তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents oe বু be এলো করে দেখালেও আমার মুসলমান হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আশ্চর্যের বিষয় এই যে, এতসব কথার পরও লোকটি মুসলমান হিল! শুধু তাই নয়, ইসলামের গাজী হয়ে তায়েফ যুদ্ধে শাহাদতও গ্লণকরেছিল। জাতির এহেন অন্যায়, হঠকারিতাপূর্ণ দাবী-দাওয়া এবং উপহাসের ভক্তে কথাবার্তা পিতা-মাতার চাইতে অধিক সেনৃহশীল রসুলে করীম (%ট)-এর অস্তরকে কতটুকু ব্যথিত করেছিল, তার সঠিক অনুমান আমরা কলাত পারি না। শুধু এ ব্যক্তি হয়ত তা অনুভব করতে পারে, যে জ্বাতির ' গল ও কল্যাণ চিন্তাকে রসুলুল্লাহ (সাঃ)-এর মত জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। তৃতীয় আয়াত অবতরণেরও একটি ঘটনা রয়েছে। পূর্বোল্লেখিত ্রবদুল্লাহ ইবনে আবী উমাইয়া, নযর ইবনে হারেস এবং নওফেল ইবনে খালেদ একবার একত্রিত হয়ে রসূলুল্লাহ (সাঃ)-এর কাছে উপস্থিত হয় এবংবলে £ আমরা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করব যদি আপনি আকাশ থেকে একটি গ্রন্থ নিয়ে আসেন। গ্রন্থের সাথে চারজ্জন ফেরেশতা এসে সাক্ষ্য দিবে যে, এ গ্রন্থ আল্লাহ্র পক্ষ থেকেই এসেছে এবং আপনি আল্লাহর রসুল । আন্লাহ তাআলার পক্ষ থেকে এর এক উত্তর এই যে, গাফেলরা এসব দাৰী-দাওয়া করে মৃত্যু ও ধ্বংসকেই ডেকে আনছে। কেননা, আল্লাহ্র আইন এই যে, কোন জ্ঞাতি কোন পয়গমূরের কাছে যখন বিশেষ কোন মো’জেযা দাবী করে এবং আল্লাহ্‌ তাআলার পক্ষ থেকে তাদের দাবী পূরণ করে দেওয়া হয়, তখন ইসলাম গ্রহণে সামান্য দেরীও সহ্য করা হয় না। ব্যাপক আযাবের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। মক্কাবাসীরাও এ দাবী সদুদ্দেশ্য প্রণোদিত হয়ে করছিল না যে, তা মেনে নেয়ার আশা করাযেত। তাই বলা হয়েছে $ PHAM SESS অর্থাৎ, আমি যদি তাদের চাহিদা মত মো’ জেযা দেখানোর জন্যে ফেরেশতা পাঠিয়ে দেই তবে মো’জ্জেযো দেখার পরও বিরুদ্ধাচরণ করলে আল্লাহ্‌ পক্ষ থেকে ধ্বংসের নির্দেশ জারি হয়ে যাবে। এরপর তাদেরকে বিন্দুমাত্রও অবকাশ দেওয়া হবে না। কাজেই তাদের বুঝে নেওয়া উচিত যে, তাদের চাওয়া মো’জ্জেযা প্রকাশ না করলে তাদেরই মঙ্গল। এরই দ্বিতীয় উত্তর চতুর্থ আয়াতে অন্যভাবে দেওয়া হয়েছে। বলা হয়েছে এরা ফেরেশতা অবতারণের দাবী করে অদ্ভুত বোকাষির পরিচয় দিচ্ছে। কেননা, ফেরেশতা যদি আসল আকার-আকৃতিতে সামনে আসে, তবে ভয়ে মানুষের অস্তরাত্মা কাঠ হয়ে যাবে। এমনকি, আতঙ্কগ্রস্ত হয়ে তৎক্ষণাৎ প্রাণবায়ু বের হয়ে যাবার আশঙ্কাও রয়েছে। পক্ষাস্তরে যদি মানবাকৃতি ধারণ করে ফেরেশতা সামনে আসে, যেমন জিবরাঈল বহুবার মহানবী (সাঃ)-এর কাছে এসেছেন, তবে তারা তাকে একজন মানুষই মনে করবে এবং তাদের আপত্তি পূর্বাবস্থায়ই বহাল থাকবে। এসব হঠকারিতাপুর্ণ কথাবার্তার উত্তর দেওয়ার পর পঞ্চম আয়াতে নবী করীম (সাঃ)-এর সাস্ববনার জ্রন্যে বলা হয়েছে £ স্বজাতির পক্ষ থেকে আপনি যে উপহাস, ঠাট্রা-বিদ্রপ ও যাতনা ভোগ করছেন, তা শুধু আপনারই বেশিষ্ট নয়, আপনার পূর্বেও সব পয়গম্বরকে এমনি হৃদয়বিদারক ও প্রাণঘাতি ঘটনাবলীর সম্মুখীন হতে হয়েছে। কিন্তু তারা সাহস হারায়নি। পরিণামে বিদ্রপকারী জাতিকে সে আযাবই পাকড়াও করেছে, যাকে নিয়ে তারা ঠাট্রা-বিদ্রপ করত। মোটকথা এই যে, আল্লাহর বিধানাবলী প্রচার করাই আপনার কাজ্জ। এ দায়িত্ব পালন করে আপনি দায়মুক্ত হয়ে যান। কেউ তা গ্রহণ করল কি না তা দেখাশোনা করা আপনার দায়িত্বে নয়। তাই এতে মশগুল হয়ে আপনি অস্তরকে ব্যথিত করবেন। wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।