তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents I ammmtnn cs ar teat wes (বষ্টানরাও নামায পড়ে, EOE NET" CBT ষ্ুলামী নামাযেরই স্বাতস্ত্যমূলক বৈশিষ্ট্য। - (মাযহারী) কিন্তু অন্যান্য তফসীরবিদ বলেন £ এখানে রুকু শব্দ দ্বারা আভিধানিক প্লই বুঝানো হয়েছে। অর্থাৎ, নত হওয়া, বিনয়, নমতা ও অক্ষমতা ধ্কাশ করা। বাহরেমুহীত গ্রন্থে আবু হাইয়্যান এবং কাশশাফ গ্রন্থে ধ্মধশরী এ অর্থই গ্রহণ করেছেন। এছাড়া তফসীরে মাযহারী এবং র এ অর্থই নেওয়া হয়েছে। অতএব, বাক্যটির অর্থ হব এই যে, তারা স্বীয় সৎকর্মের জন্যে গর্ব করে না, বরং বিনয় ও নমতা ঞ্দেরস্বভাব। কোন কোন রেওয়ায়েতে বলা হয়েছে, এবাক্যটি হযরত আলী (রাঃ)- এর বিশেষ একটি ঘটনা সম্পর্কে অবতীর্ণ হয়েছে। একদিন হযরত আলী (ট) নামায পড়ছিলেন। যখন তিনি রুক্তে গেলেন, তখন জনৈক ভিক্ষুক কিচু ভিক্ষা চাইল। তিনি রুক্‌ অবস্থায়ই অঙ্গুলি থেকে আংটি বের করে চিচ্ছুকের দিকে নিক্ষেপ করে দিলেন। নামায শেষে ভিক্ষুকের প্রয়োজন ট্টাবেন, এতটুকু দেরী করাও তিনি পছন্দ করেননি। তিনি সৎকাজে যে ্রততা প্রদর্শন করলেন, তা আল্লাহ্‌ তাআলার খুব পছন্দ হয় এবং আলোচ্য বাক্যের মাধ্যমে তার মূল্য দেওয়া হয়। এ রেওয়ায়েতের সনদ আলেম ও হাদীছবিদৃদের মতে সর্বসম্মত নয়। ! জব রেওয়ায়েতটি বিশুদ্ধ সাব্যস্ত হলে এর সারমর্ম হবে এই যে, [ মৃদ্লমানদের গভীর বন্ধুত্বের যোগ্য তারাই হবে, যারা নামায ও যাকাতের : প্রবন্দি করে। বস্তুতঃ তাদের মধ্যে বিশেভাবে হ্যরত আলী (রাঃ) এ কদুত্বর অধিক যোগ্য । হযরত আলী (রাঃ)-কে এ বিশেষ সম্মানে ভূষিত করার কারণ সম্ভবত £ এই যে, রসুলুল্লাহ্‌ (সাঃ) - এর অর্ন্তদৃষ্টিতে ভবিষ্যৎ গোলযোগের স্টনাবলী ফুটে উঠেছিল যে, কিছু লোক হযরত আলী (রাঃ) - এর পক্রতায় মেতে উঠবে এবং তার বিরুদ্ধে বিদ্রোহের পতাকা উত্তোলন করবে। খারেজী সম্প্রদায়ের গোলযোগের দরুন পরবর্তী কালে তাই প্রকাশ । পেয়েছে। ET EE OE মোটকথা, আয়াতটি এ ঘটনা সম্পর্কে অবতীর্ণ হলেও আয়াতের ভাষা ব্যাপক; ছাহাবায়ে কেরাম ও সব মুসলমানও এর অস্তর্ভুক্ত। বক্তব্যের দিক দিয়ে কোন এক ব্যক্তির সাথে আয়াতের বিশেষত্ব নেই। এ কারণেই হযরত ইমাম বাকের (রাঃ)-কে যখন কেউ জিজ্ঞেস করল ঃ 1342 আয়াতে কি হযরত আলী (রহঃ)-কে বুঝানো হয়েছে? তিনি উত্তরে বললেন ঃ মুসলমানদের অন্তর্ভুক্ত হওয়ার দিক দিয়ে তিনি আয়াতের লক্ষণভূক্ত। বিজাতির সাথে গভীর বন্ধুত্ব করা থেকে বিরত থাকে এবং শুধু আল্লাহ্‌, রসুল ও মুসলমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাদেরকে বিজ্রয় ও বিশৃজয়ী হওয়ার সুসংবাদ দেয়া হয়েছে £ SLANG SE SACI IS SG HILLS Sx এতে বলা হয়েছে যে, যেসব মুসলমান আল্লাহ্‌ তাআলার নির্দেশ পালন করে, তারা আল্লাহ্র দল! এরপর সুসংবাদ দেওয়া হয়েছে যে, পরিণামে আল্লাহ্র দলই সবার উপর জয়ী হবে। পরবর্তী ঘটনাবলী থেকে সবাই প্রত্যক্ষ করে নিয়েছে যে, ছাহাবায়ে -কেরাম (রাঃ) সবার উপর জয়ী হয়েছেন। যে শক্তিই এ পাহাড়ে মাথা হুকেছে, সে-ই চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। প্রথম খলিফার বিরুদ্ধে আভ্যস্তরীণ গোলযোগ ও বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠলে আল্লাহ্‌ তাআলা তাকে সবার বিরুদ্ধে বিজয়ী করেন। হযরত ফারকে আযম (রাঃ) - এর মোকাবিলায় বিশ্বের বৃহৎ শক্তিদ্বয় কায়সার ও কেসরা অবতীর্ণ হলে আল্লাহ্‌ তাআলা তাদের নাম-নিশানা পর্যন্ত মিটিয়ে দেন। তাদের পর খলিফা ও মুসলমানদের মধ্যে যতদিন আল্লাহ্‌র এসব নির্দেশ পালন অব্যাহত রয়েছে এবং মুসলমানরা বিজাতির সাথে মেলামেশা ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে বিরত রয়েছে, ততদিন তাদেরকে বিজ্রয়ী বেশেই দেখা গেছে। wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।