Contents ot en AUG Dots আয়াতের এ দ্বিতীয় বাক্যে সুসংবাদ দেয়া যে যত বিরোধিতাই করুক, শত্রুরা আপনার কেশাগ্রও স্পর্শ ধরতে পারবে না। হাদীসে বলা হয়েছে ?ঃ এ আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে কয়েকজন গৃবী দেহরক্ষী হিসেবে সাধারণভাবে মহানবী (সাঃ)-এর সাথে থাকতেন ংগৃহে ও প্রবাসে তাকে প্রহরা দিতেন। এ আয়াত অবতীর্ণ হওয়ার পর চিনি সবাইকে বিদায় করে দেন। কারণ, এ দায়িত্ব আল্লাহ্ তাআলা স্বহস্তে হন করেন। হযরত হাসান (রাঃ)-বর্ণিত এক হাদীসে মহানবী (সাঃ) বলেন ঃ ধ্যরকার্যের নির্দেশ প্রাপ্তির পর আমার মনে বেশ ভীতির সঞ্চার হয়ছিল। কারণ, চারদিক থেকে হয়ত সবাই আমাকে মিথ্যা প্রতিপন্ন ' বলবে এবং বিরোধিতা করবে। অতঃপর যখন এ আয়াত অবতীর্ণ হল, ধন ভয়-ভীতি দূর হয়ে অস্তর প্রশাস্ত হয়ে যায় -- (তফসীরে-কবীর) এ আয়াত অবতীর্ণ হওয়ার পর প্রচারকার্যে কেউ রসূলুল্লাহ্ (সাঃ)-এর দিদুমাত্রও ক্ষতি করতে সক্ষম হয়নি। অবশ্য যুদ্ধ ও জেহাদে সাময়িকভাবে কোনরূপ কষ্ট পাওয়া এর পরিপন্থী নয়। আহলে-কিতাবদের প্রতি শরীয়ত অনুসরণের নির্দেশ £ প্রথম আয়াতে আহলে-কিতাব ইহুদী ও খ্রীষ্টানদেরকে শরীয়ত অনুসরণের নর্দেশদান প্রসঙ্গে বলা হয়েছে, যদি তোমরা শরীয়তের নির্দেশাবলী পালন না কর, তবে তোমরা কিছুই নও! উদ্দেশ্য এই যে, ইসলামী শরীয়ত অনুসরণ না করলে তোমাদের যাবতীয় সাধুতা ও ক্রিয়াকর্ম পশুশ্রম মাত্র। অল্লাহ তাআলা তোমাদেরকে একটি সৃষ্টিগত মর্যাদা দান করেছেন; অর্ঘাৎ, তোমরা পয়গমৃরদের বংশধর। দ্বিতীয়তঃ তওরাত ও ইন্তরীলের শিক্ষাগত মৰ্যাদাও তোমাদের আয়ত্তাধীন; তোমাদের মধ্যে অনেক সাধু . ব্যক্তিও রয়েছে! তারা আধ্যাত্মিক পথে পরিশ্রম ও সাধনা করে। কিন্তু | এসব বিষয়ের মূল্য আল্লাহ্ তাআলার কাছে তখনই হবে, যখন তোমরা ইসলামী শরীয়তের অনুসরণ করবে। এছাড়া কোন সম্পর্কই কাজে ' আসবে না এবং শিক্ষাগত যোগ্যতা, পরিশ্রম ও সাধ্য-সাধনার কোনটিতেই - তোমাদের মুক্তি আসবে না। এ আয়াত থেকে মুসলমানরাও নির্দেশ লাভ করেছে যে, শরীয়তের পুরোপুরি অনুসরণ ব্যতীত সাধুতা, আধ্যাত্মিকতা, চেষ্টা-সাধনা, অন্ত্ষ্টিলাভ, এলৃহাম ইত্যাদি দ্বারা যুক্তিলাভ করা যাবে না। এ আয়াতে শরীয়ত অনুসরণের জ্বন্যে তিনটি বিষয় মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে ? প্রথম -তওরাত। দ্বিতীয় ইণ্জীল, যা ইহুদী ও সবষ্টানদের কাছে পূর্বেই অবতীর্ণ হয়েছে এবং তৃতীয় 32035; 85 অর্থাৎ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যা প্রেরিত হয়েছে। সাহাবা ও তাবেয়ী তফসীরবিদগণ এ বিষয়ে একমত যে, এর মর্ম কোরআন পাক, যা খ্রীষ্টান ও ইহুদী সম্প্রদায়সহ সব উম্মতের জন্যেই বসৃলুল্লাহ্ (সা)-এর মাধ্যমে প্রেরিত হয়েছে। তাই আয়াতের অর্থ হবে এই যে, যে পর্যন্ত তওরাত, ইণ্তীল ও কোরআনের আনীত বিধি-বিধানগুলো বিশুদ্ধভাবে ও পূর্ণরূপে পালন না করবে, সে পর্যন্ত তোমাদের বংশগত ও শিক্ষাগত যোগ্যতা এবং মর্যাদা আল্লাহ্র কাছে গ্রহণীয় হবে