তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents A EE ss ol EE PERCE হতে পারে, যাদের মন-মস্তিচ্ক অবিরাম খোদাদ্রোহিতার ফলে সম্পূর্ণ ভাবে বুদ্ধি-বিবেচনা ও অনুধাবনশক্তি বিবর্জ্জিত হয়ে পড়েছে। মুমিনদের মন-মস্তিশ্কে এ ধরনের অবাস্তব সন্দেহের উদ্বেক কখনো হৃতে পারে না। অতঃপর এর অন্য এক তাৎপর্য বিশ্রেষণ করে বলা হয়েছে যে, অনুরূপ উপমার মাধ্যমে মানুষের এক পরীক্ষাও হয়ে যায় এসব দৃষ্টান্ত দূরদর্শী চিত্তাশীলদের জন্য যোগায় হেদায়েতের উপকরণ। আর চিত্তাশক্তি বিবর্জিত দু্বিনীতদের পক্ষে অধিকতর পথন্রষ্টতার কারণ হয়ে দীড়ায়! পরিশেষে এ কথাও ব্যক্ত করা হয়েছে যে, মহান কোরআনে বর্ণিত এসব উপমার দ্বারা এমন উদ্ধত ও অবাধ্যজ্জনই বিপথগামী হয়, যারা আল্লাহ্‌ পাকের সাথে কৃত অঙ্গীকার ভংগ করে এবং যেসব সম্পর্ক আল্লাহ্‌ পাক অক্ষুণু রাখতে নির্দেশ দিয়েছেন, তারা তা ছিন্ন করে! যার পরিণামস্বরূপ ধরার বুকে অশাস্তি বিস্তার লাভ করে। উপমার ক্ষেত্রে কোন তুচ্ছ ও নগণ্য বস্তুর উল্লেখ দুষণীয় নয় $ এ আয়াত দ্বারা প্রমাণ করা হয়েছে যে, কোন প্রয়োজনীয় বিষয়ের বিশ্লেষণ প্রসঙ্গে কোন নিকৃষ্ট, নগণ্য ও ঘৃণ্য বস্তুর উল্লেখ কোন ক্রটি বা অপরাধ নয় কিংবা বক্তার মহানযাদার পরিপন্থীও নয়। কোরঅন, হাদীস এবং প্রথম যুগের ওলামায়ে কেরাম ও প্রখ্যাত ইসলাম বিশেষজ্ঞগণের বাণী ও রচনাবলীতে এ ধরনের বহু উপমার সন্ধান মেলে, যা সাধারণভাবে একেবারেই তুচ্ছ ও নগণ্য বলে মনে হয়। কোরআন-হাদীস এসব তথাকথিত লজ্জা ও সম্ত্রষযের তোয়াক্কা না করে প্রকৃত উদ্দেশের প্রতি লক্ষ্য রেখে এরূপ উপমা বর্জন মোটেও বাঞ্ছনীয় বলে মনে করেনি। 2৯1৫-১3৯%; (আল্লাহ্‌র সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করে --) এতে প্রমাণিত হয় যে, কোন অঙ্গীকার ভঙ্গ করা বা চুক্তি লজ্ঘন করা জঘন্য অপরাধ! এর পরিণতিতে সে যাবতীয় পূণ্য থেকে বঞ্চিতও হয়ে যেতে পারে। $3010.47 034%7 (এবং আল্লাহ্‌ পাক যে সব সম্পর্ক অটুট রাখতে বলেছেন, তারা তা ছিন্ন করে)। এতে বুঝা যায়, যে সব সম্পর্ক শরীয়ত অন্ষুণু রাখতে বলেছে, তা বজায় রাখা একান্ত আবশ্যক এবং তা ছিন্ন করা সম্পূর্ণ হারাম। গভীরভাবে চিন্তা করলে বোঝা যাবে যে, একজন মানুষের প্রতি