Contents os সূরা আল-মায়েদাহ, LAL পরিভাষায় ‘শাহাদত’ শব্দটি আরও ব্যাপকতর অর্থে ব্যবহৃত হয়। £ যদি ডাক্তার কোন রোগীকে সার্টিফিকেট দেয় যে, সে কর্তব্য ধলনের যোগ্য নয় কিংবা চাকুরী করার যোগ্য নয়, তবে এটিও একটি ধৃহাদত ! এতে বাস্তব অবস্থার খেলাফ যদি কিছু লেখা হয়, তবে তা মিথ্যা গান্য হয়ে কবিরা গোনাহ্ হবে। এমনিভাবে পরীক্ষার্থীদের লিখিত খাতায় নমৃর দেয়াও একটি শাহাদত ৷ ধদি ইচ্ছাপূর্বক কিংবা শৈথিল্যভরে কম বা বেশী নমৃর দেয়া হয়, তবে তাঁও মিথ্যা সাক্ষ্যের অস্তর্ভুক্ত হারাম ও কঠোর পাপ বলে গণ্য হবে। উত্তীর্ণ ছাত্রদের মধ্যে সনদ ও সার্টিফিকেট বিতরণের অর্থ এ বিয়ে গরক্ষ্য দেয়া যে, তারা সংশ্লিষ্ট কাজের পূর্ণ যোগ্যতা অর্জন করেছে। যদি সনদধারী ব্যক্তি বাস্তবে এরূপ না হয়, তবে সার্টিফিকেট ও সনদে স্বনক্ষরদাতা সবাই মিথ্যা সাক্ষ্যদানের অপরাধে অপরাধী হয়ে যাবে! এমনিভাবে আইন সভা, কাউন্সিল ইত্যাদির নির্বাচনে ভোট দেয়াও এক প্রকার সাক্ষ্যদান। এতে ভোটদাতার পক্ষ থেকে সাক্ষ্য দেয়া হয় যে, আমার মতে এ ব্যক্তি ব্যক্তিগত যোগ্যতা, সততা ও বিশৃস্ততার দিক দিয়ে ছ্বাতির প্রতিনিধি হওয়ার যোগ্য। এখন চিন্তা করুন, আমাদের প্রতিনিধিদের মধ্যে কয়জন এমন আছেন, যাদের বেলায় এ সাক্ষ্য সত্য ও বিশুদ্ধ হতে পারে? দুর্ভাগ্যের বিধয়, আমাদের জ্বনগণ নির্বাচনকে একটি হার-জিতের খেলা মনে করে রখেছে। এ কারণে কখনও পয়সার বিনিময়ে ভোটাধিকার বিক্রয় করা হয়, আবার কখনও চাপের মুখে ভোটাধিকার প্রয়োগ করা হয়। আবার কথনও সাময়িক বন্ধুত্ব এবং সত্তা অঙ্গীকারের ভরসায় একে ব্যবহার করা হ্য়। অন্যের কথা কি বলব, লেখাপড়া জানা ধার্মিক যুসলমানও আযোগ্য প্রার্থীকে ভোট দিতে গিয়ে কখনও চিন্তা করেন না যে, সে মিথ্যা সাক্ষ্য দিয়ে খোদায়ী অভিশাপ ও শাস্তির উপযুক্ত হয়ে যাচ্ছে। দ্বিতীয় একটি দিক রয়েছে _যাকে শাফায়াত বা সুপারিশ বলা হয়। ভোটদাতা ব্যক্তি যেন সুপারিশ করে যে, অমুক প্রার্থীকে প্রতিনিধিত্ব দান করা হোক। কোরআনের ভাষায় এ সম্পর্কিত নির্দেশ পূর্বেই বর্ণিত হয়েছে। কোরআনে বলা হয়েছেঃ ARSLINSGLLS SCGALL EAL CL GLY SELL অর্থাৎ, যে ব্যক্তি উত্তম ও সত্য সুপারিশ করবে, যার জন্যে সুপারিশ করে, তাকে তার পুণ্য থেকে অংশ দেয়া হবে এবং যে ব্যক্তি মন্দ ও মিথ্যা সুপারিশ করবে, সে তার মন্দ কর্মের অংশ পাবে। এর ফলশ্রুতি এই যে, এ প্রার্থী নির্বাচিত হয়ে তার কর্মজীবনে যেসব ভ্রান্ত ও অবৈধ কাজ করবে, তার পাপ ভোটদাতাও বহন করবে। শরীয়তের দৃষ্টিতে ভোটের তৃতীয় দিক হচ্ছে ওকালতির দিক । অর্থাৎ, ভোটদাতা প্রার্থীকে নিজ প্রতিনিধিত্বের জন্যে উকিল নিযুক্ত করে। কিন্তু এ ওকালতি যদি ভোট দাতার ব্যক্তিগত অধিকার সম্পর্কে হতো এবং এর লাভ_লোকসান কেবল মাত্র সে-ই পেত, তবে এর জন্যে সে নিজেই দায়ী হতো, কিন্তু এখানে ব্যাপারটি তেমন নয়। কেননা, এ ওকালতি এমনসব অধিকারের সাথে সম্পৃক্ত যাতে তার সাথে সমগ্র জাতিও শরীক । কাজেই কোন অযোগ্য ব্যক্তিকে স্বীয় প্রতিনিধিত্বের জন্যে ভোট দিয়ে জয়যুক্ত করলে গোটা জাতির অধিকার খর্ব করার পাপও ভোটদাতার কাধে চেপে বসবে। মোটকথা, আমাদের ভোটের তিনটি দিক রয়েছে। (এক) সাক্ষ্যদান, (দুই) সুপারিশ করা এবং (তিন) সম্মিলিত অধিকার সম্পর্কে ওকালতি করা। এ তিনটি ক্ষেত্রে সৎ, ধর্মভীরু ও যোগ্য ব্যক্তিকে ভেট দান করা যেমন বিরাট ছোয়াবের কাজ এবং এর সুফল যেমন ভোটদাতাও প্রাপ্ত হয়, তেমনি আযোগ্য ও অধর্মপরায়ণ ব্যক্তিকে ভোট দেয়া, মিথ্যা সাক্ষ্যদান, মন্দ সুপারিশ এবং অবৈধ ওকালতির অন্তর্ভুক্ত এবং এর মারাত্মক ফলাফলও ভোটদাতার আমলনামায় লিপিবদ্ধ হবে। তাই ভোটদানের পূর্বে প্রার্থী সংশ্লিষ্ট কাজের যোগ্যতা রাখে কিনা এবং সে সৎ ও ধর্মভীরু কিনা, তা যাচাই করে দেখা প্রত্যেকটি মুসলমান ভোটারের অবশ্য কর্তব্য। শৈথিল্য ও ওদাসীন্যবশতঃ অকারণে বিরাট পাপের ভাগী হওয়া উচিত নয়। wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।