Contents ort সুরা আল নয নর্বেও সৃষ্ট জীবের জ্ঞান ও দৃষ্টি থেকে উহ্য রয়েছে। 50493 - এর অর্থ এই দাড়াল যে, অদৃশ্য বিষয়ের ভাণ্ডার আল্লাহরই কাছে রয়েছে! কাছে থাকার অর্থ মালিকানায় ও করায়ত্ত থাকা। উদ্দেশ্য এই যে, অদৃশ্য বিষয়ের ভাণ্ডারসমূহের জ্ঞান তার ব্রায়ত্ব এবং সেগুলোকে অস্তিত্ব দান করা অর্থাৎ, কখন কতটুকু অস্তিত্ব নাভ করবে -__তাও তার সামর্থ্যের অন্তর্গত। কোরআন পাকের অন্য আয়াতে বলা হয়েছে £ eT EE GRE প্রত্যেক বস্তু একটি বিশেষ পরিমাণে অবতীর্ণ করি। মোটকথা এই যে, এ বাক্য দ্বারা আল্লাহ্ তাআলার নজিরবিহীন জ্রানগত পরাকাণ্ঠাও প্রমাণিত হয়েছে এবং সামর্থ্যগত পরাকাষ্ঠাও। আরও প্রমাণিত হয়েছে যে, এ জ্ঞান ও সামর্থ্য একমাত্র আল্লাহ্ তাআলার বৈশিষ্্য। এ গুণ অন্য কেউ অর্জন করতে পারে না। আরবী ব্যাকরণের নিয়মানুযায়ী ১০ শব্দটি অগ্নে উল্লেখ করে এ বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। পরবর্তী বাক্যে এ ইঙ্গিতকে সুস্পষ্ট উক্তিতে রূপান্তরিত করে পুরোপুরি হৃদয়ঙ্গম করানোর জন্যে বলা হয়েছে? 253 _অর্থাৎ, অদৃশ্য বিষয়ের এসব ভাণ্ডার সম্পর্কে আল্লাহ্ ছাড়া কেউ অবহিত নয়। তাই এ বাক্য দ্বারা দু’টি বিষয় প্রমাণিত হয়েছে £ (এক) আল্লাহ্ তাআলার পরিব্যাপ্ত জ্ঞানের মাধ্যমে সব অদৃশ্য বিষয়ে জ্ঞাত হওয়া ও পরিপূর্ণ শক্তি-সামর্থ্যের মাধ্যমে সব অদৃশ্য বিষয়ের উপর সামর্থ্যবান হওয়া এবং (দুই) তাকে ছাড়া অন্য কোন সৃষ্ট বস্তুর এরূপ জ্ঞান ও সামর্থ্য অৰ্দ্জিত না হওয়া! কোরআনের পরিভাযায় 4% শব্দের অর্থ পূর্বে তফসীরে মাযহারীর বরাত দিয়ে বর্ণিত হয়েছে। অর্থাৎ, যেসব বিষয় এখন পর্যন্ত অস্তিত্ব লাভ করেনি কিংবা অস্তিত্ব লাভ করলেও কোন সৃষ্টজীব সে সম্পর্কে জ্ঞাত হতে পারেনি। এ অর্থের প্রতি লক্ষ্য রাখলে অদৃশ্য বিষয়ের প্রশ্রে জনসাধারণের মনে বাহ্যদৃষ্টিতে যেসব প্রশ্ব দেখা দেয়, তা আপনা-আপনিই দূর হয়ে যাবে। কিন্তু -=+ শব্দ দ্বারা মানুষ সাধারণতঃ আভিধানিক অর্থ বুঝে। ফলে ঘে বস্তু আমাদের জ্ঞান ও দৃষ্টির অস্তরালে, তাকেও সাধারণ মানুষ বলে দেয়, যদিও অন্যদের. কাছে সে সম্পর্কে জ্ঞান অর্জনের উপকরণাদি বিদ্যমান থাকে। এর ফলে নানাবিধ প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠে। উদাহরণতঃ জ্যোতি বিদ্যা, ভবিষ্যৎকথন বিদ্যা, গণনবিদ্যা কিংবা হস্ত-রেখা বিদ্যা দ্বারা ভবিষ্যৎ ঘটনাবলীর জ্ঞান অর্জন করা হয় অথবা ‘কাশফ ও এলহাম’ (অল্লাহ্ প্রকাশিত সত্য স্বীয় প্রেরণা) দ্বারা কেউ কেউ ভবিষ্যৎ ঘটনাবলী জেনে ফেলে অথবা মৌসুমী বায়ুর গতি-প্রকৃতি দেখে আবহাওয়া বিশেষজ্ঞরা ঝড় বৃষ্টি সম্পর্কে তবিষ্যৎদ্বালী করে এবং তা অনেকাংশে সত্যেও পরিণত হয়_ এসব বিষয় জনসাধারণের দৃষ্টিতে ‘এলমে গায়ব’ তথা অদৃশ্য বিষয়ে জ্ঞান। তাই আলোচ্য আয়াত সম্পর্কে প্রশ্ন দেখা দেয় যে, কোরআন পাক ‘এলমে-গায়ব’-কে আল্লাহ্ তাআলার বৈশিষ্ট্য বলেছে, অথচ চাক্ষুষ দেখা যায় যে, অন্যরাও তা অর্জন করতে পারে। উত্তর এই মে, আল্লাহ্ তাআলা ‘কাশফ্ ও এলহামের’ মাধ্যমে যদি NAICS’ 502 TITS bi rw ) ULE JESS YAS কোন বান্দাকে কোন ভবিষ্যৎ ঘটনা বলে দেন, তবে কোরআনের পরিভাষায় তাকে ‘এলমে গায়ব’ বলা যায় না। এমনিভাবে উপকরণ ও যস্ত্রাদির মাধ্যমে যে জ্ঞান অর্জন