তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents এ আয়াতে ক্ষমতা দেয়ার পরিবর্তে নিদিষ্ট করে ফয়সালা করার আদেশ দেয়া হয়েছে। ইমাম আবু বকর জাসসাস আহকামূল কোরআন গ্রন্থে উভয় আয়াতের ব্যাখ্যা এভাবেই করেছেন যে, যে আয়াতে ক্ষমতা দেয়া হয়েছে, তা এসব অমুসলিমের সম্পর্কে, যারা আমাদের রাষ্ট্রের বাসিন্দা অথবা যিম্মী নয়, বরং নিজ দেশে বাস করে আমাদের সাথে কোন চুক্তি করেছে মাত্র। যেমন, বনী-কুরায়যা ও বনী-নুযায়ের। আর দ্বিতীয় আয়াত এসব অমুসলিমদের সম্পর্কে, যারা যিস্মী এবং ইসলামী রাষ্ট্রের নাগরিক। এখন প্রণিধানযোগ্য বিষয় এই যে, উভয় আয়াতে অমুসলিমদের মোকদ্দমায় নিজ শরীয়তানুযায়ী ফয়সালা করার নির্দেশ দেয়া হয়েছে এবং তাদের মনোবাঞ্ছার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। বলাবাহুল্য, এ নির্দেশ এসব মোকদ্দমা সম্পর্কেই দেয়া হয়েছে, যা আলোচ্য আয়াতসমূহের শানে-নুযূলে বর্ণিত হয়েছে। তন্মধ্যে একটি হচ্ছে হত্যার শান্তি ও রক্ত-বিনিময়ের মোকদ্দমা ও অপরটি হচ্ছে ব্যভিচার সংক্রান্ত মোকদ্দমা। এ জাতীয় মোকদ্দমার ক্ষেত্রে সারা বিশ্বে একই নিয়ম। অর্থাৎ, সমগ্র দেশে একই আইন বলবৎ থাকে। একে সাধারণ আইন বলা হয়। সাধারণ আইনে শ্রেণী অথবা ধর্মের কারণে কোনরূপ পার্থক্য হয় না। উদাহরণতঃ চুরির শাস্তি হস্ত কর্তন শুধু মুসলমানদের বেলায়ই প্রযোজ্য নয়, বরং দেশের যে কোন বাসিন্দার বেলায় এ শাস্তিহ প্রযোজ্য। এমনিভাবে হত্যা ও ব্যভিচারের শাস্তিও সবার বেলায় প্রযোজ্য। কিন্ত অমুসলমানদের ব্যক্তিগত ও ধর্মীয় ব্যাপারাদির ফয়সালাও যে ইসলামী আইন অনুযায়ী করতে হবে এমনটি জরুরী নয়। স্বয়ং রসূলুল্লাহ্‌ (সাঃ) মদ্যপান ও শুকরের মাংস মুসলমানদের জন্যে হারাম করে তার শাস্তিও নির্ধারিত করেছিলেন, কিন্তু অমুসলমানদেরকে এ ব্যাপারে স্বাধীনতা দিয়েছিলেন। তিনি অমুসলমানদের বিবাহ-শাদী ইত্যাদি ব্যক্তিগত ব্যাপারে কখনও হস্তক্ষেপ করেননি। তাদের ধর্ম অনুযায়ী যে বিবাহ শুদ্ধ ছিল, তিনি তাই বহাল রেখেছিলেন। হিজ্ঞরের অগ্নি পূজারী এবং নাজরান ও ওয়াদিয়ে কুরার ইহুদী ও খ্রীষ্টানরা ইসলামী রাষ্ট্রের যিম্মী ছিল। মহানবী (সাঃ) জানতেন যে, অগ্নি-উপাসকদের ধর্মে মা ও ভগিনীকেও বিয়ে করা হালাল। এমনিভাবে ইহুদী ও খ্ৰীষ্টানদের ধর্মমতে ইদ্দত অতিবাহিত না করে এবং সাক্ষী ব্যতিরেকেও বিবাহ শুদ্ধ! কিন্তু তিনি কখনও তাদের ব্যক্তিগত বিষয়াদিতে হস্তক্ষেপ করেননি, বরং তাদের বিবাহ-শাদীর বৈধতা স্বীকার করে নিয়েছে। মোটকথা, ইসলামী রাষ্ট্রের অধিবাসী অমুসলিমদের ব্যক্তিগত ও ধর্মীয় বিষয়াদির মীমাংসা তাদেরই ধর্মমতের উপর ছেড়ে দেয়া হবে। যদি এ সব ব্যাপারে মোকদ্দমা উপস্থিত হয়, তবে তাদের ধর্মাবলম্বী বিচারক নিযুক্ত করে ফয়সালা করাতে হবে। তবে যদি তারা মুসলমান বিচারকের নিকট উপস্থিত হয়ে উভয় পক্ষ তার রায় মেনে নিতে সম্মত হয়, তবে মুসলমান বিচারক ইসলামী আইন অনুযায়ী ফয়সালা করবেন। কেননা, তথন তিনিই উভয় পক্ষে নিযুক্ত বিচারকরূপে গণ্য হবেন। 