Contents ৩৫০ বর্ষিত হয়েছে, যারা পয়গসবরদের বিরুদ্ধাচরণ করেছিল কিংবা তাদেরকে সীমা ডিঙ্গিয়ে আল্লাহ্ তাআলার গুণাবলীতে অংশীদার করেছিল। সর্বশেষ দু'আয়াতে কাফেরদের সাথে গভীর বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে এবং এর মারাত্মক পরিণতি বর্ণিত হয়েছে। এতে এদিকেও ইঙ্গিত হতে পারে যে, বনী-ইসরাঈলের সব বক্তা ও পথব্রষ্টতা তাদের ভ্রান্ত পরিবেশ ও কাফেরদের সাথে আন্তরিক বন্ধুত্বেই ফলশ্রতি ছিল, যা তাদেরকে ধ্বংসের গহবরে নিক্ষেপ করেছিল। কতিপয় আহ্লে-কিতাবের সত্যানুরাগ £ আলোচ্য আয়াতসমূহে মুসলমানদের সাথে শত্রুতা ও বন্ধুত্বের মাপকাঠিতে এসব আহ্লে-কিতাবের কথা আলোচনা করা হয়েছে, যারা সত্যানুরাগ ও খোদাভিরুতার কারণে মুসলমানদের প্রতি হিংসা ও শক্রত| পোষণ করত না। কিন্তু ইহুদীদের মধ্যে এ জাতীয় লোকের সংখ্যা ছিল নেহায়েতই নগণ্য। উদাহরণতঃ আবদুল্লাহ্ ইবনে সালাম প্রমুখ। খীষ্টানদের মধ্যে তুলনামূলকভাবে এরূপ লোকের সংখ্যা ছিল বেশী। বিশেষতঃ মহানবী (সাঃ)-এর আমলে আবিসিনিয়ার সমনাট নাজ্জাশী এবং উচ্চপদস্থ কর্মচারী ও জনগণের মধ্যে এরূপ লোকের সংখ্যা ছিল প্রচুর। এ কারণেই মক্কার নবদীক্ষিত মুসলমানরা কোরাইশদের অত্যাচারে অতিষ্ট হয়ে গেলে রসৃলুল্লাহ্ (সাঃ) তাদেরকে আবিসিনিয়ায় হিজ্ঞরত করার পরামর্শ দেন এবং বলেন £ঃ আমি শুনেছি আবিসিনিয়ার সম্বাট কারও প্রতি জুলুম করেন না এবং কাউকে জুলুম করতে দেন না। তাই মুসলমানরা কিছুদিনের জন্যে সেখানে চলে যেতে পারে। পরামর্শ অনুযায়ী প্রথমবার এগার জনের একটি দল আবিসিনিয়ায় চলে যায়। তাদের মধ্যে হযরত ওসমান গনী (রাঃ) এবং তার স্ত্রী নবী-দুহিতা হযরত রোকাইয়া (রাঃ)-ও ছিলেন। এরপর হযরত জ্ঞা'ফর ইবনে আবু তালেবের নেতৃত্বে একটি বিরাট কাফেলা আবিসিনিয়ায় সিয়ে পৌছে। এ কাফেলায় পুরুষ ছিলেন বিরাশি জ্বন। আবিসিনিয়ার অধিবাসিরা তাদেরকে সাদর সম্ভাষণ জানায় এবং তারা তথায় সুখে-শাস্তিতে বাস করতে থাকেন। কিন্তু মুসলমানরা অন্য কোন দেশে গিয়ে শান্তিতে জীবন যাপন করবে, মক্কার ক্রোধান্ধ তাও সহ্য হল না। তারা প্রচুর উপটোকনসহ একটি প্রতিনিধিদল আবিসিনিয়ার সমাটের দরবারে পাঠিয়ে দিল এবং মুসলমানদেরকে দেশ থেকে বের করে দেয়ার জন্যে অনুরোধ করল। কিন্ত সমাট প্রকৃত অবস্থা তদস্ত করলেন এবং হযরত জ্ঞা'ফর ইবনে আবু তালেব ও তার সঙ্গীদের কাছ থেকে ইসলাম ও রসূলুল্লাহ্ (সাঃ) সম্পর্কে বিস্তারিত তথ্য অবগত হলেন। এসব তথ্য ও ইসলামী শিক্ষাকে তিনি হযরত ঈসা (আঃ) ও ইঞ্জীলের ভবিষ্যদ্বাণীর সম্পূর্ণ অনুরূপ পেলেন। বলাবাহুল্য, ভবিষ্যদ্বাণীতে মহানবী (সাঃ)-এর আবির্ভাব, তার শিক্ষার সংক্ষিপ্ত চিত্র, তার ও তার সহচরবর্গের দৈহিক আকার-আকৃতি ইত্যাদিও বর্ণিত হয়েছিল। এতে প্রভাবাম্বিত হয়ে সম্াট কোরাইশী প্রতিনিধি দলের সব উপঢৌকন ফেরৎ দিলেন এবং তাদেরকে পরিষ্কার বলে দিলেন যে, আমি এমন লোকদেরকে কখনও দেশ থেকে বহিষ্কারের আদেশ দিতে পারি না। জা’'ফর ইবনে আবু তালেবের বজ্তৃতার প্রভাব £ হযরত জা'ফর ইবনে আবু তালেব নাজ্জাশীর দরবারে ইসলাম ও ইসলামী শিক্ষার একটি সংক্ষিপ্ত ও সর্বাঙ্গ সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছিলেন। এছাড়া