তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ফন সূরা আন্‌-নিসা ৭০ Ids np SAARI TY SEL IN EY - BSLEVHAFS অর্থাৎ, যারা হযরত ঈসা (আঃ) সম্পর্কে নানা মতভেদ করে নিশ্চয় এ য্লাপারে তারা সন্দেহে পতিত হয়েছে। তাদের কাছে এ সম্পর্কে কোন গ্ত্যনির্ভর জ্ঞান নেই। তারা শুধু অনুমান করে কথা বলে। আর তারা যে হরত ঈসা (আঃ)-কে হত্যা করেনি, এ কথা সুনিশ্চিত। বরং আল্লাহ্‌ প্র্ালা ডাকে নিরাপদে নিজের কাছে তুলে নিয়েছেন!’ ! কোন কোন রেওয়ায়েতে আছে যে, সম্বিত ফিরে পাওয়ার পর কিছু ' পাক বললো, আমরা তো নিজেদের লোককেই হত্যা করে ফেলেছি। : ফ্ননা, নিহত ব্যক্তির মুখমণ্ডল হযরত ঈসা (আঃ)-এর মত হলেও তার : ভ্-প্রত্যঙ্গ অন্য রকম। তদুপরি এ ব্যক্তি যদি ঈসা (আঃ) হয়, তবে ' স্রামাদের প্রেরিত লোকটি গেল কোথায়? আর এ ব্যক্তি আমাদের হলে “হযরত ঈসা (আঃ)-ই বা কোথায় গেলেন? IEedE AGS অর্থাৎ- আল্লাহ্‌ জাল্লাশানুহু গ্রাক্রমশালী, রহস্যজ্ঞানী।” ইহুদীরা হযরত ঈসা (আঃ)-কে কতল করার দত যড়যস্ত্র ও চত্রান্তই করুক না কেন, সর্বশক্তিমান আল্লাহ্‌ তাআলা ধন ভার হেফাযতের নিশ্চয়তা দিয়েছেন তখন তার অসীম কুদরত ও জ্রপার হেকমতের সামনে ওদের অপচেষ্টার কি মূল্য আছে? আল্লাহ্‌ জাত্খালা প্রজ্ঞাময়, তার প্রতিটি কাজের নিগূঢ় রহস্য বিদ্যমান রয়েছে। জড়পুজারী বস্তুবাদীরা যদি হযরত ঈসা (আঃ)-কে সশরীরে আসমানে উত্তোলনের সত্যটুকু উপলব্ধি করতে না পারে, তবে তা তাদেরই দুর্বলতার প্রমাণ পরিশেষে এ প্রসঙ্গটির উপসংহার টেনে বলা হয়েছে SLIME IGS - অর্থাৎ, ইহুদীরা ঈর্ষা, বিদ্বেষ ও শত্রুতার কারণে তাৎক্ষণিকভাবে হদিও নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করে না, এবং হযরত ঈসা (আঃ) সম্পর্কে সবান্ত ধারণা পোষণ করে, এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ও্মাসাল্লামের নবুওয়তকে অস্বীকার করে, কিন্ত তাদের মৃত্যুর পূর্বে এমন এক সময় আসবে, যখন তাদের দৃষ্টির সম্মুখে সত্য উন্মোচিত হবে, তখন তারা যথার্ঘথই বুঝতে পারবে যে, হযরত ঈসা (আঃ) ও হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে তাদের ধারণা একাস্তই ভ্রান্তিপূর্ণ ছিল অত্র আয়াতের (5%* অর্থাৎ, “ভার মৃত্যুর পূর্বে’ শব্দে ইহুদীদের মৃত্যুর দিকে ইঙ্গিত করা হয়েছে। এমতাবস্থায় অত্র আয়াতের তফসীর এই থব, প্রত্যেক ইহুদীই তার অস্তিম মুহূর্তে যখন পরকালের দৃশ্যাবলী অবলোকন করবে, তখন হযরত ঈসা (আঃ)-এর নবুওয়তের সত্যতা ও নিজেদের বাতুলতা উপলব্ধি করতে সক্ষম হবে এবং তার প্রতি ঈমান আনয়ন করতে বাধ্য হবে। কিন্ত তখনকার ঈমান তাদের আদৌ কোন উপকারে আসবে না; যেমন লোহিত সাগরে ডুবে মরার সময় ফেরাউনের ঈঁমানফলপ্রসূ হয়নি! দ্বিতীয় তফসীর যা সাহাবায়ে কেরাম ও তাবেয়িগণের বিপুল জামাত কর্তৃক গৃহীত এবং সহীহ হাদীস দ্বারা সমর্থিত হয়েছে, তা হলো + ‘তার মৃত্যু’ শব্দের সর্বনামে হযরত ঈসা (আঃ)-এর মৃত্যু