আল্লাহ্‌র এবং অন্যান্য মানুষ তথা সমগ্র সৃষ্টিকুলের অধিকার ও প্রাপ্য আদায় করার নির্ধারিত পদ্ধতি ও তৎসংশ্লিষ্ট সীমা ও বীাধানের সমষ্টির নামই দ্বীন বা ধর্ম। বিশ্বের শান্তি ও অশাস্তি এসব সম্পর্ক যথাযথভাবে বাজ্বায় রাখা বা না রাখার ওপরই নির্ভরশীল । এজন্যই 3135535,%5 (তারা ভূপৃ্ঠে অশাস্তির সৃষ্টি করে) বাক্যাংশের মাধ্যমে উল্লেখিত সম্পর্ক ক্ষুণু করাকেই বিশ্বশান্তি বিঘ্নিত হওয়ার একমাত্র কারণ বলে বর্ণনা করা হয়েছে। বস্তুতঃ এ হল যাবতীয় অশাস্তি ও কলহের মূল কারণ। 937444433 (তারাই প্রকৃত প্রস্তাবে ক্ষতিগ্রস্ত ।) -এ ব্যাক্যের মাধ্যমে যারা উল্লেখিত নির্দেশাবলী অমান্য করবে তাদেরকে প্রকৃত ক্ষতিগ্রস্ত বলে ইঙ্গিত করা হয়েছে যে, পরকালের ক্ষতিই প্রকৃত ক্ষতি। সে তুলনায় পার্থিব ক্ষতি উল্লেখযোগ্য কোন বিষয়ই নয়। আলোচ্য আয়াত দ্বারা আল্লাহ্‌ তা’আলার করুশা ও অনুগ্রহসমূহ বর্ণনার পর বিস্য় প্রকাশ করে বলা হয়েছে যে, আল্লাহ্‌র অগণিত দয়া ও সুখ-সম্পদে পরিবেষ্টিত থাকা সত্বেও কেউ তার বিরুদ্ধাচরণ ও অবধ্যতা প্রদর্শনে কিভাবে লিপ্ত থাকতে পারে! এতে বিশেষ জোর দিয়ে বলা হয়েছে যে, এসব প্রমাণাদি সম্পর্কে নি্দিষ্টভাবে চিন্তা করার জন্য প্রয়োজনীয় কষ্টটুকু স্বীকার করতে তারা যদি প্রস্তুত না থাকে, তবে অস্ততঃ দাতার দানের স্বীকৃতি এবং তার প্রতি যথাযোগ্য ভক্তি শ্রদ্ধা ও আনুগত্য প্রদর্শন করা তো প্রত্যেক সভ্য ও রুচিজ্ঞানসম্পন্ন মানুষের স্বাভাবিক ও অবশ্য কর্তব্য। প্রথম আয়াতে সেসব বিশেষ বিশেষ অনুগ্রহাদির বর্ণনা রয়েছে, যা মানুষের মূল সত্তার সাথে সম্পর্কযুক্ত এবং যা প্রত্যেক মানুষের অভ্যস্তরে উপস্থিত। যথাঁ_প্রথমাবস্থায় সে ছিল নিম্পাণ অনুকণা, পরে তাতে আল্লাহ্‌ পাক প্রাণ সঞ্চার করেছেন। দ্বিতীয় আয়াতে সেসব সাধারণ অনুগ্রহের বিবরণ রয়েছে, যদ্বারা সমগ্র মানবজাতি ও গোটা সৃষ্টি যথাযথভাবে উপকৃত হয় এবং যা মানুষের টিকে থাকার জ্রন্য একাস্তু আবশ্যক। এসবের মধ্যে প্রথমে ভূমি ও তার উৎপন্ন ফসলের আলোচনা রয়েছে, যার সাথে মানুষের সম্পর্ক অত্যস্ত নিবিড়। অতঃপর যে আসমানসমূহের সাথে ভূমির সজীবতা ও উৎপাদন ক্ষমতা ওতপ্রোতভাবে জ্রড়িত, সে গুলোর আলোচনা করা হয়েছে। 