তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents কিন্তু তাদের অস্তরে ঈমান ছিল না এবং নির্দেশাবলী অনুসরণের আস্তরিক কোন প্রেরণাও ছিল না। তাদের মধ্যে যা কিছু ছিল, সবই ছিল লোক দেখানো। তবে বাহ্যিক ক্রিয়াকর্মের উপরই জাগতিক বিচার নির্ভরশীল। যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবী করে, খোদায়ী নির্দেশাবলী অনুসরণ করে এবং ইসলাম ও ঈমান বিরোধী কোন কথা ও কর্মে জড়িত হয় না, নবী-রসূলগণ তাকে ‘ঈমানদার ও সৎকর্মী’ বলতে বাধ্য ছিলেন; সে অস্তরে খাটি ঈমানদার কিংবা মুমাফেক যাই হোক। এ কারণেই রসূলুল্লাহ্‌ (সাঃ) বলেনঃ অর্থাৎ, আমরা তো বাহ্যিক কাজকর্ম দেখে বিচার করি। অস্তনিহিত গোপনভেদের মালিক হচ্ছেন আল্লাহ্‌ তাআলা। এ বিধান অনুযায়ী দুনিয়াতে আশ্বিয়া (আঃ) ও তাদের উত্তরাধিকারী আলেমসমাজ বাহ্যিক কাজকর্মের ভিত্তিতে কারও ঈমানদার সৎকর্মী হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিতে পারতেন। কিন্তু আজব সে দুনিয়া ও দুনিয়ার রীতি-নীতি শেষ হয়ে গেছে। আজ হাশরের ময়দান। এখানে চুলচেরা তথ্য উদঘাটিত হবে এবং প্রত্যেক বস্তুর প্রকৃত স্বরূপ উদঘাটন হবে। অপরাধীদের বিরুদ্ধে প্রথমে অন্যদের সাক্ষ্য নেয়া হবে। যদি অপরাধী এতে নিশ্চিত না হয় এবং স্বীয় অপরাধ স্বীকার না করে, তবে বিশেষ ধরনের সরকারী সাক্ষী উপস্থিত করা হবে। অপরাধীদের মুখে ও জরিহবায় সীল মেরে দেয়া হবে এবং তাদের হস্ত,পদ ও চামড়ার সান্ধ্য গ্রহণ করা হবে। এরা প্রত্যেক কাজের পূর্ণ স্বরূপ তুলে ধরবে |- Ed অর্থাৎ, অদ্য আমি তাদের মুখে সীল মেরে দিব। তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পদযুগল তাদের ক্রিয়া-কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে! তখন মানুষ জানতে পারবে যে, তার অঙ্গ-প্রত্যঙ্গও ছিল রাব্বুল-আলামীনের গুপ্ত পুলিশ। এদের বর্ণনার পর অস্বীকার করার কোন উপায়ই থাকবে না। মোটকথা, পরজগতে শুধু ধারণা ও অনুমানের ভিত্তিতে কোন কিছুর বিচার করা হবে না বরং অকাট্য জ্ঞান ও দৃঢ় বিশ্বাসের ভিত্তিতেই সবকিছুর বিচার হবে। পূর্বেই বর্ণিত হয়েছে যে, কারও ঈমান ও কর্মের সত্যিকার ও নিশ্চিত জ্ঞান আল্লাহ্‌ ছাড়া কারও নেই। তাই হাশরের ময়দানে যখন নবী-রসূলগণকে প্রশ্ন করা হবে ১5% তখন তারা এ প্রশ্নের উদ্দেশ্য বুঝে ফেলবেন যে, এ প্রশ্ন ইহজগতে হচ্ছে না যে, ধারণা ও অনুমানের ভিত্তিতে জওয়াব দিলেই চলবে, বরং এ প্রশ্ব হচ্ছে হাশরের ময়দানে, যেখানে দৃঢ় বিশ্বাস ছাড়া কোন কিছু বলা যাবে না। তাই তাদের এ উত্তর যথার্থ ও সঙ্গত যে, এ সম্বন্ধে আমরা কিছুই জ্ঞানিনা। একটি প্রশ্ন ও তার উত্তর-পয়গস্বরগণের চূড়ান্ত দয়ার্্তা প্রকাশ $ এখানে প্রশ্ন হয় যে, উম্মতের গ্রহণ করা ও গ্রহণ না করা এবং আনুগত্য ও অবাধ্যতার যেসব ঘটনা তাদের সামনে সংঘটিত হয়েছে, এগুলো সম্পর্কে প্রবল ধারণাপ্রসূত যে জ্ঞান তারা অর্জন করেছিলেন, উপরোক্ত প্রশ্নের উত্তরে অস্ততঃ তা বর্ণনা করা উচিত ছিল। এ জ্ঞানটি নিশ্চিত কি না, শুধু এ বিষয়টিই আল্লাহ্র জ্ঞানে সমর্পন করলে চলত কিন্তু এখানে নবী-রসূলগণ নিজস্ব জ্ঞান ও সংঘটিত ঘটনাবলী একেবারেই উল্লেখ করেননি। সবকিছু