3248233149 আয়াতে নবী করীম (সাঃ)-কে ইসলামী আইন অনুযায়ী ফয়সালা করে দেয়ার যে নির্দেশ দেয়া হয়েছে, তার এক কারণ হয় এই যে, মোকদ্দমার্টিই সাধারণ আইনের_-যাতে কোন সম্প্রদায়ই আওতা বহির্ভূত নয়, অথবা এর কারণ এই যে, উভয় পক্ষ স্বয়ং রসূলুল্লাহ্‌কে বিচারক স্বীকার করে জন্যে আসে, এমতাবস্থায় তার ফয়সালা তাই হবে, যার প্রতি তার ঈমান রয়েছে এবং যা ভার শরীয়তের নির্দেশ। মোটকথা, আলোচ্য রথ আয়াতে প্রথমে রসূলুল্লাহ্‌ (সাঃ) কে সাত্ববনা দেয়া হয়েছে অতগপের ইহুদীদের ষড়যন্ত্র সম্পর্কে ঠাকে অবহিত করা হয়েছে। Ux 5% বাক্য থেকে আয়াতের শেষ পর্যন্ত এ বিষয়টিই বর্ণিত হয়েছে। এতে এ রহস্য উদঘাটন করা হয়েছে যে, মহানবী (সাঃ) - এর কাছে যে প্রতিনিধি দলটি আগমন করেছিল, তারা সবাই ছিল যুনাফেক। ইহুদীদের সাথে এদের গোপন যোগ-সাজশ রয়েছে এবং এরা তাদেরই প্রেরিত। এরপর প্রতিনিধিদলের কতিপয় বদভ্যাস বর্ণনা করে মুসলমানদের হুশিয়ার করা হয়েছে যে, এগুলো কাফেরসুলভ অভ্যাস। এগুলো থেকে আত্মরক্ষা করা উচিত। ইহুদীদের একটি বদভ্যাস £ 50342 অর্থাৎ, তারা মিথ্যা ও ভ্রান্ত কথাবার্তা শোনাতে অভ্যস্ত । তারা আলেম বলে কথিত বিশ্বাসঘাতক ইহুদীদেরই অন্ধ অনুসারী। তওরাতের নির্দেশাবলীর প্রকাশ্য বিরুদ্ধাচরণ দেখা সত্বেও তারা তাদেরই অনুসরণ করে এবং তাদের বর্ণিত মিথ্যা ও অমুলক কেচ্ছা-কাহিনীই শুনতে থাকে। আলেমদের অনুসরণ করার বিধি $ যারা তওরাত পরিবর্তন করে এবং আল্লাহ্‌ ও রাসূলের নির্দেশাবলীতে মিথ্যা বিষয়বস্তু অন্তর্ভুক্ত করে, তেমনি এসব লোককেও অপরাধী বলা হয়েছে যারা তাদেরকে অনুসরণযোগ্য সাব্যস্ত করে মিথ্যা ও ভ্রান্ত কথাবার্তা শোনায় অভ্যস্ত হয়ে গেছে। এতে মুসলমানদের জন্যেও একটি মৌলিক নির্দেশ রয়েছে যে, আলেমদের কাছ থেকে ফাতোয়া নেয়ার পূর্বে তাদের যোগ্যতা সম্পর্কে খোজ-খবর নেয়া দরকার। অজ্ঞ জনগণের ধর্মকর্ম করার একমাত্র পথ হচ্ছে আলেমদের ফতোয়া ও শিক্ষা অনুযায়ী কাজ করা। রুগু ব্যক্তি কোন ডাক্তার অথবা হাকীমের কাছে যাওয়ার পূর্বে পরিচিতদের কাছে ধোদজ নেয় যে, এ রোগের জন্যে কোন্‌ ডাক্তার পারদর্শী, কোন্‌ হাকীম বেশী ভাল, তার কি কি ডিগ্রী আছে, তার চিকিৎসাধীন রোগীদের পরিণাম কি, যথাসম্ভব খোজ-খবর নেয়ার পরও যদি সে কোন ভ্রান্ত ডাক্তার অথবা হাকীমের ফাদে পড়ে যায়, তবে বিজ্ঞজনদের দৃষ্টিতে সে নিন্দার পাত্র নয়। কিন্তু যে ব্যক্তি কোনরূপ খোঁজ-খবর না নিয়েই কোন হাতুড়ে ডাক্তারের ফাদে পড়ে এবং পরিণামে অর্থ ও স্বাস্থ্য উভয়ই নষ্ট করে, বিজ্রজনদের মতে তার আত্মহত্যার জন্যে সে নিজেই দায়ী হয়। জনগণের ধর্মকর্মের অবস্থাও তাই। যদি তারা এলাকার বিজ্ঞ ও অভিজ্ঞ লোকদের কাছ থেকে খোঁজ-খবর নিয়ে কোন আলেমের অনুসরণ করে এবং তার ফতোয়া অনুযায়ী আমল করে, তবে তারা মানুষের কাছেও ক্ষমাযোগ্য হবে এবং আল্লাহুর কাছেও। এ জাতীয় বিষয় সম্পর্কে রসুলুল্লাহ্‌ (সাঃ) বলেছেন, ০-5! ০ ০৮ = ০5 - অর্মাৎ, এমতাবস্থায় আলেম ও মুফতী ভুল করলে এবং কোন মুসলমান তার ভূন ফতোয়া অনুযায়ী কাজ করলে, তার গোনাহ্‌ তার উপর নয়_ বরং আলেম ও মুফতীর উপরই বর্তাবে, যদি সে জেনেশুনে ভুল করে কিংবা সস্তাব্য চিন্তা-ভাবনায় ক্রটি করে অথবা প্রকৃতপক্ষে সে আলেম না হয়েও যদি জনগণকে ধোকা দিয়ে আলেমের পদ দখল করে বসে থাকে। কিন্তু যদি কোন ব্যক্তি প্রয়োজনীয় খোজ-খবর না নিয়ে শুধু নিজ মতে কোন আলেমের অনুসরণ করে এবং তার উক্তি অনুযায়ী কাতর কর wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।