124102০5 এখানে তোমরা ছিলে নিভ্াণ। অতঃপর তিনিই তোমাদেরকে প্রাণ দিয়েছেন। এখানে (4! শব্দটি ১ এর বহুবচন। মৃত ও নিজ্রাণ বস্তুকে ৩ বলা হয়। আয়াতের মর্ম এই যে, মানুষ তার সৃষ্টির মূল উৎস সম্পর্কে নিবিষ্ট মনে চিন্তা করলে বুঝতে পারবে যে, সৃষ্টির সূচনা এ নিপ্রাণ অণুকণাসমূহ থেকেই হয়েছে, যা আংশিকভাবে জ্বড়বস্তুর আকৃতিতে, আংশিকভাবে প্রবহমান বস্তুর আক্তিতে এবং আংশিকভাবে খাদ্যের আকৃতিতে সারা বিশ্বে ছড়িয়ে আছে। মহান আল্লাহ্‌ সেসব ইতস্ততঃ বিক্ষিপ্ত নিজ্াণ অণুকণাসমূহকে বিভিন্ন স্থান থেকে একত্রিত করেছেন। অবশেষে সেগুলোতে প্রাণ সংযোগ করে জীবস্ত মানুষে রূপাস্তরিত করেছেন। এহলো মানব সৃষ্টির সুচনাপর্বের কথা। 38545202925 (অনন্তর তোমাদের মৃত্যু ঘটাবেন আবার পুনরুজ্জীবিত করবেন!) অর্থাৎ- যিনি তোমাদের ইতস্তঃ বিক্ষিপ্ত অসংখ্য অণুকণা সমন্বয়ে তাতে প্রাণ সঞ্চার করেছেন, তিনিই মরজ্বগতে তোমাদের আযমুর নির্ধারিত কাল পেরিয়ে গেলে তোমাদের জ্বীবনশিখা নিভিয়ে দেবেন এবং এক নিধারিত সময়ের পর কেয়ামতের দিন তোমাদের দেহের নিল্রাণ বিক্ষিপ্ত কণাগুলোকে আবার সমন্বিত করে তোমাদেরকে পুনরুজ্জীবিত করবেন। প্রথম মৃতু হল তোমাদের সৃষ্টিধারায় সুচনাপর্বের , নিম্রাণ ও জড় অবস্থা যা থেকে আল্লাহ পাক তোমাদেরকে জ্বীবন দান করেছেন। আর দ্বিতীয় মৃত্যু হল মরজ্গগতে মানুষের আয়ু শেষ হয়ে যাওয়াকালীন মৃত্যু। বস্তুতঃ তৃতীয়বার জ্জীবন লাভ হবে কিয়ামতের দিন। মৃত্যু ও পুনরুজ্জীবনের মধ্যবর্তী সময় £ আলোচ্য আয়াতে ইহলৌকিক জ্বীবন ও মৃত্যুর পরবর্তী এমন এক জীবনের বর্ণনা রয়েছে, যার সুচনা হবে কিয়ামতের দিন থেকে। কিন্তু যে কবরদেশের প্রশ্রোত্তর এবং পুরস্কার ও শাস্তির কথা কোরআন পাকের বিভিন্ন আয়াতে এবং বিশুদ্ধ ও নির্ভরযোগ্য হাদীস দ্বারা প্রমাণিত _ এখানে তার কোন উল্লেখ নেই। মানুষ ইহকালে যে জীবন লাভ করে এবং পরকালে যে জ্বীবন লাভ করবে, কবরের জীবন অনুরূপ কোন জ্বীবন নয়, বরং তা কল্পনাময় স্বাপ্নিক জীবনের মতই এক মধ্যবতী অবস্থা। একে ইহলৌকিক জীবনের পরিসমাপ্তি এবং পারলৌকিক জীবনের প্রারস্তও বলা যেতে পারে। সূতরাং এটি এমন স্বতস্ত্র জীবন নয়, পৃথকভাবে যার আলোচনা করার প্রয়োজ্জন wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।