আল্লাহ্‌র জ্ঞানের উপর সমর্পন করে তারা চুপ হয়ে গেলেন। এর তাৎপর্য এই যে, নবী-রসুলগণ নিজ নিজ উল্মত ও সাধারণ সৃদ্র প্রতি অত্যস্ত দয়ালীল। তাদের সম্পর্কে এমন কোন কথাই উচ্চারণ করতে ডার। অনিচ্ছুক, যার ফলে ভীরা বিপদের সম্মুখীন হয়। তবে নিরুপর হলে অবশ্যই বলতে হত। এখানে অকাট্য জ্ঞান না থাকার অজুহাত ছিল এ অজুহাতকে কাজে লাগিয়ে মুখে উম্মতের বিরুদ্ধে কিছু বলা খেকে আতঅরক্ষা করতে পারতেন এবং সেমতে তারা তাই করে আতা করেছেন। হাশরে পীচটি বিষয় সম্পর্কে প্রশ্ন £ সারকথা এই যে, আলে আয়াতে কিয়ামতের ভয়াবহ দৃশ্যের একটি ঝলক সম্মুখে উপস্থাপিত করা হয়েছে। হিসাব-নিকাসের কাঠগড়ায় আল্লাহ্‌ তাআলার সর্বাধিক ঘনিষ্ট ও প্রিয় রসূলগণ কম্পিত বদনে উপস্থিত হবেন। সুতরাং অন্যদের যে ক অবস্থা হবে, তা সহজেই অনুমেয়। তাই এখন থেকেই সে ভয়াবহ দিনের চিন্তা করা উচিত এবং জীবনকে এ হিসাব-নিকাস প্রস্তুতিতে নিয়োজিত করা কর্তব্য। তিরমিযীর এক হাদীসে রসুলুল্লাহ (সাঃ) বলেন, অগ্রসর হতে পারবে না, যতক্ষণ না তার কাছ থেকে পাচটি প্রশ্নের উত্তর নেয়া হয়। প্রথম এই যে, সে জীবনের সুদীর্ঘ ও প্রচুর সংখ্যক দিবারাত্বকে কি কাজে ব্যয় করেছে? দ্বিতীয় এই যে, বিশেষভাবে কর্মক্ষম যৌবনকালকে সে কিভাবে অতিবাহিত করেছে? তৃতীয় এই যে, সে অর্থকড়ি কোন (হালাল কিংবা হারাম) পথে উপার্জন করেছে? চতুর্ঘ খই যে, অর্থকড়িতে সে কোন (জায়েয কিংবা নাজায়েয) কাজে ব্যয করেছে? পঞ্চম এই যে, নিজ এল্‌ম্‌ অনুযায়ী সে কি আমল করেছে আল্লাহ্‌ তাআলা চুড়ান্ত অনুগ্রহ ও দয়া বশতঃ এ পরীক্ষার প্রশনপর পূর্বেই রসূলুল্লাহ (সাঃ)-এর মাধ্যমে উম্মতের কাছে প্রকাশ কর দিয়েছেন। এখন এসব প্রশ্রের সমাধান শিক্ষা করাই উম্মতের কাতর পরীক্ষার পূর্বে প্রশৃপত্র প্রকাশ করে দেয়ার পরও যদি কেউ ফেল কর, তবে এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে? হযরত ঈসা (আঃ)-এর সাথে বিশেষ প্রশ্নোত্তর £ প্রথম আয়াতে সমগ্র পয়গমবরগণের অবস্থা ও তাদের সাথে প্রশ্নোত্তর বর্ণিত হয়েছে৷ দ্বিতীয় আয়াতে এবং এর পরবর্তী নয় আয়াতে (সূরার শেষ পর্যন্ত ) বিশেষভাবে বনী-ইসরাঈলের শেষ পয়গমৃর হযরত ঈসা (আঃ)-এর সাধে আলোচনা ও তার প্রতি বিশেষ অনুগ্রহের কিছু বিবরণ দেয়া হয়েছে। হাশরে তাকে একটি বিশেষ প্রশ্ন ও তার উত্তর পরবর্তী আয়াতসমুহে উল্লেখিত হয়েছে। এ প্রশ্নোত্তরের সারমর্ম ও বনী-ইসরাঈল তথা সমগ্র মানব জাতির সামনে কিয়ামতের ভয়াবহ দৃশ্য তুলে ধরা। এ ময়দানে রুছলুল্রাহ্‌ ৫ কলেমাতুল্লাহ্‌ অর্থাৎ, ঈসা (আঃ)-কেও প্রশ্ন করা হবে যে, তোমার উন্মত তোমাকে আল্লাহ্‌র অংশীদার সাব্যস্ত করেছে। হযরত ঈসা স্বীয় সম্মাদ মাহাত্ম্য, নিষ্লাপতা ও নবুওয়ত সত্বেও অস্থির হয়ে আল্লাহ্র দরবায় সাফাই পেশ করবেন। একবার নয়, বার বার বিভিন্ন ভঙ্গিতে প্রকাপ করবেন যে, তিনি উম্মতকে এ শিক্ষা দেননি। প্রথমে বলবেন $ BAC OIHIUSIEN GL অর্থাৎ, আপনি পবিত্র, আমার কি সাধ্য ছিল যে, আমি এমন কথা বলং, যা বলার অধিকার আমার নেই? স্বীয় সাফাইয়ের দ্বিতীয় ভঙ্গি এই যে, তিনি স্বয়ং আল্লাহ্‌ তাআলাধে wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।