তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩২২ তফসীর মাআরেফুল ক্বোরআন দখল করতে বলেছিলেন। সাথে সাথে এ সুসংবাদও দিয়েছিলেন যে, সিরিয়ার-ভূখণ্ড তাদের ভাগ্যে লেখা হয়ে গেছে। কাজেই তোমাদের বিজয় সুনিশ্চিত। উল্লেখিত আয়াতে বর্ণনা করা হয়েছে যে, এ সত্বেও বনী-ইসরাঈল চিরাচরিত খুছ্ধত্য ও বক্র স্বভাবের কারণে এ নির্দেশ পালনে স্বীকৃত হল মা; বরং মূসা (আঃ)-কে বলল £ হে মূসা, এ দেশে প্রবল পরাক্রাস্ত জাতি বাস করে। যতদিন এ দেশ তাদের দখলে থাকবে, ততদিন আমরা সেখানে প্রবেশ করব না। যদি তারা অন্য কোথাও চলে যায়, তবে আমরা সেখানে যেতে পারি। প্রযুখ তফসীরবিদ থেকে বর্ণিত আছে যে, তখন সিরিয়া ও বায়তুল-মুকাদ্দাস আমালেকা সম্প্রদায়ের দখলে ছিল। তারা ছিল আদ সম্প্রদায়ের একটি শাখা! দৈহিক দিক দিয়ে তারা অত্যস্ত সুঠাম, বলিষ্ট ও ভয়াবহ, আক্ৃতিবিশিষ্ট ছিল। তাদেরই সাথে জেহাদ করে বায়তুল-মুকাদ্দাস অধিকার করার নির্দেশ মূসা আলাইহিসসালাম ও তার সম্প্রদায়কে দেয়া হয়েছিল। মূসা আলাইহিসসালাম আল্লাহ্র নির্দেশ পালনের জ্ঞন্যে বনী-ইসরাঈলকে সঙ্গে নিয়ে সিরিয়া অভিমুখে রওয়ানা হলেন। উদ্দেশ্য ছিল বায়তুল মুকাদ্দাসে পৌঁছা। জর্দান নদী পার হয়ে বিশ্বের প্রাচীনতম শহর আরিহায় পৌছে শিবির স্থাপন করলেন। বনী-ইসরাঈলের দেখা-শোনার জন্যে বার জন সর্দার নির্বাচন করার কথা পূর্ববর্তী আয়াতে বর্ণিত হয়েছে। মূসা (আঃ) এই বার জন সর্দারকে শত্রুদের অবস্থা ও রণাঙ্গণের হাল-হকিকত জেনে আসার জন্যে পাঠান। বায়তুল মুকাদ্দাসের অদূরে শহরের বাইরে আমালেকা সম্প্রদায়ের এক ব্যক্তির সাথে তাদের দেখা হয়। সে একাই বার জনকে গ্রেফতার করে বাদশাহর সামনে উপস্থিত করে বলল ? এরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশে এসেছে। শাহী দরবারে নানাহ পরামর্শের পর তাদেরকে মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হল--যাতে তারা স্বজ্জাতির কাছে পৌছে প্রত্যক্ষদর্শী হিসাবে আমালেকা জাতির শৌর্য-বীর্যের কাহিনী বর্ণনা করে। ফলে আক্রমণ তো দুরের কথা, ভীত হয়ে এদিকে মুখ করার সাহসও তারা হারিয়ে ফেলে। Ld) এস্থলে অধিকাংশ তফসীর গ্রহে উল্লেখিত ইসরাঈলী রেওয়ায়েতসমূহথ নাতিদীর্ঘ কিচ্ছা-কাহিনী বৰ্ণনা করা হয়েছে এবং আমালেক৷ স্পাযের উল্লেখিত ব্যক্তির নাম বলা হয়েছে আউজ ইবনে ওনুক। এস রেওয়ায়েতে তার অদ্ভুত আকার-আক্তি ও শক্তি-সাহসকে এফৰ অতিরঞ্জিত করে বর্ণনা করা হয়েছে যে, তা সুস্থ বুদ্ধিসস্পনন ব্যক্তির পক্ধে উদ্ধৃত করাও কঠিন। ইবনে-কাটীর বলেন £ আউজ ইবনে ওনুকের যেসব কিছ এসব ইসরাঈলী রেওয়ায়েতে স্থান পেয়েছে, সেগুলো কোন বুদ্ধিমানের কাছে গ্রহদীয় নয় এবং শরীয়তেও এগুলোর কোন বৈধতা নেই_এ সবই মিথ্যা ও বানোয়াট । আসল ব্যাপার এতটুকু যে, আমালেকা সম্প্রদায় ছিল আদ সম্প্রদায়ের উত্তর পুরুষদের একটি অংশ। আদ সম্প্রদায়ের তয়াবহ আকার-আক্ৃতির কথা স্বয়ং কোরআন পাক বর্ণনা করেছে। তাদের বিশালাক্ৃতি ও শক্তি-সাহস প্রবাদবাক্যে পরিণত হয়ে গিয়েছিল। ফলে তাদের এক ব্যক্তি বনী-ইসরাঈলের বার ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যেতে সক্ষম হয়েছিল। মোটকথা, বনী-ইসরাইঈলের বার জন সর্দার আমালেকাদের কয়েদখানা থেকে মুক্ত হয়ে আরিহায় স্বজাতির কাছে ফিরে এল। তারা খুসা (আঃ)-এর কাছে এ বিস্ময়কর জ্বাতি ও তাদের অবিশ্বাস্য শৌ্ৰীর্ষের কাহিনী বৰ্ণনা করল। হযরত মুসা (আঃ) এসব কাহিনী শুনে এতটুকু ভীত হলেন না। কারণ, আল্লাহ্‌ তাআলা ওহীর মাধ্যমে তাকে বিজ্রয় ও সাফল্যের বাণী শুনিয়ে রেখেছিলেন। হযরত মূসা তো তাদের শৌর্যবীর্যের অবস্থা শুনে স্বস্থানে পাহাড়ের মত্ত দৃঢ়তা সহকারে জেহাদের প্রস্তুতিতে লেগে রইলেন! কিনব বনী-ইসরাঈলকে নিয়েই সমস্যা। তারা ঘদি প্রতিপক্ষের অসাধারণ শক্তি-সাহসের কথা জেনে ফেলে, তবে নিশ্চিতই ভরাডুবি! তাই তিনি বার জন সর্দারকে আমালেকা সম্প্রদায়ের অবস্থা বনলী-ইসরাঈলের কাছে ব্যক্ত করতে নিষেধ করে দিলেন! কিন্ত তা হল না। তারা প্রত্যেকেই গোপনে গোপনে বন্ধু বান্ধবের কাছে তা ব্যক্ত করে দিল। শুধু ইউশা ইবনে নূন ও কালেব ইবনে ইউকেননা নামক দুব্যক্তি মূসা (আঃ)-এর নির্দে পালন করে তা কারও কাছে প্রকাশ করল না। wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।