Contents ৩১ সূরা আল বাক্বারা Lal ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। পরিণামে যে গাছের ফল নিষিদ্ধ ছিল, তা খেয়ে বসলেন। মাধ্যমসমূহ নিষিদ্ধ হওয়ার বিষয় £ 4345539 অর্থাৎ, - ‘এ গাছের ধারে-কাছেও যেও না’ । এ নিষেধাজ্ঞার ফলে একথা সুস্পষ্ট বোঝা যায় যে, সে বৃক্ষের ফল না খাওয়া ছিল এই নিষেধাজ্ঞার প্রকৃত উদ্দেশ্য। কিন্তু সাবধানতা-সুচক নির্দেশ ছিল এই যে, সে গাছের কাছেও যেও না। এর দ্বারাই ফিকাহ্শাস্ত্রে কারণ-উপকরণ্রে নিষিদ্ধতার মাসআলাটি প্রমাণিত হয়। অর্থাৎ, কোন বস্তু নিজস্বভাবে অবৈধ বা নিষিদ না হলেও যখন তাতে এমন আশঙ্কা থাকে যে, এ বস্তু গ্রহণ করলে অন্য কোন হারাম ও অবৈধ কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিতে পারে, তখন এ বৈধ বস্তুও নিষিদ্ধ করে দেয়া হয়। যেমন, গাছের কাছে যাওয়া তার ফল_ফসল খাওয়ার কারণও হতে পারতো। সেজন্য তাও নিষিদ্ধ করে দেয়া হয়েছে। একে ফিকাহ্শাস্ত্রের পরিভাষায় উপকরণের নিষিদ্ধতা বলা হয়। নবিগণের নিষ্পাপ হওয়া $ এ বর্ণনার দ্বারা হযরত আদম (আঃ)-কে বিশেষ গাছ বা তার ফল খেতে নিষেধ করা হয়েছিল এবং এ ব্যাপারেও সাবধান করে দেয়া হয়েছিল যে, শয়তান তোমাদের শত্র। কাজেই সে যেন তেমাদেরকে পাপে লিপ্ত করে না দেয়! এতদসত্বেও হযরত আদম (আঃ)-এর তা খাওয়া বাহ্যিকভাবে পাপ বলে গণ্য। অথচ নবিগণ পাপ থেকে বিমুক্ত ও পবিত্র। সঠিক তথ্য এই যে, নবিগণের যাবতীয় পাপ থেকে মুক্ত ও পরিশুদ্ধ থাকার কথা যুক্তি-বুদ্ধির দ্বারা এবং লিখিত ও বৰ্ণনাগতভাবে প্রমাণিত। চার ইমাম ও উম্মতের সম্মিলিত অভিমতেও নবিগণ ছোট-বড় যাবতীয় পাপ থেকে মুক্ত ও পবিত্র। কারণ, নবিগণ (আঃ)-কে গোটা মানব জাতির অনুসরণীয় আদর্শ হিসেবে প্রেরণ করা হয়েছিল। যদি তাদের দ্বারাও আল্লাহ্ পাকের ইচ্ছার পরিপ্স্থী ছোট বড় কোন পাপ কাজ সম্পন্ন হত, তবে নবিগণের বাণী ও কার্যাবলীর উপর আস্থা ও বিশ্বাস উঠে যেত যদি নবিগণের উপর আস্থা ও বিশ্বাস না থাকে, তবে দ্বীন ও শরীয়তের স্থান কোথায়? অবশ্য কোরআন পাকের বহু আয়াতে অনেক নবি (আঃ) সম্পর্কে এ ধরনের ঘটনার বর্ণনা রয়েছে, যাতে প্রতীয়মান হয় যে, তাদের দ্বারাও পাপ সংঘটিত হয়েছে এবং আল্লাহ্ পাকের পঙ্ষ থেকে এজন্য তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। হযরত আদম (আঃ)-এর ঘটনাও এ শ্রেণীভুক্ত। এ ধরনের ঘটনাবলী সমপর্কে উম্মতের সর্বসম্মত অভিমত এই যে, কোন ভুল বুঝাবুঝি বা অনিচ্ছাকৃত কারণে নবিদের দ্বারা এ ধরনের কাজ সংঘটিত হয়ে থাকবে। কোন নবি (আঃ) জেনে শুনে কিংবা ইচ্ছাক্তভাবে আল্লাহ্ পাকের হুকুমের পরিপন্থী কোন কাজ্জ করেননি। এ ক্রটি ইজতেহাদগত ও অনিচ্ছাকৃত এবং তা ক্ষমার যোগ্য! শরীয়তের পরিভাষায় একে পাপ বলা চলে না এবং এ ধরনের ভ্রান্তি জনক ও অনিচ্ছাকৃত ক্ৰটি সেসব বিষয়ে হতেই পারে না, যার সম্পর্ক শিক্ষা-দীক্ষা এবং শরীয়তের প্রচারের সাথে রয়েছে, বরং তাদের ব্যক্তিগত কাজ-কর্মে এ ধরনের ভূলক্রটি হতে পারে। কিন্তু যেহেতু আল্লাহ্ পাকের দরবারে নবিগণের স্থান ও মর্যাদা অত্যন্ত উচ্চে এবং যেহেতু মহান ব্যক্তিবর্গের দ্বারা ক্ষুদ্র ক্রটি বিচ্যুতি সংঘটিত হলেও তাকে অনেক বড় মনে করা হয়, সেহেতু কোরআন হাকীমে এ ধরনের ঘটনাবলীকে অপরাধ ও পাপ বলে অভিহিত করা হয়েছে, যদিও প্রকৃতপক্ষে সেগুলো আদৌ পাপ নয়। হযরত আদম (অঃ)-এর এ ঘটনা সম্পর্কে