Contents তার এমন কোন কথা মেনে নেয়ার সৎসাহস থাকে না, যাকে সে তার উদ্দেশ্য সাধন ও সম্পাদলাভের পথে প্রতিবন্ধক বলে মনে করে। এসব বিষয় পরিশেষে গোটা সমাজের শাস্তি ও স্বস্তি বিঘৃত করে। গভীরভাবে চিন্তা করলে যশঁখ্যাতির মোহের অবস্থাও প্রায় একই রকম বলে পরিলক্ষিত হবে। এর ফলশ্রুতিস্বরূপ অহঙ্কার, স্বাথান্বেষা, অধিকার হরণ, ক্ষমতা লিগ্সা এবং এর পরিণতিতে রক্তক্ষয়ী যুদ্ধ ও অনুরূপ আরো অগণিত অমানবিক সমাজবিরোধী ও নৈতিকতা বিবর্জ্জিত দাঙ্গা-হাঙ্গামার উৎপত্তি ঘটে, যা পরিণামে গোটা বিশ্বকে নরকে পরিণত করে দেয়। এই উভয় ব্যাধির প্রতিকার কোরআন পাক এ ভাবে উপস্থাপন করেছে_ বলা হয়েছে 35.8155 (তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর)। অর্থাৎ, ধৈর্য ধারণ করে ভোগ-বিলাস ও প্রবৃত্তির কামনা-বাসনাকে বশীভূত করে ফেলো। তাতে সম্পদপ্রীতি হাস পাবে। কেননা, সম্পদ বিভিন্ন আস্বাদ ও কামনা-বাসনা চরিতার্থ করার মাধ্যম বলেই ধন-প্রেমের উদ্ভব হয়। যখন এসব আস্বাদ ও কামনা-বাসনার অন্ধ অনুসরণ পরিহার করতে দৃঢ়-সংকল্প হবে, তখন প্রাথমিক অবস্থায় খানিকটা কষ্ট বোধ হলেও ধীরে ধীরে এসব কামনা যথোচিত ও ন্যায়সঙ্গত পর্যায়ে নেমে আসবে এবং ন্যায় ও মধ্যমপন্থা তোমাদের স্বভাব ও অভ্যাসে পরিণত হবে। তখন আর সম্পদের প্রাচূর্যের কোন আবশ্যকতা থাকবে না। সম্পদের মোহও এতে প্রবল হবে না যে, নিজ্ৰস্ব লাভ-ক্ষতির বিবেচনা ও নেশা তোমাকে অন্ধ করে দেবে। আর নামায দ্বারা যশ-খ্যাতির আকর্ষণও দমে যাবে। কেননা, নামাযের মধ্যে আভ্যন্তরীণ ও বাহ্যিক সব ধরনের বিনয় ও নম্বতাই বিদ্যমান। যখন যথা নিয়মে ও যথাযথভাবে নামায আদায় করার অভ্যাস গড়ে উঠবে, তখন সর্বক্ষণ আল্লাহ্ পাকের সামনে নিজের অক্ষমতা ও ক্ষুদ্রতার ধারণা বিরাজ করতে থাকবে। ফলে অহঙ্কার, আত্মস্তরিতা ও মান-মর্যাদার মোহ হাস পাবে। বিনয়ের নিগুঢ় তত্ব? ৫&3 (কিন্তু বিনয়ীদের পক্ষে মোটেও কঠিন নয়।) কোরআন ও সুন্নাহয় যেখানে £৮ বা বিনয়ের প্রতি উৎসাহ প্রদানের বর্ণনা রয়েছে, সেখানে এর অর্থ অক্ষমতা ও অপারগতাজনিত সেই মানসিক অবস্থাকেই বোঝানো হয়েছে, যা আল্লাহ্ পাকের মহত্ব ও শ্রেষ্ঠত্ব এবং তার সামনে নিজের ক্ষুদ্তা ও দীনতার অনুভূতি থেকে সৃষ্টি হয়। এর ফলে এবাদত-উপাসনা সহজতর হয়ে যায়। কখনও এর লক্ষণাদি দেহেও প্রকাশ পেতে থাকে। তখন সে শিষ্টাচারসম্পন্ন বিন্ন ও কোমলমন বলে পরিদৃষ্ট হয়। যদি হৃদয়ে খোদাভীতি ও নম্বতা না থাকে, মানুষ বাহ্যিকভাবে যতই শিষ্টাচারের অধিকারী ও বিনম্ হোক না কেন, প্রকৃত প্রস্তাবে সে বিনয়ের অধিকারী হয় না। বিনয়ের লক্ষণাদি ইচ্ছাকৃতভাবে প্রকাশ করাও বাঞ্ছনীয় নয়। হযরত ওমর (রাঃ) একবার এক যুবককে নতশিরে বসে থাকতে দেখে বললেন, ‘মাথা উঠাও, বিনয় হৃদয়ে অবস্থান করে।’ হযরত ইব্রাহীম নখয়ী (রাঃ) বলেন যে, মোটা কাপড় পরা, মোটা খাওয়া এবং মাথা নত করে থাকার নামই বিনয় নয়। [৮ বা বিনয় অর্থ 5১> বা অধিকারের ক্ষেত্রে ইতর-ভদ্র নির্বিশেষে সবার সংগে একই রকম ব্যবহার করা এবং আল্লাহ্ পাক তোমার উপর যা ফরয করে দিয়েছেন তা পালন করতে গিয়ে হৃদয়কে শুধু তারই জন্য নিদিষ্ট ও কেন্দ্রিভূত করে নেয়া। সারকথা_ ইচ্ছাক্তভাবে কৃত্রিম উপায়ে বিনয়ীদের রূপ ধারণ করা শয়তান ও প্রবৃত্তির প্রতারণা মাত্র । আর তা অত্যন্ত নিন্দনীয় কাজ্ধ। অবশ্য যদি অনিচ্ছাকৃত ভাবে এ অবস্থার সৃষ্টি হয়, তবে তা ক্ষমার্হ । জ্ঞাতব্য £ (+ এর সাথে সাথে অপর একটি শব্দ +2 - ও ব্যবহৃত হয়। কোরআন করীমের বিভিন্ন জায়গায় তা রয়েছে। এ শব্দ দু’টি প্রায় সমার্থক। কিন্ত (> শব্দ মূলতঃ কণ্ঠ ও দৃষ্টির নিযনমুখিতা ও বিনয় প্রকাশার্থ ব্যবহৃত হয়_ যখন তা কৃত্রিম হবে না বরং অন্তরের ভীতি ও নমৃতার ফলশ্রুতিস্বরূপ হবে। কোরআন করীমে আছে ৩৯%%.2 ৩553 (শব্দ নীচু হয়ে গেল)। এবং [= শব্দে দৈহিক ও বাহ্যিক বিনয় ও ক্ষদ্রতাকে বোঝায়। কোরআন করীমে আছে $2 ঠা ৩% &35- (অতঃপর তাদের কীধ তার সামনে ঝুঁকিয়ে দিল।) নামাষে বিনয়ের ফেকাহ্গত মর্যাদা £ নামাযে (৮ বিনয়ের তাকীদ বার বার এসেছে । এরশাদ হয়েছে. 35182419351 (আমার স্বরণে নামায প্রতিষ্ঠা কর)। এবং একথা স্পষ্ট যে, ২-4৫ অমনোযোগিতা স্নরণের পরিপন্থী। যে ব্যক্তি আল্লাহ্ থেকে J; (অমনোযোগী) সে আল্লাহ্কে স্মরণ করার দায়িত্ব পালন করতে সমর্থ নয়। এক আয়াতে এরশাদ হয়েছে, ০295 (এবং অষনোযোগীদের অন্তর্ভুক্ত হয়ো না)। রসূলুল্লাহ্ (সাঃ) এরশাদ করেছেন নামায বিনয় ও ক্ষুদ্তা প্রকাশ ছাড়া কিছুই নয়। অন্য কথায়, অস্তরে বিনয় ও ক্ষুদ্তাবোধ না থাকলে তা নামাযই নয়। অপর এক হাদীসে আছে যার নামায তাকে অশ্লীলতা ও গিত কাজ থেকে বিরত না রাখে, সে আল্লাহ্র রহমত থেকে দুরে সরে যেতে থাকে। আর গাফেল বা অমনোযোগীর নামায তাকে অশ্লীলতা ও গহিত কাজ থেকে বিরত রাখতে পারে না। এ থেকে বুঝা গেল, যে লোক অন্যমনস্ক হয়ে নামায পড়ে, সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যেতে থাকে। ইমাম গাযালী (রাঃ) উল্লেখিত আয়াত ও রেওয়ায়েতসমূহ এবং অন্যান্য প্রমাণাদির উদ্ধৃতি দিয়ে এরশাদ করেছেন, এগুলোর দ্বারা বুঝা যায় যে, (+ বা বিনয় নামাযের শর্ত এবং নামাযের বিশুদ্ধতা এরই উপর নির্ভরশীল। হযরত মু’ আয ইবনে জাবাল (রাঃ), সুফিয়ান সওরী ও হাসান বসরী (রাঃ) প্রমুখের অভিমত এই যে, খুশু বা বিনয় ব্যতীত নামায আদায় হয় না, বরং তা ভংগ হয়ে যায়। কিন্তু ইমাম চতুষ্টয় এবং অধিকাংশ ফকীহগণের মতে ‘খুশু’ নামাযের শর্ত না হলেও তীরা একে নামাযের রূহ বা আত্মা বলে মস্তব্য করে এ শর্ত আরোপ করেছেন যে, তকবীরে-তাহরীমার সময় বিনয়সহ মনের একাগ্রতা বজায় রেখে আল্লাহর উদ্দেশে নামাযের নিয়ত করতে হবে। পরে যদি খুশু বিদ্যমান না থাকে তবে যদিও সে নামাযের অতটুক্ অংশের সওয়াব লাভ করবে না যে অংশে খুশু উপস্থিত ছিল না, তবে ফেকাহ্ অনুযায়ী তাকে নামায পরিত্যাগকারীও বলা চলবে না এবং নামায পরিত্যাগকারীর উপর যে শাস্তি প্রযোজ্য, তার জন্য সে শাস্তিবিধানও করা যাবে না। খুশুহীন নামাযও সম্পূর্ণ নিরর্থক নয় £ সবশেষে ‘খুণ্ড'র এ অসাধারণ গুরুত্ব সত্বেও মহান পরওয়ারদেরগারের দরবারে আমাদের এই কামনা যেন অন্যমনস্ক ও গাফেল নামাযীও সম্পূর্ণভাবে নামায পরিত্যাগকারীর পর্যায়ভুক্ত না হয়। কেননা, যে অবস্থায়ই হোক সে অস্তুতঃ ফরয আদায়ের পদক্ষেপ নিয়েছে এবং সামান্য সময়ের জন্য হলেও অন্তরকে যাবতীয় আকর্ষণ থেকে মুক্ত করে আল্লাহ্র প্রতি নিয়োজিত করেছে! কমপক্ষে নিয়তের সময় শুধু সে আল্লাহ্ পাকেরই wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।