Contents ৩৭ সুরা আল বাক্ধারা আদায়ের নির্দেশ দেয়া হয়েছে। এ হুকুমটি কোন ধরনের? এ ব্যাপারে ওলামা ও ফকীহগণের মধ্যে মতভেদ রয়েছে। সাহাবা (রাঃ), তাবেয়ীন এবং ফুকাহাদের মধ্যে একদল জামাতকে ওয়াজেব বলেছেন এবং তা পরিত্যাগ করাকে কঠিন পাপ বলে অভিহিত করেছেন। কোন কোন সাহাবা (রাঃ) তো শরীয়তসম্মত ওযর ব্যতীত জামাতহীন নামায জায়েয নয় বলেও মস্তব্য করেছেন। যারা জমাত ওয়াজিব হওয়ার প্রবক্তা এ আয়াতটি তাদের দলীল। অধিকাংশ ওলামা, ফুকাহা, সাহাবা ও তাবেঈনের মতে জামাত হল সুনৃতে মোয়াক্কাদাহ্। কিন্তু ফজরের সুন্নতের ন্যায় সর্বাধিক তাকীদপূর্ণ সুননত ৷ ওয়াজিবের একেবারে নিকটবর্তী। আমলহীন উপদেশ প্রদানকারীর নিন্দা? $৮৫১4 £32353 (তোমরা অন্যেকে সৎকাজের নির্দেশ দাও, অথচ নিজেদেরকে ভুলে বস।) এ আয়াতে ইহুদী আলেমদেরকে সম্বোধন করা হয়েছে। এতে তাদেরকে ভসনা করা হচ্ছে যে, তারা তো নিজেদের বন্ধু বান্ধব ও আত্মীয়-স্বজনকে মুহাম্মদ (সাঃ)- এর অনুসরণ করতে এবং ইসলামের উপর স্থির থাকতে নির্দেশ দেয়। ( এ থেকে বুঝা যায়, ইহুদী আলেমগণ দ্বীন ইসলামকে নিশ্চিতভাবে সত্য বলে মনে করত!) নিজেরা প্রবৃত্তির কামনার দ্বারা এমনভাবে প্রভাবিত ছিল যে, ইসলাম গ্রহণ করতে কখনো প্রস্তুত ছিল না। কিন্তু যারাই অপরকে পুণ্য ও মঙ্গলের প্রেরণা দেয়, অথচ নিজের ক্ষেত্রে তা কার্যে পরিণত করে না, প্রকৃত প্রস্তাবে তারা সবাই ভর্সনা ও নিন্দাবাদের অন্তর্ভুক্ত। এ শ্রেণীর লোকদের সম্পর্কে হাদীসে করুণ পরিণতি ও ভয়ঙ্কর শাস্তির প্রতিশ্রুতি রয়েছে। হযরত আব্বাস (রাঃ) থেকে বর্ণিত আছে, হুযূর (সাঃ) এরশাদ করেন, মে’ রাজের রাতে আমি এমন কিছুসংখ্যক লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম, যাদের জিহ্বা ও ঠোট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছিল! আমি জিবরাঈল (আঃ)-কে জিজ্ঞেস করলাম, এরা কারা? জিবরাঈল বললেন, এরা আপনার উম্মতের পার্থিব স্বার্থপৃজারী উপদেশদানকারী-_ যারা অপরকে তো সৎকাজের নির্দেশ দিত, কিন্তু নিজের খবর রাখত না।-- (কুরতুবী) নবী করীম (সাঃ) এরশাদ করেছেন, কতিপয় জান্বাতবাসী কতক নরকবাসীকে অগ্ন্দগু হতে দেখে জিজ্ঞেস করবেন যে, তোমরা কিভাবে সৎকাজের দৌলতেই জ্ঞান্নাত লাভ করেছি, যা তোমাদেরই কাছে শিখেছিলাম? দোযখবাসীরা বলবে, আমরা মুখে অবশ্য বলতাম কিন্ত নিঞ্জে তা কাজে পরিণত করতাম না। পাপী ওয়ায়েজ্জ উপদেশ প্রদান করতে পারে কিনা $ উল্লেখিত বর্ণনা থেকে একথা যেন বোঝা না হয় যে, কোন আমলহীন বিরুদ্ধাচারীর পক্ষে অপরকে উপদেশ দান করা জ্বায়েয নয় এবং কোন ব্যক্তি যদি কোন পাপে লিপ্ত থাকে, তবে সে অপরকে উক্ত পাপ থেকে বিরত থাকার উপদেশ দিতে পারে না! কারণ, সৎকাজের জন্য ভিন্ন নেকী ও সৎকাজের প্রচার-প্রসারের জন্য পৃথক ও স্বতস্ত্র নেকী। আর এটা সুস্পষ্ট যে, এক নেকী পরিহার করলে অপর নেকীও পরিহার করতে হবে এমন কোন কথা নেই৷ যেমন, কোন ব্যক্তি নামায না পড়লে অপরকেও নামায পড়তে বলতে পারবে না, এমন কথা নয়! অনুরাপভাবে কোন ব্যক্তি নামায না পড়লে রোযাও রাখতে পারবে না, এমন কোন কথা নেই। তেমনিভাবে কোন অবৈধ কান্ডে লিপ্ত হওয়া ভিন্ন পাপ এবং নিজের অধীনস্থ লোকদিগকে এঁ অবেধ কাজ থেকে বারণ না করা পৃথক পাপ। একটি