করা হয়, তাও কোরআনী পরিভাষা অনুযায়ী ‘এলমে-গায়ব’ নয়, যেমন আবহাওয়া বিভাগের খবর কিংবা নাড়ি দেখে রোগীর শারীরিক অবস্থা বলে দেয়া। কারণ, আবহাওয়া বিভাগ কিংবা কোন হাকীম-ডাক্তার এসব খবর দেয়ার সুযোগ তখনই পায়, যখন এসব ঘটনার উপকরণ সৃষ্টি হয়ে প্রকাশ পায়। তবে ব্যাপকভাবে প্রকাশ পায় না। যন্ত্রপাতির মাধ্যমে বিশেষজ্ঞদের দৃষ্টিতে প্রকাশ পায় কিন্ত জনসাধারণ অজ্ঞ থাকে। এরপর উপকরণ যখন শক্তিশালী হয়ে যায়, তখন সবার দৃষ্টিতেই ব্যাপকভাবে প্রকাশ পায়। এ কারণেই আবহাওয়া বিভাগ একমাস দু’মাস পর যে বৃষ্টি হবে, তার খবর আজ দিতে পারে না। কেননা, এখনও পর্যন্ত এ বৃষ্টির উপকরণ সৃষ্টি হয়ে প্রকাশ পায়নি। এমনিভাবে কোন হাকীম -ডাক্তার আজ নাড়ী দেখে বৎসর-দুই বছর পূর্বে কিংবা পরে সেবনকৃত ওষুধ কিংবা পথ্যের সন্ধান দিতে পারে না। কারণ, স্বভাবতঃ এর কোন ক্রিয়া নাড়ীতে থাকে না। মোটকথা, চিহ্ন ও লক্ষণাদি দেখেই এসব বিষয়ের অস্তিত্বের খবর দেয়া হয় লক্ষণাদি ও উপকরণ প্রকাশ পাওয়ার পর আর সেগুলো অদৃশ্য বিষয় থাকে না, বরং প্রত্যক্ষ বিষয়ে পরিণত হয়। তবে সুক্ষ্ম হওয়ার কারণে ব্যাপকভাবে প্রত্যক্ষ করা যায় না; শক্তিশালী হয়ে উঠার পরই সবার চোখে ফুটে উঠে। এতদ্্যতীত উপরোক্ত উপায়ে যে জ্ঞান অর্জিত হয়, তা সবকিছু সত্ত্বেও অনুমানের অতিরিক্ত কিছু নয়। এল্ম বলা হয় নিশ্চিত জ্ঞানকে, তা এগুলোর কোনটির মাধ্যমেই অর্জিত হয় না। তাই এসব খবর ভ্রান্ত হওয়ার ঘটনাও বিরল নয়। জ্যোতিবিঞ্ঞানে যেসব বিষয় হিসাবের সাথে সম্পর্কযুক্ত তা জানা এল্ম বটে, কিন্ত ‘গায়ব’ নয়। যেমন হিসাব করে কেউ বলে দেয় যে, আজব পাচটা একচল্লিশ মিনিটে সূর্যোদয় হবে কিংবা অমুক মাসের অমুক তারিখে চন্দ্রগ্ৃহণ অথবা সূর্যগ্রহণ হবে। বলাবাহুল্য, একটি ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর গতি হিসাব করে সময় নিদিষ্ট করা এমনই যেমন আমরা কোন রেলগাড়ী কিংবা উড়োজাহাজের স্টেশনে কিংবা বিমান বন্দরে পৌছার খবর দিয়ে দেই। এছাড়া জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে খবর জ্বানার যে দাবী করা হয়, তা প্রতারণা বৈ কিছুই নয়। একশটি মিথ্যার ভিতর থেকে একটি সত্য বেরিয়ে আসা আদৌ পাণ্ডিত্য নয়। গর্ভস্থ ্রাণ পুত্ৰ না কন্যা, এ সম্পর্কেও বিশেষজ্ঞরা মস্তব্য করতে ছাড়ে না। কিন্তু অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে, এটিও নিছক অনুমান ছাড়া কিছু নয়! শতকরা দু’চার ক্ষেত্রে নির্ভুল হয়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার। কোন জ্ঞান ও পাণ্ডিত্যের সাথে এর কোন সম্পর্ক নেই। এক্সরে মেশিন আবিষ্কৃত হওয়ার পর অনেকেই মনে করেছিল, এবার এর মাধ্যমে গর্ভস্থ সম্তান পুত্র কি কন্যা জঞানা যাবে। কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে, এক্ষেত্রে এক্সরে যস্ত্রপাতিও ব্যর্থ । মোটকথা, কোরআনের পরিভাষায় যাকে ‘গায়ব’ বা অদৃশ্য বলা হয়, তা অল্লাহ্ ছাড়া কারও জ্বানা নেই। পক্ষান্তরে উপকরণ ও যন্ত্রপাতির মাধ্যমে মানুষ স্বভাবতঃ যেসব বিষয়ের জ্ঞান অর্জন করে, তা প্রকৃত পক্ষে “গায়ব’ নয়; যদিও ব্যাপকভাবে প্রকাশ না পাওয়ার দরুন তাকে ‘গায়ব’ বলেই অভিহিত করা হয়। wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।