তফসীরবিদগণ বহু কারণ বৰ্ণনা করেছন এবং বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন £ ১1! হযরত আদম (আঃ)-কে যখন নিষেধ করা হয়েছিল, তখন এক নির্দিষ্ট গাছের প্রতি ইঙ্গিত করেই তা করা হয়েছিল। কিন্তু তাতে শুধুমাত্র সে গাছটিই উদ্দেশ্য ছিল না, বরং সে জ্ঞাতীয় যাবতীয় গাছই এর অন্তর্ভূক্ত ছিল। যেমন, হাদীসে বর্ণিত আছে যে, একদিন রসুলুল্লাহ (আঃ) এক খণ্ড রেশমী কাপড় ও একখণ্ড স্বর্ণ হাতে নিয়ে এরশাদ করলেন, এ বস্তু দু’টি আমার উম্মতের পুরুষদের জন্যে হারাম। একথা সুস্পষ্ট যে, এ বিশেষ কাপড় ও স্বর্দথণ্ডের ব্যবহারই শুধু হারাম ছিল না, যে দু’টি ছুযুরের (সাঃ) হাতে ছিল বরং যাবতীয় রেশমী কাপড় ও স্বর্ণ সম্পর্কেই ছিল এ হুকুম। কিন্তু এখানে হয়তো এ ধারণাও হতে পারে যে, এ নিষেধাজ্ঞার সম্পর্ক সেই বিশেষ কাপড় ও স্বর্দবণ্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল, যেগুলো সে সময় তার (সাঃ) হাতে ছিল। অনুরূপভাবে হযরত আদম (আঃ) -এর হয়তো এ ধারণা হয়েছিল যে, যে গাছের প্রতি ইঙ্গিত করে নিষেধ করা হয়েছিল, এ নিষেধের সম্পর্ক এ বিশেষ গাছটিতেই সীমাবদ্ধ। শয়তান এ ধারণা তার অন্তরে সঞ্চার করে বদ্ধমূল করে দিয়েছিল এবং কসম খেয়ে খেয়ে বিশ্বাস জন্মালো যে, ‘আমি তোমাদের হিতাকাঙ্যী, তোমাদেরকে এমন কোন কাজের পরামর্শ দিচ্ছি না, যা তোমাদের পক্ষে ক্ষতিকর হতে পারে। যে গাছ সম্পর্কে নিষেধ করা হয়েছে, সেটি অন্য গাছ!’ তাছাড়া এমনও হতে পারে যে, শয়তান এ প্রবঞ্চনা তার অস্তঃকরণে সঞ্চারিত করেছিল যে, এ গাছ সম্পর্কিত নিষেধাজ্ঞা আপনার সৃষ্টির সুচনা পর্বের সাথে সম্পৃক্ত ছিল। যেমন, সদ্যজ্জাত শিশুকে জীবনের প্রথম পর্যায়ে শক্ত ও গুরুপাক আহার থেকে বিরত রাখা হয়। কিন্তু সময় ও শক্তি বৃদ্ধির সাথে সাথে সব ধরনের আহাৰ্য গ্রহণেরই অনুমতি দিয়ে দেয়া হয়। সুতরাং আপনি এখন শক্ত-সমর্থ হয়েছেন ; এখন সে বিধি-নেষিধ কার্যকর নয়। আবার এ সম্ভাবনাও রয়েছে যে, শয়তান যখন হযরত আদম (আঃ)-কে সে গাছের উপকারিতা ও গুণাবলীর বর্ণনা দিচ্ছিল, যেমন_ সে গাছের ফল খেলে আপনি অনস্তকাল নিশ্চিস্তে জান্নাতের নেয়ামতাদি ও সুখ-স্বাচ্ছন্্য ভোগ করতে পারবেন, তখন তীর সৃষ্টির প্রথম পর্বে সে গাছ সম্পর্কে আরোপিত নিষেধাজ্ঞার কথা তাঁর মনে ছিল না। কোরআন মজ্ীদের উর্38504% (অর্থাৎ, আদম (আঃ) ভূলে গেলেন এবং আমি তার মধ্যে (সংকল্পের) দৃঢ়তা পাইনি।) আয়াতও এ সম্ভাব্যতা সমর্থন করে। যাহোক, এ ধরনের বহু সম্ভাবনা থাকতে পারে। তবে সারকথা এই যে, হযরত আদম (আঃ) বুঝে-শুনে, ইচ্ছাকৃতভাবে এ হুকুম অমান্য করেননি, বরং ডার দ্বারা ভুল হয়ে গিয়েছিল বা ইজতেহাদগত বিচ্যুতি ঘটেছিল, যা প্রকৃতপক্ষে কোন পাপ নয়। কিন্তু হযরত আদম (আঃ)-এর শানে-নবুওয়ত এবং আল্লাহ্র নৈকট্য লাভের ক্ষেত্রে ডার উচ্চ-মর্যাদার পরিপ্রেক্ষিতে এই বিচ্যুতিকেও যথেষ্ট বড় মনে করা হয়েছিল। আর কোরআন মজীদ সেজন্যই একে পাপ বলে অভিহিত করেছে। অবশ্য আদম (আঃ)-এর তওবা ও ক্ষমা প্রার্থনার পর তা মাফ করে দেয়ার বর্ণনা দেয়া হয়েছে। এ বিতর্ক অনাবশ্যক যে, শয়তান জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর আদম(আঃ)-কে প্রতারিত করার জন্য কিভাবে আবার সেখানে প্রবেশ করল? কারণ, শয়তানের প্রবঞ্চনার জন্যে জান্নাতে প্রবেশের কোন wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।