তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents .° EET EME ধাই হচ্ছে মূর্থতাপ্রসূত বাড়াবাড়ি! আরবের প্রসিদ্ধ প্রবচন হচ্ছে £ yh 3৮৯ ৮|,৯৬এ| অৰ্থাৎ, মূৰ্খ ব্যক্তি কখনও মিতাচার ও ধরণ অবলম্বন করতে পারে না। সে হয় বাড়াবাড়িতে লিপ্ত হয়, ন! হয় ধ্নলজ্ঘনে। এ বাড়াবাড়ি ও সীমালজ্ঘন বনী-ইসরাঈলের দু’টি ভিন্ন পক্ষ থেকে হয়ে থাকতে পারে এবং এমনও হতে পারে যে, একদল ধবই দু'টি ভিন্নমুবী কর্ম বিভিন্ন পয়গমবরদের সাথে করেছে। অর্থাৎ, ধরা কারো প্রতি মিথ্যারোপ করে হত্যা করেছে এবং কাউকে আল্লাহ্র গ্লতুল্য করে দিয়েছে। আলোচ্য আয়াতসমূহে আহলে-কিতাবদেরকে সম্বোধন করে যে সব নর্দে তাদেরকে এবং কিয়ামত পর্যন্ত আগমনকারী বংশধরকে দেয়া হয়ছে, তা ধর্ম অনুসরণের ক্ষেত্রে একটি মূল স্তম্ত বিশেষ। এ মূলনীতি বকে সামান্য এ দিক -সেদিক হলেই মানুষ পথন্রষ্টতার আবর্তে পতিত | সয় যায়। এ কারণে এর ব্যাখ্যা প্রয়োজন। ৷! আল্লাহ্‌ পর্যন্ত পৌছার পথ $ এটা বাস্তব সত্য যে, সমগ্থ | দু্দিয়া-জাহানের সৃষ্টা ও পালনকর্তা একমাত্র আল্লাহ, তাআলা। সমগ্র বিশে ' জ্ুরই রাজত্ব এবং তীরই নির্দেশ চালু। তারই আনুগত্য করা প্রতিটি ' খ্ননবের অপরিহার্য কর্তব্য। কিন্তু বেচারী মাটির মানুষ মৃত্তিকাজনিত তমসা ও অধোগতির দ্বারা পরিবেষ্টিত রয়েছে। সে আল্লাহ্‌ তাআলার পৰিত্ সত্তা এবং তার বিধান ও নির্দেশাবলী শত চেষ্টা করেও জ্বানতে পারে না। আল্লাহ্‌ তাআলা স্বীয় কৃপায় তার জন্যে দু'টি মাধ্যম নির্ধারণ করে দিয়েছেন! এ মাধ্যমনদ্বয়ের দ্বারা সে আল্লাহ্‌ তাআলার পছন্দ-অপছন্দ এবং আ্রাদিষ্ট ও নিষিদ্ধ বিষয়সমূহের জ্ঞান লাভ করতে পারে। তন্মধ্যে একটি মধ্যম হচ্ছে এশীগ্বস্থ, যা মানুষের জন্যে আইন ও নির্দেশনামাবিশেষ। দ্বিতীয় মাধ্যম হচ্ছে মানুষের মধ্য থেকেই মনোনীত আল্লাহ্‌ তাআলার প্রিয় বন্দ আল্লাহ্‌ তাআলা তাদেরকে স্বীয় পছন্দ ও অপছন্দের বাস্তব নমুনা এবং স্বীয় গ্রন্থের বাস্তব ব্যাখ্যাতা রূপে পাঠিয়েছেন। ধর্মীয় পরিভাষায় ডাঁদেরকে রসূল কিংবা নবী বলা হয়। কেননা, অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে, কোন গ্রন্থতা যতই সর্ব বিষয় সমন্বিত ও বিস্তারিত হোক না কেন, মানুষের সংশোধন ও শিক্ষা-দীক্ষার