না। সূরা আল-মায়েদাহ rio এখানে প্ৰণিধানযোগ্য যে, আয়াতে তওরাত ও ইনঞ্জীলের মত কোরআনেরও সংক্ষিপ্ত নাম ব্যবহার না করে একটি দীর্ঘ বাক্য (ঠা 250% ব্যবহার করা হয়েছে। এর তাৎপর্য এই যে, এতে কতিপয় হাদীসের বিষয়বস্তুর দিকে ইঙ্গিত রয়েছে। এসব হাদীসে রসুলুল্লাহ (সাঃ) বলেন £ আমাকে যেমন জ্ঞান-বিজ্ঞানের আধার কোরআন দেয়া হয়েছে, তেমনি অন্যান্য তত্তবকথা সম্পর্কেও অবহিত করা হয়েছে। এগুলোকে এক দিক দিয়ে কোরআনের ব্যাখ্যাও বলা যেতে পারে। হাদীসের ভাষ্য এরূপ £ ‘শোন, আমাকে কোরআন দেয়া হয়েছে। ভবিষ্যতে এমন হবে যে, কোন তৃপ্ত ও আরামপ্রিয় ব্যক্তি বলাবলি করবে যে, তোমাদের জন্যে কোরআনই যথেষ্ট । এতে যা হালাল করা হয়েছে তাকেই হালাল মনে কর এবং এতে যা হারাম করা হয়েছে তাকেই হারাম মনে কর। অথচ বাস্তব সত্য এই যে, আল্লাহ্র রসূল যা হারাম করেছেন, তাও আল্লাহ্র হারাম করা বস্তুর মতই হারাম।’ --(আবু দাউদ, ইবনে-মাজ্জা দারেমী)। শরীয়তের বিধান তিন প্রকার $ স্বয়ং কোরআনও এ বিষয়ে সাক্ষ্য দেয় ঃ SHOEI IMIS অৰ্থাৎ, রসূলুল্লাহ্ (সাঃ) নিজের পক্ষ থেকে কোন কথা বলেন না! তিনি যাকিছু বলেন, সবই আল্লাহ্র পক্ষ থেকে বলেন। যেসব ক্ষেত্রে তিনি কোন কথা স্বীয় ইজতেহাদ ও কিয়াসের মাধ্যমে বলেন এবং অতঃপর ওইীর মাধ্যমে তার বিরুদ্ধে নির্দেশ অবতীর্ণ না হয়, পরিণামে সে ইজতেহাদও ওহীর মর্যাদা প্রাপ্ত হয়। সারকথা এই যে, রসুলুল্লাহ (সাঃ) যেসব বিধান উম্মতকে দিয়েছেন, সেগুলো তিন প্রকার £ (এক) যেসব বিধান কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখিত রয়েছে, (দুই) যেসব বিধান সুস্পষ্টভাবে কোরআনে উল্লেখিত নাই; বরং পৃথক ওহীর মাধ্যমে রসুলুল্লাহ্র প্রতি অবতীর্ণ হয়েছে এবং (তিন) যেসব বিধান তিনি স্বয়ং ইজতেহাদ ও কিয়াসের মাধ্যমে দিয়েছেন এবং এর বিরুদ্ধে ওহীর মাধ্যমে কোন নির্দেশ অবতীর্ণ হয়নি। আলোচ্য আয়াতে দ্বিতীয় প্রণিধানযোগ্য বিষয় এই যে, এতে ইহুদী ও খ্ৰীষ্টানদেরকে তওরাত, ইণ্জীল ও কোরআন তিনটি গ্রন্থের নির্দেশাবলী পালন করতে নির্দেশ দেয়া হয়েছে। অথচ এগুলোর একটি অপরটিকে রহিত করে দিয়েছে। ইণ্জীল তওরাতের কতক বিধানকে এবং কোরআন তওরাত ও ইণ্জীলের অনেক বিধানকে রহিত করেছে। এমতাবস্থায় তিনটির সমষ্টিকে পালন করা কিরূপে সম্ভবপর হবে? এর জওয়াব সুস্পষ্ট । অর্থাৎ, পরবর্তীকালে আগমনকারী গ্রন্থ পূর্ববর্তী গ্রন্থের যেসব বিধানকে পরিবর্তন করেছে, সেসব পরিবর্তিত বিধান পালন করাই উভয় গ্রন্থ পালন করার নামাস্তর। রহিত বিধান পালন করা উভয় গ্রন্থের উদ্দেশ্যেরই পরিপন্থী মহানবী (সাঃ)-এর প্রতি একটি সাস্তবনা ? উপসংহারে রসূলুল্লাহ (সাঃ)-এর সাস্বুনার জন্যে বলা হয়েছে ? আহ্লে-কিতাবদের অনেকেই আমার দেয়া সুযোগ-সুবিধা ও অনুগ্রহের দ্বারা উপকৃত হবে না, বরং তাদের কুফর ও ওুদ্ধত্য আরও বেড়ে যাবে। অতএব, আপনি এতে দুঃখিত হবেন না এবং তাদের প্রতি অনুকম্পাশীলও হবেন না। wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।