Contents ht ০০০০০ তফসীর মাআরেফুল ক্বোরআন LE Wh Ln ETE EVE Ta Wr ক উদ্দেশ্য এই যে, এসব গ্রন্থের আমল পুরোপুরি ও বিশুদ্ধ তখনই হবে, যখন তাতে কোন রকম ক্রটি ও বাড়াবাড়ি না থাকবে। যেমন, কোন স্তন্তকে তখনই প্রতিষ্ঠিত বলা যায়, যখন তা কোনদিকে ঝুঁকে থাকবে না বরং সোজা দাড়ানো থাকবে। এর সারমর্ম এই যে, যদি ইহুদীরা আজও তওরাত, ইঞ্জীল ও কোরআন পাকের নির্দেশাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সেগুলো পুরোপুরি পালন করে--ক্রটি এবং মনগড়া বিষয়াদিকে ধর্ম বলে আখ্যা দিয়ে বাড়াবাড়ি না করে, তবে তারা পরকালের প্রতিশ্রুত নেয়ামতরাজ্জির যোগ্য হবে এবং ইহকালেও তাদের সামনে রিযিকের দ্বার উন্মুক্ত করে দেয়া হবে। ফলে উপর-নীচ সবদিক থেকে তাদের উপর রিযিক বর্ষিত হবে। ‘উপর-নীচে’র বাহ্যিক অর্থ হচ্ছে তারা অনায়াসে ও অব্যাহতভাবে রিযিক প্রাপ্ত হবে।- (তফসীরে-কবীর) পূর্ববর্তী আয়াতে শুধু পরকালের নেয়ামতের ওয়াদা ছিল। আলোচ্য আয়াতে পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের ওয়াদাও বিস্তারিতভাবে করা হয়েছে। এর কারণ সম্ভবতঃ এই যে, ইহুদীদের কুকর্ম এবং তওরাত ও ইঞ্জীলের নির্দেশাবলী পরিবর্তনের বড় কারণ ছিল তাদের সংসার-প্রীতি ও অর্থলিপ্সা। এ মোহই তাদেরকে কোরআন ও রসূলুল্লাহ্ (সাঃ)-এর প্রকাশ্য নিদৰ্শনাবলী দেখা সত্বেও সেগুলো মেনে নিতে বাধা প্রদান করছিল। তাদের আশঙ্কা ছিল এই যে, তারা মুসলমান হয়ে গেলে তাদের মোড়লি শেষ হয়ে যাবে এবং ধর্মীয় নেতা হওয়ার কারণে যেসব হাদিয়া ও উপঢৌকন পাওযা যায়, তা বন্ধ হয়ে যাবে। আল্লাহ্ তাআলা তাদের এ আশঙ্কা দূর করার জন্যে ওয়াদাও করেছেন যে, তারা সাচ্চা ঈমানদার ও সৎকর্মী হয়ে গেলে তাদের জাগতিক অর্থ-সম্পদ ও আরামঁআয়েশ হাস পাবে না, বরং আরও বেড়ে যাবে। একটি সন্দেহ নিরসন ? এ বিবরণ থেকে একথা জানা গেল যে, এই বিশেষ ওয়াদাটি এসব ইহুদীর জন্য করা হয়েছে, যারা মহানবী (সাঃ)-এর আমলে বিদ্যমান ছিল। তারা এসব নির্দেশ মেনে নিলে ইহকালেও তাদেরকে সব রকম নেয়ামত ও শাস্তি প্রদান করা হত। সেমতে তখন যারা ঈমান ও সৎকর্ম অবলম্বন করেছে, তারা এসব নেয়ামত পুরোপুরিভাবেই লাভও করেছে। যেমন, আবিসিনিয়ার সমাট নাজ্জাশী ও আবদুল্লাহ্ ইবনে সালাম প্রমুখ। এর অর্থ এই নয় যে, যে কেউ বিশ্বাস ও সৎকর্ম অবলমৃন করবে, সেঁই ইহকালে অবশ্যস্তাবীরূপে অগাধ ধন-দৌলতের অধিকারী হবে এবং যে এরূপ না করবে, সে অবশ্যই অভাব-অনটনে পতিত হবে। কারণ, এ স্থলে কোন সামগ্রিক নীতি বর্ণনা করা উদ্দেশ্য নয়, বরং একটি বিশেষ দলের সাথে বিশেষ অবস্থায় ওয়াদা করা হয়েছে। তবে সাধারণ নীতি হিসেবে ঈমান ও সংৎকর্মের ফলস্বরূপ পবিত্রজীবন প্রাপ্ত হওয়ার ওয়াদা রয়েছে। এটি অগাধ ধন-দৌলতের আকারেও হতে পারে কিংবা বাহ্যিক অভাব-অনটনের আকারেও। পয়গম্বর ও ওলীদের অবস্থাই এর প্রমাণ। তারা সবাই অগাধ-ধন-দৌলত প্রাপ্ত হননি, তবে পবিত্রজীবন অবশ্যই প্রাপ্ত হয়েছেন। আয়াতের শেষাংশে ইনসাফ প্রদর্শনার্থ একথাও বলা হয়েছে যে, ইহুদীদের যেসব বক্তা ও কুকর্ম বর্ণনা করা হয়েছে, তা সব ইহুদ্ীর অবস্থা নয় বরং £54442 অর্থাৎ, তাদের মধ্যে ক্ষুদ্র একটি দল সৎপথের অনুসারীও রয়েছে। তবে তাদের অধিকাংশই কুক্মী। সৎপথের অনুসারী বলে তাদেরকে বোঝানো হয়েছে, যারা পূর্বে ইহুদী অথবা ধীষষ্টান ছিল, এরপর কোরআন ও রসুলুল্লাহ (সাঃ)-এর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। প্রচারকার্যের তাকিদ ও রসূল (সাঃ)-এর প্রতি সান্তনা ॥ আয়াতবয়ে এবং এর পূর্ববর্তী উপযূপরি দুই রুক্তে ইহুদী ও নন্দে বক্তা, বিপথগামিতা, হঠকারিতা এবং ইসলাম বিরোধী যড়যন্্ বি হয়েছে। মানুষ হিসেবে এর একটা স্বাভাবিক প্রতিক্রিয়া এরূপ হওয়া সম্ভবপর ছিল যে, এর ফলে মহানবী (সাঃ) নিরাশ হয়ে পড়তেন কিং বাধ্য হয়ে প্রচারকার্যে ভাটা দিতে পারতেন। আর এর দ্বিতীয় প্রতি্নিয এরূপও হতে পারত যে, তিনি বিরোধিতা, শত্রুতা ও নির্যাতনের পরওয়া না করে প্রচারকার্যে ব্যাপৃত থাকতেন, ফলে তাকে শত্রুর পক্ষ থেকে নানা রকম কষ্ট ও বিপদাপদের সম্মুখীন হতে হত। তাই তৃতীয় আয়াতে খর দিকে রসুলুল্লাহ্ (সাঃ)-কে জোরালো ভাষায় নির্দেশ দেয়া হয়েছে যে, আপনার প্রতি আল্লাহ্র পক্ষ থেকে যাকিছু অবতরণ করা হয়, তার সম্পূরণটিই বিনা দ্বিধায় মানুষের কাছে পৌছে দিন; কেউ মন্দ বলুক অথবা ভাল, বিরোধিতা করুক কিংবা গ্রহণ করুক। অপরদিকে তাকে এ সংবাদ দিয়ে আশৃত্ত করা হয়েছে যে, প্রচারকার্যে কাফেররা আপনার কোন ক্ষতি করতে পারবে না। আল্লাহ্ তাআলা স্বয়ং আপনার দেখাশোনা করবেন। আয়াতের 850০31015 বাক্যটি প্রপিধানযোগ্য এর উদ্দেশ্য এই যে, যদি আপনি আল্লাহ্ তাআলার একটি নির্দেশও পৌছাতে বাকী রাখেন, তবে আপনি পয়গমবরীর দায়িত্ব থেকে পরিত্বাণ পাবেন না। এ কারণেই রসূলুল্লাহ্ (সাঃ) আজীবন এ কর্তব্য পালনে পূর্ণ সাহসিকতা ও সর্বশক্তি নিয়োগ করেন। বিদায় হত্ত্বের সময় মহানবী (সাঃ)-এর একটি উপদেশ $ বিদায় হছ্বের প্রসিদ্ধ ভাষণটি একদিক দিয়ে ছিল ইসলামের আইন এবং অপর দিক দিয়ে দয়ার সাগর, পিতা-মাতার চেয়েও অধিক ম্নৃহশীল পয়গম্বরের অস্তিম উপদেশ। এ ভাষণে তিনি সাহাবায়ে-কেরামের অভূতপূর্ব সমাবেশকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করার পর প্রশ্ন করলেন ঃ ৩, ৯ 3! শোন, আমি কি তোমাদের কাছে দ্বীন পৌছে দিয়েছি সাহাবীগণ স্বীকার করলেন, জি হা, অবশ্যই পৌছে দিয়েছেন। এরপর বললেন ?ঃ তোমরা এ বিষয়ে সাক্ষী থেকো। তিনি আরও বললেন, এ! ৯১)| অৰ্থাৎ, এ সমাবেশে যারা উপস্থিত আছ, তারা আমার কথাটি অনুপস্থিতদের কাছেও পৌছে দিবে। অনুপস্থিত বলে দুই শ্রেণীর লোককে বোঝানো হয়েছে। (এক) যারা তখন দুনিয়াতে বিদ্যমান ছিল, কিন্তু সমাবেশে উপস্থিত ছিল না এবং (দুই) যারা তখনো পর্যস্ত জন্মগ্রহণই করেনি। তাদের কাছে পয়গাম পৌছানোর পদ্থা, ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসার ৷ সাহাবী ও তাবেয়িগণ এ কর্তব্য যথাযথ পালন করেছেন। এর প্রভাবেই সাধারণ অবস্থায় সাহাবায়ে-কেরাম রসুলুল্লাহ (সাঃ)-এর বাণী ও হাদীসকে আল্লাহ্ তাআলার একটি বিরাট আমানতের ন্যায় অনুভব করেছেন। তারা রসুলুল্লাহ্ (সাঃ)-এর পবিত্র মুখ নিঃসৃত প্রত্যেকটি কথাই উম্মতের কাছে পৌছে দিতে যথাসাধ্য চেষ্টা করেছেন। যদি কোন বিশেষ কারণ অথবা অক্ষমতার দরুন কেউ বিশেষ হাদীস অন্যের কাছে বর্ণনা না করতেন, তবে মৃত্যুর পূর্ব মুহুর্তে তা দু'চার জনকে অবশ্যই শুনিয়ে দিয়েছেন যাতে এ আমানতের দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করতে পারেন। সহীহ্ বোখারীতে হযরত মুয়ায (রাঃ)-এর একটি হাদীস সম্পর্কে এমনি ধরনের এক ঘটনা বর্ণিত রয়েছে। বলা হয়েছেঃ ২2 ১৮ 4 ০ 5৬ এ অর্থাৎ, এ আমানত না পৌছানোর কারণে গোনাহ্গার হওয়ার ভয়ে হযরত মুয়ায হাদীসটি মৃত্মুর সময় বর্ণনা করেছেন! wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— صفحة ٣٥١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.