জন্যে যথেষ্ট হয় না। বরং স্বভাবগতভাবেই মানুষের প্রশিক্ষক ও সংস্কারক একমাত্র মানুষই হতে পারে। তাই আল্লাহ্‌ তাআলা মানুষের সংশোধন ও শিক্ষা-দীক্ষার জন্যে দৃ'টি উপায় রেখেছেন £ আল্লাহ্র গ্রন্থ এবং আল্লাহ্র প্রিয় বান্দার জ্বামাত। পয়ামবরগণ, তাদের উত্তরসূরি আলেম ও মাশায়েখ-এঁরা সবাই এ মানব ফন্ডলীর অন্তর্ভুক্ত । আল্লাহ্র প্রিয় এসব মানুষের সম্মানের হাস-বৃদ্ধির ব্যাপারে প্রাচীনকাল থেকেই বিশ্ববাসী বাড়াবাড়ির ভুলে লিপ্ত রয়েছে। ধর্ষের ক্ষেত্রে যেসব দল-উপদল সৃষ্টি হয়েছে, সে সবই এ ভুলের ফসল। কোথাও তাদেরকে সীমা ডিঙ্গিয়ে ব্যক্তিপূজার স্তরে পৌছিয়ে দেয়া হয়েছে এবং কোথাও সম্পূর্ণ উপেক্ষা করে এ! ৮ > - বাক্যটিকে ভুল অর্থ পরিয়ে দেয়া হয়েছে। একদিকে রসূলকে বরং পীরদেরকেও 'আলেমূল গায়ব’ এবং খোদায়ী বৈশিষ্ট্যের অধিকারী মনে করে নেয়া ইয়েছে এবং পীর পৃজ্জা বরং কবরপূজ্জা আরস্ত হয়েছে, অপরদিকে আল্লাহ্র রসূলকে শুধু একজন পত্রবাহকের মর্যাদা দেয়া হয়েছে। বলা হয়েছে, তেমনি তাদেরকে সীমা ছাড়িয়ে আল্লাহ্র সমত্ল্য আধ্যাদালকারীদেরকেও কাফের সাব্যস্ত করা হয়েছে। 5 - 39১ আয়াতখানি এ বিষয়বস্তরই ভূমিকা। এতে ফুটে উঠেছে যে, ধর্ম aE £২ প্রকৃতপক্ষে কতগুলো সীমা ও প্রতিন্ধককেই বলা হয়। এ সীমার ভিতরে ক্রটি করা যেমন অপরাধ, তেমনি এ সীমাকে ডিঙ্গিয়ে যাওয়াও অন্যায়। রসুল ও তাদের উত্তরসুরিদের কথা অমান্য করা এবং তাঁদের অবমাননা করা যেমন মহাপাপ, তেমনি তাদেরকে আল্লাহ্‌ তাআলার বিশেষ গুণাবলীর অধিকারী মনে করা আরও গুরুতর অপরাধ । শিক্ষাগত তথ্যানুসন্ধান ও চুলচেরা বিশ্লেষণ বাড়াবাড়ি নয় £ আলোচ্য আয়াতে 592013589 - বলার সাথে সাথে স% বলা হয়েছে। এর অর্থ এই যে, অন্যায় বাড়াবাড়ি করো না। সুক্ষ্মদরী তফসীরবিদদের মতে এ শব্দটি তাকীদ অর্থাৎ, বিষয়বস্তুকে জোরদার করার জন্যে ব্যবহৃত হয়েছে। কেননা, ধর্মে বাড়াবাড়ি সর্বাবস্থায়ই অন্যায়। এটা ন্যায় হওয়ার কোন সম্তবনাই নেই। আল্লামা যমখশরী প্রমুখ তফসীরবিদগণ, এ স্থলে বাড়াবাড়িকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটি অন্যায় ও অসত্য, যা আলোচ্য আয়াতে নিষিদ্ধ করা হয়েছে এবং অপরটি ন্যায় ও বৈধ। এর দৃষ্টান্ত হিসেবে তারা