তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২ সুর আদা বাক্বলা BEECHES SNEED ft, পাক শাসকোচিত ভৎগীতে বর্ণনা করে বলেন যে, বিশ্ব খেলাফতের প্রকৃতি যেহেতু হযরত আদম (আঃ)-এর মাঝে ফেরেশতা ও জ্বিন উভয় ও আনুষঙ্গিক প্রয়োজনয়িতা সম্পর্কে তোমরা মোটেও ওয়াকেফহাল নও। তা কেবল আমিই পূর্ণভাবে পরিজ্ঞাত। (আঃ)-এর শ্রেষ্ঠত্ব ও জ্ঞানের ক্ষেত্রে তার অনুপম মযযা্দার বর্ণনা দিয়ে দ্বিতীয় উত্তরটি দেয়া হয়েছে যে, বিশ্ব খেলাফতের জন্য ভূ পৃষ্ঠের অস্তর্গত সৃষ্ট বস্তুসমূহের নাম, গুণাগুণ, বিস্তারিত অবস্থা ও যাবতীয় লক্ষণাদি সম্পর্ক সম্যক জ্ঞান থাকা একাস্ত আবশ্যক! বস্তুতঃ ফেরেশতাগণের এ যোগ্যতা ও গুণাবলী নেই। আদম সৃষ্টি প্রসংগে ফেরেশতাদের সাথে আলোচনার তাৎপর্য £ একথা বিশেষভাবে প্রণিধানযোগ্য যে,ফেরেশতাদের সমাবেশে আল্লাহ্‌ পাকের এ ঘটনা প্রকাশ করার তাৎপর্য কি এবং এতে কি উদ্দেশ্য নিহিত ছিল? তাঁদের থেকে পরামর্শ গ্রহণ , না তাদেরকে এ সম্পর্কে নিছক অবহিত করা? না ফেরেশতাদের ভাষায় এ সম্পর্কে তাদের অভিমত ব্যক্ত করানো? একথা সুস্পষ্ট যে, কোন বিযয় বা সমস্যা সম্পর্কে পরামর্শের প্রয়োজ্জনয়িতা তখনই দেখা দেয়, যখন সমস্যার সমস্ত দিক কারো কাছে অস্পষ্ট থাক; নিজস্ব অভিজ্ঞান ও জ্ঞান সম্পর্কে পূর্ণ বিশ্বাস ও আস্থা না থাকে। আর তখনই কেবল অন্যান্য জ্ঞানী-গুণীদের সাথে পরামার্শ করা হয়। অথবা পরামর্শ গ্রহণের প্রয়োজনীয়তা সেখানেও হতে পারে, যেখানে অন্যান্য ব্যক্তিবর্গ সমঅধিকার সমপনু হয়! তাই তাদের অভিমত জানার উদ্দেশে পরমার্শ করা হয়। যেমনটি বিশ্বের বিভিন্ন সংস্থা ও সংগঠনের সাধারণ পরিষদসমূহে প্রচলিত। কিন্তু একথা সুষ্পষ্ট যে, এ দু’টোর কোনটাই এক্ষেত্রে প্রযোজ্য নয়। মহান আল্লাহ্‌ গোটা বস্তুজ্ঞগতের স্ৃষ্টা এবং প্রতিটি বিন্দুবিসর্গ সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান রয়েছে। তাঁর প্রজ্ঞা ও দূরদর্শিতার সামনে প্রকাশ্য ও অপ্রকাশ্য, দৃশ্যমান ও অদৃশ্য সবকিছুই সমান। তাই তাঁর পক্ষে কারো সাথে পরামর্শ করার কি প্রয়োজনয়িতা থাকতে পারে! অনুরাপভাবে এখানে এমনও নয় যে, সংসদীয় সরকার প্রতিষ্ঠিত - যেখানে প্রত্যেক সদস্য সমঅধিকার সম্পন্ন বলে প্রত্যেকের পরামর্শ গ্রহণ করা আবশ্যক হতে পারে! কেননা, আল্লাহ্‌ পাকই সবুর মৃষ্টা ও মালিক। ফেরেশতা ও মানব-দানব সবই তাঁর সৃষ্টি এবং সবই তার আয়ত্তাধীন। তাঁর কোন কাজ বা পদক্ষেপ সম্পর্কে কারো কোন প্রশ্ব তোলার অধিকার নেই যে,এ কাজ্ কেন করা হলো বা কেন করা হলো না। প্রশ্রের অবকাশ নেই, কিন্ত অন্যান্য সবাইকে তাদের কৃত কর্ম সম্পর্কে প্রশ্নের সমখীন হতে হবে। সারকথা প্রকৃত প্রস্তাবে এখানে পরামর্শ গ্রহণ উদ্দেশ্যও নয় এবং এর কোন অবাশ্যকতাও ছিল না। কিন্ত রূপ দেয়া হয়েছে পরামর্শ গ্রহণের যাতে মানুষ পরামর্শরীতি এবং তার প্রয়োজনীয়তার শিক্ষা লাভ করতে পারে। যেমন কোরআন পাকে রসূলে করীম (সাঃ)-কে বিভিন্ন কাজে ও অথচ তিনি ছিলেন ওহীর বাহক। তীর সব কাজকর্ম এবং তাঁর প্রত্যেক অধ্যায় ও দিক ওহীর মাধ্যমেই বিশ্লেষণ করে দেয়া হতো। কিন্তু তার মাধ্যমে পরামর্শ গ্রহণ রীতির প্রচলন করা এবং উম্মতকে তা শিক্ষা দেয়ার উদ্দেশে তাঁকেও পরামর্শ গ্রহণের তাকীদ দেয়া হয়েছে! সম্প্রদায়ের যাবতীয় জ্ঞানের সমাহার ঘটেছে, সুতরাং উভয় সম্প্রদায়ের উপর তার শ্রেষ্ঠত্ব ও উচ্চ পদমর্যাদা