পাপ করেছে বলে অপর পাপও করতে হবে এমন কোন বাধ্য বাধকতা নেই। যদি প্রত্যেক মানুষ নিজে পাপী বলে সৎকাজের নির্দেশ দান ও অসৎ কাজ থেকে বাধাদান করা ছেড়ে দেয় এবং বলে যে, যখন সে নিজে নিষ্পাপ হতে পারবে, তখনই অপরকে উপদেশ দেবে, তাহলে ফল দাড়াবে এই যে, কোন তবলীগকারীই অবিশষ্ট থাকবে না। কেননা, এমন কে আছে, যে পরিপূর্ণ নিষ্পাপ? হযরত হাসান (রাঃ) এরশাদ করেছেন শয়তান তো তাই চায় যে, মানুষ এ ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তাবলীগের দায়িত্ব পালন না করে বসে থাক। মূল কথা এইযে, 055 A SMG (তোমরা কি অপরকে সৎকাজের নির্দেশ দাও এবং নিজেদেরকে ভুলে বস?) আয়াতের অর্থ এই যে, উপদেশদানকারী (ওয়ায়েজকে) আমলহীন থাকা উচিত নয়। এখন প্রশ্ন হতে পারে, ওয়ায়েজ কিংবা ওয়ায়েজ্জ নয় এমন কারো পক্ষেই যখন আমলহীন থাকা জায়েয নয়, তাহলে এখানে বিশেষভাবে ওয়ায়েজের কথা উল্লেখ করার প্রয়োজনীয়তা কি? উত্তর এই যে, বিষয়টি উভয়ের জন্য নাজায়েয, কিন্তু ওয়ায়েজ বহির্ভূতদের তুলনায় ওয়ায়েজের অপরাধ অধিক মারাত্মক। কেননা, ওয়ায়েজ্র অপরাধকে অপরাধ মনে করে জেনেশুনে করছে। তার পক্ষে এ ওযর গ্রহণযোগ্য নয় যে, এটা যে অপরাধ তা আমার জ্বানা ছিল না। অপরপক্ষে ওয়ায়েয বহির্ভুত মূৰ্খদের অবস্থা সম্পূর্ণ বিপরীত । এছাড়া ওয়ায়েজ ও আলেম যদি কোন অপরাধ করে, তবে তা হয় ধর্মের সাথে এক প্রকারের পরিহাস। হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত আছে, হুযূর (সাঃ) এরশাদ করেন, কেয়ামতের দিন আল্লাহ্ পাক অশিক্ষিত লোকদেরকে যত ক্ষমা করবেন, শিক্ষিতদেরকে তত ক্ষমা করবেন না। দু’টি মানসিক ব্যাধি ও তার প্রতিকার £? সম্পদ-প্রীতির ও যশ-খ্যাতির মোহ এমন ধরনের দু’টি মানসিক ব্যাধি যদ্দরুন ইহলৌকিক ও পারলৌকিক উভয় জীবনই নিজ্রত ও অসার হয়ে পড়ে। গভীরভাবে চিন্তা করলে বুঝা যাবে যে, মানবেতিহাসে এযাবৎ যতগুলো মানবতা বিধ্বংসী যুদ্ধ সংঘটিত হয়েছে এবং যত বিশৃংখলা ও অশাস্তি বিস্তার লাভ করেছে, সেগুলোর উৎপত্তিই হয়েছিল উল্লেখিত এ দু’টি ব্যাধি থেকে। সম্পদ প্রাপ্তির পরিণতি ও ফলাফল £ (১) অর্থগৃধৃতা ও কৃপণতার অন্যতম জাতীয় ক্ষতির দিক হল এই যে, তার সম্পদ জাতির কোন উপকারে আসে না। দ্বিতীয় ক্ষতিটি তার ব্যক্তিগত । এ প্রকৃতির লোককে সমাজে কখনও সু-নজরে দেখা হয় না। (২) স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতা £ তার সম্পদলিপ্সা পূরণার্থ জিনিসে ভেজাল মেশানো, মাপে কম দেয়া, মজুদদারী, মুনাফাথোরী, প্রবঞ্চনা-প্রতারণা প্রভৃতি ঘৃণ্য পদ্থা অবলম্বন তার মজ্জাগত হয়ে যায়। স্বার্থ চরিতার্থ করতে গিয়ে সে অপরের রক্ত নিংড়ে নিতে চায়। পরিশেষে পূজিপতি ও মজুরদের পারস্পারিক বিবাদের উৎপত্তি হয়। (৩) এমন লোক যত সম্পদই লাভ করুক, কিন্ত আরো অধিক উপার্জ্জনের চিন্তা তাকে এমনভাবে পেয়ে বসে যে, অবকাশ ও অবসর বিনোদনের সময়েও তার একই ভাবনা থাকে যে, কিভাবে তার পুঁজি আরো বৃদ্ধি পেতে পারে। ফলে যে সম্পদ তার সুখ-সাচ্ছন্দ্যের মাধ্যমে পরিণত হতে পারত, তা পরিণামে তার জীবনের জন্য কাল হয়ে দীড়ায়! (৪) সত্য কথা যত উজ্বল হয়েই সামনে উদ্ভাসিত হোক না কেন, wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।