শিক্ষাগত তথ্যানুন্ধান ও চুলচেরা বিচার-বিশ্লেষণকে উপস্থিত করেছেন। ধর্মীয় বিশ্বাস সম্পর্কিত মাসআলায় মুসলিম দার্শনিকগণ এবং ফেকাহ্‌ সংক্রান্ত মাসআলায় ফেকাহ্‌বিদগণ এরূপ তথ্যানুসন্ধান করেছেন। উপরোক্ত তফসীরবিদগণের মতে এগুলোও বাড়াবাড়ি ; তবে ন্যায় ও বৈধ। সাধারণ তফসীরবিদগণ বলেন £ এগুলো আদৌ বাড়াবাড়ি নয়। কোরআন ও সুন্নাহর মাসআলায় যতটুকু তথ্যানুসন্ধান ও চুলচেরা বিচার-বিশ্রেষণ রসূলে-করীম (সাঃ), সাহাবী ও তাবেয়ীগণ থেকে প্রমাণিত রয়েছে, ততটুকু বাড়াবাড়ি নয় এবং যা বাড়াবাড়ির সীমা পর্যন্ত পৌছে যায়, তা এ ক্ষেত্রেও নিন্দনীয়। বনী-ইসরাঈলকে মধ্যবর্তী পথ অবলম্বনের নির্দেশ £? আলেচ্য আয়াতের শেষভাগে বর্তমান কালের বনী-ইসরাঈলদেরকে সম্বোধন করে বলা হয়েছে ALES OS CaS 050 50S — অৰ্থাৎ, ওঁ সম্প্রদায়ের অনুসরণ করে! না, যারা তোমাদের পূর্বে নিজেরা পথভ্রষ্ট হয়েছিল এবং অপরকেও পথশ্রষ্ট করেছিল । অতঃপর তাদের পথত্রষ্টতার স্বরূপ ও কারণ বর্ণনা করে বলা হয়েছেঃ ১5345 অর্থাৎ, তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছিল, যা ছিল বাড়াবাড়ি ও ক্রটির মাঝখানে মধ্যবর্তী পথ! এভাবে এ আয়াতে বাড়াবাড়ি ও ত্রুটি যে, একটি মারাত্মক ভ্রান্তি, তা এবং সরল পথে কায়েম থাকার কথাও বৰ্ণিত হয়েছে। বনী-ইসরাঈলের কু-পরিণাম £ দ্বিতীয় আয়াতে বাড়াবাড়ি ও ক্ৰুটিজনিত পথত্ৰষ্টতায় লিপ্ত বনী-ইসরাঈলের কুপরিণাম বর্ণনা করে বলা হয়েছে যে, তাদের উপর আল্লাহ্র অভিসম্পাত বর্ষিত হয়েছে- প্রথমতঃ হযরত দাউদ (আঃ)-এর মুখে, যার ফলে তাদের আকার-আকৃতি বিকৃতি হয়ে শুকরে পরিণত হয়। অতঃপর হযরত ঈসা (আঃ)-এর বাচনিক এ অভিসম্পাত তাদের ঘাড়ে সওয়ার হয়। এর জাগতিক প্রতিক্রিয়া এই হয় যে, তারা বিকৃত হয়ে বানরে পরিণত হয়। কোন কোন তফসীরবিদ বলেছেন যে, এস্থলে স্থানোপযোগিতার কারণে মাত্র দু'জন পয়গম্বরের বাচনিক তাদের উপর অভিসম্পাত বর্ষিত হওয়ার কথা বলা হয়েছে। কিন্ত বাস্তবে তাদের উপর অভিসম্পাতের সুচনা হযরত মূসা (আঃ) থেকে হয়েছিল এবং তা সমাপ্ত হয়েছে শেষ নবী মুহাম্মদ (সাঃ)-এর বাচনিক। এভাবে উপরুপরি চারজন পয়গমৃরের বাচনিক তাদের উপর অভিসম্পাত wwuwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।