বুঝানো হয়েছে। এমতাবস্থায় অত্র আয়াতের তফসীর হলোঃ আহলে-কিতাবরা এখন যদিও হযরত ঈসা (আঃ)-এর প্রতি সত্যিকার ঈমান আনে না, ইহুদীরা তো তাকে নবী বলে স্বীকারই করতো না, বরং ভণ্ড, মিথ্যাবাদী ইত্যাকার আপত্তিকর বিশেষণে ভূষিত করতো। (নাউযুবিল্লাহি মিন যালেকা)। অপর দিকে খস্টানরা যদিও ঈসা মসীহ (আঃ)-কে ভক্তি ও মান্য করার দাবীদার; কিন্তু তাদের মধ্যে একদল ইহুদীদের মতই হযরত ঈসা (আঃ)-এর ক্রুশ বিদ্ধ হওয়ার এবং মৃত্যুবরণ করার কথায় স্বীকৃতি প্রদান করে চরম মুখতার পরিচয় দিচ্ছে। তাদের আরেক দল অতিভক্তি দেখাতে গিয়ে হযরত ঈসা (আঃ)-কে স্বয়ং খোদা বা খোদার পুত্র বলে ধারণা করে বসেছে। কোরআন পাকের এই আয়াতে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, ইহুদী ও খৃস্টানরা বর্তমানে যদিও হযরত ঈসা (আঃ)-এর প্রতি যথাযথ রাখে না, বরং শৈথিল্য বা বাড়াবাড়ি করে, কিন্তু কিয়ামতের তী যুগে তিনি যখন পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন, তখন এরাও তার প্রতি পুরোপুরি ঈমান আনয়ন করবে। খৃস্টানরা মুসলমানদের মত সহীহ আকীদা ও বিশ্বাসের সাথে ঈমানদার হবে। ইহুদীদের মধ্যে যারা তার বিরুদ্ধাচরণ করবে, তাদেরকে নিধন ও নিশ্চিহ্ন করা হবে, অবশিষ্টরা ইসলাম গ্রহণ করবে। তখন সমগ্র দুনিয়া থেকে সর্বপ্রকার কুফরী ধ্যান-ধারণা, আচার-অনুষ্ঠান উৎক্ষিপ্ত হয়ে যাবে; সর্বত্র ইসলামের একচ্ছত্র প্রাধান্য কায়েম হবে। হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত আছে যে, হযরত রসূলুল্লাহ্‌ (সাঃ) বলেছেন £ “হযরত ঈসা ইবনে মরিয়ম (আঃ) একজন ন্যায়পরায়ণ শাসক রূপে অবশ্যই অবতরণ করবেন। তিনি দাজ্জালকে কতল করবেন, শুকর নিধন করবেন এবং জুশকে চুরমার করবেন। তখন একমাত্র পরোয়ারদেগার আল্লাহ্‌ তাআলার এবাদত করা হবে। হযরত আবু হুরায়রা (রাঃ) আরো বলেন_ তোমরা ইচ্ছা করলে এখানে কোরআন পাকের এ আয়াত পাঠ করতে পার যাতে বলা হয়েছে “আহুলে-কিতাবদের মধ্যে কেউ অবশিষ্ট থাকবে না, বরং ওরা তার মৃত্যুর পূর্বে অবশ্যই তার প্রতি বিশ্বাস স্থাপন করবে।”” হযরত আবু হুরায়রা (রাঃ) বলেনঃ এর অর্থ ‘হযরত ঈসা (আঃ)- এর মৃত্যুর পূর্বে ৷” এ বাক্যটি তিনি তিন বার উচ্চারণ করেন।- (তফসীরে-কুরতুবী) ইসলামী শরীয়তেও কোন কোন দ্রব্য পানাহার করা হারাম ঘোষিত হয়েছে। তবে তা শারীরিক বা আধ্যাত্মিক ক্ষতিকর হওয়ার কারণে। পক্ষাস্তরে ইহুদীদের জন্য কোন দৈহিক বা আধ্যাত্মিক দিক দিয়ে ক্ষতিকর হওয়ার কারণে পবিত্র দ্রব্য হারাম করা হয়নি, বরং তাদের অবাধ্যতার শাস্তিস্বরূপ সেগুলো হারাম করা হয়েছিল। এই আয়াতে কতিপয় মহান ব্যক্তির জন্য যে বিপুল প্রতিদানের আশ্বাস দেয়া হয়েছে তা তাদের ঈমান ও সংৎকর্মের কারণে। অন্যথায় শুধু জরুরী আকীদা-বিশ্বাসকে সংশোধনের উপরই আখেরাতের মুক্তি নির্ভরশীল । তবে অবশ্যই ঈমানের সাথে মৃত্যুর সৌভাগ্য হতে হবে। wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।