয়েছে। আর ‘আশার’ অর্থ এই নয় যে, আল্লাহ্‌ পাকের এ ব্যাপারে কোন সন্দেহ ছিল, বরং এর অর্থ এই যে, মাফ করে দেয়া এমনই এক জিনিস যার প্রতি লক্ষ্য করে দর্শকদের মনে আশার সঞ্চার হতে পারে। জ্ঞাতব্য £ মীমাংসার বস্তা দ্বারা হয়ত তওরাতের অন্তর্ভূক্ত শরীয়তী বিধানমালাকে বোঝানো হয়েছে। কেননা, শরীয়তের মাধ্যমে যাবতীয় বিশ্বাসগত ও কর্মগত মতবিরোধের মীমাংসা হয়ে যায়। অথবা মু’জ্েযা বা অলৌকিক ঘটনাবলীকে বোঝানো হয়েছে_ যদ্বারা সত্য ও মিথ্যা দাবীর ফয়সালা হয়। অথবা স্বয়ং তওরাতই এর অর্থ। কেননা, এর মধ্যেও মীমাংসাকারীর জন্য প্রয়োজনীয় উভয় গুণ ও বৈশিষ্ট্যের সমাবেশ রয়েছে। জ্ঞাতব্য ? এটা তাদের তওবার জ্রন্যে প্রস্তাবিত পদ্ধতির বর্ণনা অর্থাৎ, অপরাধিগণকে হত্যা করে দেয়া। আমাদের শরীয়তেও এমন কোন কোন অপরধের জন্য তওবা করা সত্বেও মৃত্যুদণ্ড বা শারীরিক দণ্ডের ব্যবস্থা রয়েছে। যেমন, ইচ্ছাক্ত হত্যার শাস্তি হত্যা। সাক্ষ্য দ্বারা প্রমাণিত যিনার (ব্যভিচার) শাস্তি ‘রজ্ম’ বা পাথর নিক্ষেপ করে হত্যা করা। তওবার দ্বারা এ শাস্তি থেকে অব্যাহতি নেই। বস্তুতঃ তারা এই নির্দেশ কার্যে পরিণত করেছিল বলে পরকালে দয়া ও করুণার অধিকারী হয়েছে। জ্ঞাতব্য £ ঘটনা এই -- যখন হযরত মুসা (আঃ) তূর-পর্বত থেকে তওরাত নিয়ে এসে বনী-ইসরাঈলের সামনে পেশ করে বললেন যে, এটা আল্লাহ্‌ প্রদত্ত কিতাব, তখন কিছুসংখ্যক উদ্ধত লোক বললো, যদি আল্লাহ্‌ স্বয়ং বলে দেন যে, এ কিতাব তার প্রদত্ত, তবে অবশ্যই আমাদের বিশ্বাস এসে যাবে। মূসা (আঃ) আল্লাহ্‌র অনুমতিক্রমে এতদুদ্দেশে তাদেরকে ত্র-পর্বতে যেতে বললেন। বনী-ইসরাঈলরা সত্তর জন লোককে মনোনীত করে হযরত মুসা (আঃ)-এর সংগে ত্র-পর্বতে পাঠাল। সেখানে পৌছে তারা আল্লাহ্‌র বাণী স্বয়ং শুনতে পেল। তখন তারা নতুন ভান করে বললো, শুধু কথা শুনে তো আমাদের তৃপ্তি হচ্ছে না-- আল্লাহই জানেন এ কথা কে বলছে। যদি আল্লাহ্‌কে দেখতে পাই, তবে অবশ্যই মেনে নেবো। কিন্তু যেহেতু এ মরজগতে আল্লাহ্‌কে দেখার ক্ষমতা কারো নেই, কাজেই এ ধৃষ্টতার জন্য তাদের উপর বজ্বুপাত হলো এবং সবাই ধ্বংস হয়ে গেল। তাদের এ ধ্বংস-প্রাপ্তির বর্ণনা পরবর্তী আয়াতে রয়েছে। জ্ঞাতব্য £ ‘মউত’ শব্দ দ্বারা পরিস্কার বুঝা যায় যে, তারা বজ্ুপাতের ফলে মৃত্যুবরণ করেছিল! তাদের পুনজীবিত হওয়ার ঘটনা এরূপ -- মূসা (আঃ) আল্লাহ্‌র দরবারে নিবেদন করলেন, বনী-ইসরাঈল এমনিতেই আমার প্রতি কু-ধারণা পোষণ করে থাকে। এখন তারা ভাববে যে, এ লোকগুলোকে কোথাও নিয়ে গিয়ে কোন উপায়ে আমিই স্বয়ং ধ্বংস করে দিয়েছি। সুতরাং আমাকে মেহেরবানীপূর্বক এ অপবাদ থেকে রক্ষা করুন। তাই আল্লাহ্‌ পাক দয়াপরবশ হয়ে তাদেরকে পুনজীবিত করে দিলেন। জ্ঞাতব্য £ উভয় ঘটনাই ঘটেছিল তীহ্‌ প্রান্তরে । তার বিস্তারিত বর্ণনা এই যে, বনী-ইসরাঈলের আদি বাসস্থান ছিল শাম দেশে। হযরত ইউসুফ (আঃ)-এর সময়ে তারা মিশরে এসে বসবাস করতে থাকে। আর ‘আমালেকা’ নামক এক জ্ঞাতি শাম দেশ দখল করে নেয়! ফেরআউনের ডুবে মরার পর যখন এরা শান্তিতে বসবাস করতে থাকে, তখন আল্লাহ্‌ করতে নির্দেশ দিলেন। বনী-ইসরাঈল এতদুদ্দেশে মিশর থেকে রওয়ানা হল। শামের সীমান্তে পৌোছার পর আমালেকাদের শৌর্য-বীর্যের কথা জেনে তারা সাহস হারিয়ে হীনবল হয়ে পড়লো এবং জেহাদ করতে পরিষ্কার অস্বীকৃতি জ্ঞাপন করলো। তখন আল্লাহ্‌ পাক তাদেরকে এ শাস্তি প্রদান করলেন, যাতে তারা একই প্রাস্তরে চল্লিশ বছর হতবুদ্ধি হয়ে দিক-বিদিক জ্ঞানশুন্যভাবে বিচরণ করতে থাকে। ঘরে ফেরা আর তাদের ভাগ্যে জ্ঞবোটেনি। এ প্রান্তর কোন বিশাল ভূ-খণ্ড ছিল না। ‘তীহ্‌’ প্রান্তর মিশর ও শাম দেশের মধ্যবর্তী দশ মাইল এলাকা বিশিষ্ট একটি ভূ-ভাগ। বর্ণিত আছে, এরা নিজেদের বাসস্থান মিশরে পৌছার জন্য সারাদিন চলার পর রাতে কোন মঞ্জিলে অবস্থান করত, কিন্তু ভোরে ওঠে দেখতে পেত-_ যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানেই রয়ে গেছে। এভাবে চল্লিশ বছর পর্যন্ত এ প্রান্তরে কিংকর্তব্যবিমুঢ় হয়ে শ্রান্ত ও ক্লাস্তভাবে বিচরণ করছিল। wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।