একেবারে সুম্পষ্ট। এখন আল্লাহ্‌ পাক এ বিষয়টি কার্যকরভাবে প্রকাশ করতে ইচ্ছা করলেন যে, ফেরেশতা ও জ্বিনদের দ্বারা হযরত আদম (আঃ)-এর প্রতি এমন বিশেষ ধরনের সম্মান প্রদর্শন করানো হোক, যদ্দবারা কার্যতঃ স্পষ্ট হয়ে যোয় যে, তিনি তাদের উভয়ের চাইতে উত্তম ও পূর্ণতর ৷ এ জন্য যে সম্মান প্রদর্শনমূলক কাজের প্রস্তাব করা হয়েছে, তারই বর্ণনা প্রসংগে আল্লাহ্‌ পাক বলেন, “আমি ফেরশতাদেরকে হুকুম করলাম, তোমরা আদমকে সেজ্রদা কর। সমস্ত ফেরেশতা সেজ্জদায় পতিত হল, কিন্তু ইবলীস সে্দদা করতে অশ্বীকার করলো এবং অহঙ্কারে স্ফীত হয়ে উঠলো” সেজদার নির্দেশ কি ভ্ববিনদের প্রতিও ছিল? এ আয়াতে বাহ্যতঃ যে কথা বর্ণনা করা হয়েছে, তা এই যে, আদম (অটু)-কে সেজ্জদা করার হুকুম ফেরেশ্তাদেরকে দেয়া হয়েছিল। কিন্তু পরে যখন একথা বলা হলো যে, ইবলীস ব্যতীত সব ফেরেশতাই সেজদা করলেন, তখন তাতে প্রমাণিত হলো যে, সেজ্জদার নির্দেশ সকল বিবেকসম্পন্ন সৃষ্টির প্রতিই ছিল। ফেরেশতা ও জ্বিন সবাই এর অন্তর্ভুক্ত । কিন্তু নির্দেশ প্রদান করতে গিয়ে শুধু ফেরেশতাগণের উল্লেখ এজন্য করা হলো যে, তারাই ছিল সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ । যখন তাদেরকে হযরত আদম (আঃ)-এর প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ দেয়া হলো, তাতে স্কিন জাতি অতি উত্তম রূপে এ নির্দেশের অন্তর্ভুক্ত বলে জানা গেল। সম্মানসূচক সেজদা ইসলামে নিষিদ্ধ £ এ আয়াতে হযরত আদম (আঃ)-কে সেজদা করতে ফেরেশতাদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। সূরা ইউসুফে হযরত ইউসুফ (আঃ)-এর পিতা-মাতা ও ভাইগণ মিশর পৌছার পর হযরত ইউসুফকে সেজদা করেছিলেন বলে উল্লেখ রয়েছে। এটা সুস্পষ্ট যে, এ সেজদা এবাদতের উদ্দেশে হতে পারে না। কেননা, আল্লাহ্‌ ব্যতীত অপরের উপাসনা শিরক ও কুফরী। কোন কালে কোন শরীয়তে এরূপ কাজের বৈধতার কোন সম্ভাবনাই থাকতে পারে না। সুতরাং এর অর্থ এছাড়া অন্য কোন কিছুই হতে পারে না যে, প্রাচীন কালের সেজদা আমাদের কালের সালাম, মুসাফাহা, মুআনাকা, হাতে চুমো খাওয়া এবং সম্মান প্রদর্শনার্থ দাড়িয়ে যাওয়ার সমার্থক ও সমতুল্য ছিল। ইমাম জ্বাসসাস আহ্‌কামুল কোরআন গ্রন্থে বর্ণনা করেছেন যে, পূর্ববর্তী নবিগণের শরীয়তে বড়দের প্রতি সম্মানসূচক সেজ্দদা করা বৈধ ছিল। শরীয়তে মুহাম্মদীতে তা রহিত হয়ে গেছে। বড়দের প্রতি সম্মান প্রদর্শনের পদ্ধতি হিসাবে এখন শুধু সালাম ও মুসাফাহার অনুমতি রয়েছে। রুকু-সেজদা এবং নামাযের মত করে হাত বেঁধে দাড়ানোকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এর বিশ্লেষণ এই যে, শিরক, কুফর এবং আল্লাহ্‌ ছাড়া অন্য কারো এবাদত করা কোন শরীয়তেই বৈধ ছিল না। কিন্তু কিছু কিছু কাজ এমনও রয়েছে, যা মূলতঃ শিরক বা কুফর নয়। কিন্তু মানুষের অজ্ঞানতা ও অসাবধানতার দরুন সে সমস্ত কার্যাবলী শিরক ও কুফরের কারণ হয়ে দাড়াতে পারে। এসব কার্যাবলী পূর্ববর্তী নবিগণের শরীয়তে আদৌ নিষিদ্ধ ছিল না। বরং সেগুলোকে শিরকরূপে প্রতিপন্ন করা থেকে মানুষকে বিরত রাখা হত মাত্র। যেমন, প্রাণীদের ছবি আঁকা ও ব্যবহার করা মূলতঃ কুফ্‌র বা শিরক নয়। এজন্য পূর্ববর্তী শরীয়তে তা বৈধ ছিল। যেমন, হ্যরত সুলায়মান (আঃ)-এর কাহিনী বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে মেও wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।