সেখানে তাদের AEE CR LENE SUS OO NR SB SETTER DT! TS LOT Dar DTT BELLE SUITE SETTER LAA: প্রতি অগাধ ভালবাসা সৃষ্টি হয়ে সিয়েছিল। রসুল্লাহ্ (সঃ) মদীনায় হিন্রত করার পর যখন সাহাবীদের নিয়ে নিরাপদে কালাতিপাত করতে থাকেন, ভখন আবিসিনিয়ার মুহাজিরগণ মদীনা যাওয়ার স্ধল্প করেন। এ সময় ইসলামের সৌন্দর্যে মুগু সমাট নাজ্জজাশী তাদের সাথে প্রধান প্রধান সীষ্ান আলেম ও মাশায়েখের একটি প্রতিনিধিদল মহানবী (স)-এর দরবারে পাঠিয়ে দিলেন। সত্তর জনের এ প্রতিনিধিদলে বাষট্রি জন আবিসিনিয় ও আট জন সিরীয় আলেম ও মাশায়েখ ছিলেন। নবীর দরবারে শাহী প্রতিনিধিদলের উপস্থিতি £ সংসারত্যাগী দরবেশসুলভ পোশাক পরিহিত হয়ে দরবারে উপস্থিত হলে মহানবী (সাঃ) তাদেরকে সূরা-ইয়াসীন পাঠ করে শুনালেন। কোরআন পাঠ শুনে তাদের চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছিল। তার শ্রদ্ধাপূত কষ বললেন £ এ কালাম হযরত ঈসা (আঃ)-এর প্রতি অবতীর্ণ কালামের সাথে কতই না গভীর সামঞ্জস্যপূর্ণ । অতঃপর প্রতিনিধিদলের সবাই মুসলমান হয়ে গেলেন। তাদের প্রত্যাবর্তনের পর সম্রাট নাজ্জাশীও ইসলাম গ্রহণের কথা ঘোষণা করলেন এবং একখানা চিঠি লিখে শ্বীয় পুত্রের নেতৃত্বে অপর একটি প্রতিনিধিদল মদীনায় পাঠালেন। কিন্তু ঘটনাচক্রে জাহাজ ডুবির ফলে তারা সবাই প্রাণত্যাগ করল। মোটকথা, আবিসিনিয়ার সমাট, রাজ্ কর্মচারী ও জনগণ ইসলাম ও মুসলমানদের সাধে শুধু ভদ্র ও মুসলমান হয়ে যান। তফসীরবিদগণের মতে উল্লেখিত আয়াতসমূহ তাদের সম্পর্কেই অবতীর্ণ হয়েছেঃ SEIS ENS SALES - axe পরবর্তী আয়াতে আল্লাহ্র ভয়ে তাদের ক্রন্দন করা এবং সত্যকে গহণ করার কথা বর্ণিত হয়েছে। তফসীরবিদগণ এ বিষয়েও একমত যে, যদিও আলোচ্য আয়াতসমূহ সমাট নাজ্জাশী ও তার প্রেরিত প্রতিনিধিদল সম্পর্কে অবতীর্ণ হয়েছে তা সত্বেও ভাষার ব্যাপকতার দরুন অন্যান্য ন্যায়পরায়ণ ও সত্যনিষ্ঠ খরীস্টানদের বেলায়ও এ আয়াত প্রযোজ্য । অর্থাৎ, যারা ইসলাম পূর্বকালে ইনঞ্জীলের অনুসারী ছিল এবং ইসলামোত্তর কালে ইসলামের অনুসারী হয়ে গেছে। ইহুদীদের মধ্যেও এ ধরনের কয়েকজন ছিলেন যারা পূর্বে তওরাতের অনুসরণ করতেন এবং ইসলাম আসার পর ইসলামে দীক্ষিত হয়েছেন। কিন্তু তাদের সংখ্যা জাতিসমূহের আলোচনায় অনুল্লেখযোগ্য পরিমাণে কম ছিল। অবশিষ্ট ইহুদীদের অবস্থা সবারই জ্ঞাত ছিল যে, তারা মুসলমানদের শত্ৰুতা ও মূলোৎপাটনে অগ্রণী ভূমিকা পালন করত। তাই আয়াতের শুরুভাগে ইহুদীদের আলোচনা প্রসঙ্গে বলা হয়েছে £ $র5র্ক 5304132402488 9451 -অৰ্থাৎ, মুসলমানদের প্রতি শক্রতায় ইহুদীরাই সর্বাধিক কঠোর । মোটকথা, এ আয়াতে খ্ৰীস্টানদের একটি বিশেষ দলের গুণকীর্তন করা হয়েছে, যারা ছিল খোদাভীরু ও সত্য প্রিয়। নাজ্জাশী ও তাঁর পারিষদবর্গও এ দলের অন্তর্ভুক্ত। অন্যান্য যেসব খ্রীস্টান এসব গুণের বাহক ছিল কিংবা ভবিষ্যতে হবে, তারাও এ দলেরই অন্তর্ভুক্ত। কিন্ত আয়াতের অর্থ এই নয় এবং হতেও পারে না যে, খ্রীস্টান জাতি যতই পথভ্রষ্ট হোক না কেন এবং ইসলামের বিরুদ্ধে যতই কঠোর পদক্ষেপ গরহপ wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।